NEET Paper Leak: নিট-এর প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে। বিদেশেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। পড়ুয়াদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছেন। ক্রীড়াবিদরাও পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুলছেন।

DID YOU
KNOW
?
প্রধানের পদত্যাগ দাবি
নিট প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা।

CJP Protests: নিট-এর (NEET) প্রশ্ন ফাঁস নিয়ে যে আন্দোলন চলছে, তা নিয়ে এবার মুখ খুললেন ভারতের টেস্ট, ওডিআই দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘একজন তরুণ ভারতীয় হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের প্রজন্মের প্রত্যেকেরই শেখার, স্বপ্ন দেখার এবং আমরা যে ভবিষ্যতের আকাঙ্ক্ষা করি তা গড়ে তোলার পূর্ণ সুযোগ পাওয়া উচিত। যেসব তরুণ শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত প্রকাশে বিশ্বাস করেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। শিক্ষার শক্তিই আমাদের দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আমার আশা, আমরা সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রতিটি শিক্ষার্থীর সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সামনে এগিয়ে যাব। ভারতের ভবিষ্যতের জন্য।’

পড়ুয়াদের পাশে শুবমান

সোশ্যাল মিডিয়া পোস্টে শুবমান সরাসরি চলমান বিক্ষোভ বা নিট-সংক্রান্ত বিতর্কের উল্লেখ করেননি। বরং তিনি সামগ্রিকভাবে শিক্ষা, শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অধিকার এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন। ২০ জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন দেশজুড়ে ক্রমেই আরও জোরালো হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ হিংসাত্মক রূপ নিয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ একাধিকবার লাঠিচার্জ করেছে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party)। তাঁদের সমর্থন জানিয়ে অনশন করেছে পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)।

প্রশ্ন ফাঁস নিয়ে সরব ইরফান পাঠান

ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও (Irfan Pathan) নিট প্রশ্ন ফাঁস নিয়ে সরব হয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘প্রতিটি শিক্ষার্থীই একটি ভালো ভবিষ্যতের আশায় বছরের পর বছর কঠোর পরিশ্রম করে। সেই পথচলায় তাঁদের পরিবারও অসংখ্য ত্যাগ স্বীকার করে। কোনও প্রশ্নপত্র ফাঁসের ঘটনাই যেন কখনও সেই আশা ও স্বপ্ন কেড়ে নিতে না পারে। আমার পূর্ণ বিশ্বাস, দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবেন যাতে প্রত্যেক শিক্ষার্থী ন্যায্য সুযোগ পায়। একইসঙ্গে আমি আশা করি, ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর কখনও না ঘটে, সে জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আমাদের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাঁদের স্বপ্নকে সুরক্ষিত রাখুন।’

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।