New Zealand vs India T20I Series: এবারের নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) টি-২০ সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। বোলাররা প্রত্যাশিত সাফল্য না পেলেও, ব্যাটিংয়ের গভীরতার কারণে সিরিজ জয়ের আশা উজ্জ্বল হয়ে উঠেছে। ভারতীয় দল কেন টি-২০ ফর্ম্যাটে টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হয়েছে, তা বুঝিয়ে দিচ্ছে।
KNOW
New Zealand vs India Second T20I: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ২-০ এগিয়ে গেল ভারতীয় দল। শনিবার ক্রাইস্টচার্চের (Christchurch) হেগলি ওভালে (Hagley Oval) দ্বিতীয় টি-২০ ম্যাচে এক বল বাকি থাকতে চার উইকেটে জয় পেল ভারত। একসময় মনে হচ্ছিল, ভারতীয় দল এই ম্যাচে হেরে যাবে। ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১২ রানে ছয় উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই অবস্থায় লড়াই শুরু করেন তিলক ভার্মা (Tilak Varma) ও নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। তাঁরাই ভারতীয় দলকে সিরিজে ২-০ এগিয়ে দিলেন। এই সিরিজে আর এক ম্যাচে জয় পেলেই সিরিজ জিতে যাবে ভারত।
অপরাজিত অর্ধশতরান তিলকের
এদিন নীতীশ যখন ক্রিজে যান, তখন আস্কিং রেট বাড়ছিল। পরপর উইকেট হারিয়ে ভারতীয় দল চাপে পড়ে গিয়েছিল। কিন্তু হাল ছাড়েননি নীতীশ ও তিলক। তাঁরা অযথা ঝুঁকি না নিয়েও দলের রান বাড়াতে থাকেন। ফলে নিউজিল্যান্ডের বোলারদের উপর চাপ তৈরি হতে থাকে। ১৯-তম ওভারে নাথান স্মিথের (Nathan Smith) বলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মেরে ১৮ রান নেন তিলক। ফলে জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার ছিল ১১ রান। বল করতে যান জ্যাকব ডাফি (Jacob Duffy)। প্রথম বলে এক রান নেন নীতীশ। দ্বিতীয় বলে বাউন্ডারি মারেন তিলক। তৃতীয় বলে দুই রান হয়। চতুর্থ বলে এক রান নেন তিলক। পঞ্চম বল ওয়াইড করেন ডাফি। পরের বলে দুই রান নিয়ে ভারতীয় দলকে স্মরণীয় জয় এনে দেন নীতীশ। তিনি ১৩ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। তিলক ২৬ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন।
হারা ম্যাচে জয় ভারতের
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে ১৮০ রান করে। গ্লেন ফিলিপস (Glenn Phillips) ৪৩ বলে ৭০ রান করেন। বিভন জ্যাকবস (Bevon Jacobs) ৪৬ বলে ৫৮ রান করেন। ৩৩ রান দিয়ে জোড়া উইকেট নেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। রান তাড়া করতে নেমে ভারতের ওপেনার সঞ্জু স্যামসন (Sanju Samson) ১৭ বলে ১৪ রান করেন। অপর ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ২১ বলে ২৭ রান করেন। এরপর মিডল অর্ডারে ধস নামে। বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) খেলার সুযোগ পেয়ে আট বলে চার রান করেই আউট হয়ে যান। শ্রেয়াস ১১ বল খেলে সাত রান করেন। অক্ষর প্যাটেল (Axar Patel) নয় বলে ১১ রান করেন। নমন ধীর (Naman Dhir) লড়াই করেন। তিনি ১৭ বলে ৩১ রান করেন। এরপর নীতীশ ও তিলকের দাপটে জয় পায় ভারত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

