MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ওভালে হারেও লজ্জা নেই! নতুন অজুহাত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের

ওভালে হারেও লজ্জা নেই! নতুন অজুহাত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের

India tour of England, 2025: এবারের ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে ভারতীয় দল। সোমবার কেনিংটন ওভালে (Kennington Oval) ম্যাচের শেষ দিন স্মরণীয় জয় পেয়েছেন মহম্মদ সিরাজরা (Mohammed Siraj)।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 05 2025, 04:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ব্রিটিশরা নিজেদের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ওঠে, ব্যর্থতায় অজুহাত দেয়, সেই পথেই হাঁটছেন মাইকেল ভন
Image Credit : Getty

ব্রিটিশরা নিজেদের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ওঠে, ব্যর্থতায় অজুহাত দেয়, সেই পথেই হাঁটছেন মাইকেল ভন

ইংল্যান্ডের হারের পর অজুহাত মাইকেল ভনের

কেনিংটন ওভালে ভারতের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ইংল্যান্ড। রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়ে সিরিজ ড্র করেছে ভারতীয় দল। মহম্মদ সিরাজের অসাধারণ বোলিংয়ে ৬ রানে জয় এসেছে। এই হারের জ্বালা সহ্য করতে পারছেন না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি অজুহাত দিতে শুরু করেছেন।

DID YOU
KNOW
?
ভারত-ইংল্যান্ড সিরিজ ড্র
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। এবারের সিরিজও ব্যতিক্রম হল না।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বেন স্টোকস খেলেননি বলেই ওভাল টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল, দাবি মাইকেল ভনের
Image Credit : Getty

বেন স্টোকস খেলেননি বলেই ওভাল টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল, দাবি মাইকেল ভনের

বেন স্টোকসকে ঢাল করছেন মাইকেল ভন

কাঁধের চোটের জন্য ওভাল টেস্টে খেলতে পারেননি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ও অধিনায়ক বেন স্টোকস। ফিটনেস-সমস্যায় খেলেননি ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা। তা সত্ত্বেও জয় পেয়েছে ভারত। কিন্তু স্টোকসের না খেলাকে অজুহাত হিসেবে খাড়া করছেন মাইকেন ভন। তাঁর দাবি, ওভালে পঞ্চম দিন স্টোকস মাঠে বা ড্রেসিংরুমে থাকলে এই ম্যাচে জয় পেত ইংল্যান্ড।

৬
৬ রানে জয় ভারতের
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচের শেষ দিন প্রথম সেশনে ৬ রানে জয় পেল ভারতীয় দল।

Related Articles

Related image1
টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশতরান, ওভালে ১৪ বছরের পুরনো নজির স্পর্শ আকাশ দীপের
Related image2
কোনও টেস্ট সিরিজে সবচেয়ে বেশি বাউন্ডারি, ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন রেকর্ড ভারতের
36
বেন স্টোকস খেলা সত্ত্বেও এই সিরিজের দ্বিতীয় ম্যাচে কীভাবে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত?
Image Credit : Getty

বেন স্টোকস খেলা সত্ত্বেও এই সিরিজের দ্বিতীয় ম্যাচে কীভাবে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত?

মাইকেল ভনের অজুহাতের শেষ নেই

সোমবার ওভাল টেস্টে ভারতীয় দল জয় পাওয়ার পর এক সাক্ষাৎকারে মাইকেল ভন বলেন, ‘আজ সকালে যদি বেন স্টোকস দলে থাকত, তাহলে ইংল্যান্ড এই টেস্ট ম্যাচ জিতে যেত। ও দলে বিরাট ভূমিকা পালন করে। ও দলের সবার মানসিকতা বদলে দেয়।’ কিন্তু স্টোকস যে ম্যাচগুলিতে খেলেছেন, সব ম্যাচে জয় পায়নি ইংল্যান্ড। ভারতীয় দল ম্যাচ জিতেছে, ড্র করেছে। সেই ম্যাচগুলি নিয়ে কোনও মন্তব্য করছেন না ভন।

46
ওভাল টেস্টের শেষ দিন ভয় পেয়ে হেরে গিয়েছে ইংল্যান্ড, স্বীকার করেছেন মাইকেল ভন
Image Credit : Getty

ওভাল টেস্টের শেষ দিন ভয় পেয়ে হেরে গিয়েছে ইংল্যান্ড, স্বীকার করেছেন মাইকেল ভন

'ভয় পেয়ে হেরে গিয়েছে ইংল্যান্ড'

ওভাল টেস্টে ইংল্যান্ডের হার প্রসঙ্গে মাইকেল ভন আরও বলেছেন, ‘আজ সকালের খেলা দেখুন, ইংল্যান্ড দল আতঙ্কিত হয়ে পড়েছিল। ওদের শুধু একটা পার্টনারশিপ দরকার ছিল। ওরা যেভাবে খেলতে পারে, সেভাবে খেলতে পারেনি। ওরা আতঙ্কের কারণেই খেলতে পারল না। ওরা প্রচণ্ড আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছে।’

56
ভারতীয় দল জসপ্রীত বুমরার বিকল্প খুঁজে পেয়েছে, বেন স্টোকসের অভাব অনুভব করেছে ইংল্যান্ড
Image Credit : Getty

ভারতীয় দল জসপ্রীত বুমরার বিকল্প খুঁজে পেয়েছে, বেন স্টোকসের অভাব অনুভব করেছে ইংল্যান্ড

বেন স্টোকসের বিকল্প খুঁজে পায়নি ইংল্যান্ড

জসপ্রীত বুমরা খেলতে না পারলেও, অভাব পূরণ করে দিয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপরা। কিন্তু ইংল্যান্ড দলে বেন স্টোকসের জায়গা নেওয়ার মতো কেউ ছিলেন না। এই কারণেই ওভাল টেস্টে লড়াই করে জয় পেল ভারতীয় দল। সুবিধাজনক জায়গায় পৌঁছে যাওয়ার পরেও হেরে গেল ইংল্যান্ড।

66
ওভাল টেস্টে অধিনায়ক হিসেবে বেন স্টোকসের জায়গা নিতে পারলেন না অলি পোপ
Image Credit : Getty

ওভাল টেস্টে অধিনায়ক হিসেবে বেন স্টোকসের জায়গা নিতে পারলেন না অলি পোপ

অলি পোপের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন

বেন স্টোকস না খেলায় ওভাল টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে খেলেন অলি পোপ। কিন্তু তিনি অধিনায়ক হিসেবে ছাপ ফেলতে পারলেন না। আক্রমণাত্মক খেলা খেলতে গিয়ে হেরে গেল ইংল্যান্ড। মহম্মদ সিরাজের বোলিংয়ের গতি এবং প্রসিদ্ধ কৃষ্ণর স্যুইং সামাল দিতে পারলেন না ইংল্যান্ডের ব্যাটাররা।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rising Stars Asia Cup: রাইজিং স্টারস এশিয়া কাপে ইন্ডিয়া এ দলের ক্যাপ্টেন তিলক ভার্মা, আর কে কে সুযোগ পেলেন?
Recommended image2
IPL Mini Auction: ৬ ইনিংসে মাত্র ৯০ রান! নিলামের আগেই ১৪.২ কোটির ব্যর্থ তারকাকে ছেঁটে ফেলছে চেন্নাই
Recommended image3
Harsh Dubey: রঞ্জিতে ইনিংসে ৯ উইকেট তুলে নজর কাড়লেন হর্ষ দুবে, ইডেনে বাংলা অল আউট ১৪৩ রানে
Recommended image4
Rishabh Pant: নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে খেলবেন ঋষভ? নিশ্চিত নন গম্ভীর
Recommended image5
Ishan Kishan: দল হারলেও রবিবার নতুন রেকর্ড, সূর্যকুমারকে ছাপিয়ে গেলেন ঈশান
Related Stories
Recommended image1
টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশতরান, ওভালে ১৪ বছরের পুরনো নজির স্পর্শ আকাশ দীপের
Recommended image2
কোনও টেস্ট সিরিজে সবচেয়ে বেশি বাউন্ডারি, ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন রেকর্ড ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved