MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশতরান, ওভালে ১৪ বছরের পুরনো নজির স্পর্শ আকাশ দীপের

টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশতরান, ওভালে ১৪ বছরের পুরনো নজির স্পর্শ আকাশ দীপের

Akash Deep maiden fifty: শুক্রবার কেনিংটন ওভালে (Kennington Oval) ভারত-ইংল্যান্ড (England vs India) টেস্ট সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষদিকে নৈশপ্রহরী হিসেবে আকাশ দীপকে ক্রিজে পাঠানো হয়েছিল। তিনি নতুন নজির গড়ে ফেললেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 02 2025, 07:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
প্রতিষ্ঠিত ব্যাটারদের উইকেট রক্ষা করার জন্য তাঁকে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল, দলকে ভরসা দিলেন আকাশ দীপ
Image Credit : Getty

প্রতিষ্ঠিত ব্যাটারদের উইকেট রক্ষা করার জন্য তাঁকে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল, দলকে ভরসা দিলেন আকাশ দীপ

আকাশ দীপের রেকর্ড

শনিবার কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচের তৃতীয় দিন অসাধারণ ব্যাটিং করলেন ভারতীয় দলের পেসার আকাশ দীপ। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন নৈশপ্রহরী হিসেবে চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৯৪ বলে ৬৬ রান করেন এই পেসার। তিনি ১২টি বাউন্ডারি মারেন। নৈশপ্রহরী হিসেবে ব্যাটিং করতে নেমে অর্ধশতরান করে নতুন নজির গড়লেন আকাশ দীপ।

DID YOU
KNOW
?
ওভালে নজির আকাশ দীপের
২০১১ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ইনিংসে অর্ধশতরান করেন নৈশপ্রহরী অমিত মিশ্র। শনিবার সেই ওভালেই অমিতের নজির স্পর্শ করলেন আকাশ দীপ।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কেনিংটন ওভাল টেস্ট ম্যাচের তৃতীয় দিন ৭১ বলে অর্ধশতরান পূরণ করে অমিত মিশ্রর নজির স্পর্শ আকাশ দীপের
Image Credit : Getty

কেনিংটন ওভাল টেস্ট ম্যাচের তৃতীয় দিন ৭১ বলে অর্ধশতরান পূরণ করে অমিত মিশ্রর নজির স্পর্শ আকাশ দীপের

বিরল নজির স্পর্শ আকাশ দীপের

গত ২৫ বছরে দ্বিতীয় ভারতীয় নৈশপ্রহরী হিসেবে টেস্ট ম্যাচে অর্ধশতরান করলেন আকাশ দীপ। তাঁর আগে ২০১০ সালে চট্টগ্রামে (Chattogram) বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে টেস্ট ম্যাচে নৈশপ্রহরী হিসেবে ব্যাটিং করতে নেমে ৫০ রান করেন অমিত মিশ্র (Amit Mishra)। এরপর তিনিই ২০১১ সালে ওভালে (Oval) ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৮৪ রান করেন। শনিবার সেই ওভালেই অর্ধশতরান করলেন আকাশ দীপ। 

৩
২৫ বছরে ৩ বার টেস্ট ম্যাচে ভারতের নৈশপ্রহরীর অর্ধশতরান
২০০০ সাল থেকে এখনও পর্যন্ত মাত্র ৩ বার কোনও টেস্ট ইনিংসে ভারতের নৈশপ্রহরীরা অর্ধশতরান করেছেন। অমিত মিশ্র ও আকাশ দীপ এই নজির গড়েছেন।

Related Articles

Related image1
Akash Deep: ২ মাসের মধ্যে বাবা-দাদার মৃত্যুর পর ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন, সেই আকাশ দীপই রাঁচিতে ভারতের নায়ক
Related image2
Cricketer Akash Deep: 'দেশকে জেতাতে থাক, আমার জন্য চিন্তা করিস না!' ক্যানসার আক্রান্ত বড়দি বার্তা দিলেন ভাই আকাশদীপকে
36
ওভালে প্রথম ইনিংসে বল হাতে খুব বেশি সাফল্য না পেলেও, অসাধারণ ব্যাটিং করলেন আকাশ দীপ
Image Credit : Getty

ওভালে প্রথম ইনিংসে বল হাতে খুব বেশি সাফল্য না পেলেও, অসাধারণ ব্যাটিং করলেন আকাশ দীপ

দুর্দান্ত ব্যাটিং আকাশ দীপের

শুক্রবার দিনের শেষপর্ব এবং শনিবার সকালে আকাশ দীপের পক্ষে ব্যাটিং করা সহজ ছিল না। তবে এই পেসার দুর্দান্ত ভঙ্গিতে ইংল্যান্ডের পেসারদের স্যুইং সামাল দিলেন। শুরুতে রক্ষণাত্মক ব্যাটিং করলেও, তারপর আত্মবিশ্বাস বাড়তেই একের পর এক বড় স্ট্রোক খেলতে শুরু করেন আকাশ দীপ। পরপর বাউন্ডারি মেরে ইংল্যান্ডের বোলারদের হতাশা বাড়িয়ে দেন তিনি।

46
গাস অ্যাটকিনসনের বলে স্কোয়্যার লেগে বাউন্ডারি মেরে অর্ধশতরান পূরণ করেন আকাশ দীপ
Image Credit : Getty

গাস অ্যাটকিনসনের বলে স্কোয়্যার লেগে বাউন্ডারি মেরে অর্ধশতরান পূরণ করেন আকাশ দীপ

অনায়াসে অর্ধশতরান আকাশ দীপের

শনিবার গাস অ্যাটকিনসনের বলে স্কোয়্যার লেগে বাউন্ডারি মেরে অর্ধশতরান পূরণ করেন আকাশ দীপ। তিনি ৭১ বলে অর্ধশতরান পূরণ করেন। ভারতীয় দলের সবাই উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে আকাশ দীপকে অভিনন্দন জানান। অর্ধশতরান পূরণ করার পর আরও কয়েকটি বাউন্ডারি মেরে নিজের ও ভারতীয় দলের রান বাড়ান আকাশ দীপ।

56
ভারতের ইনিংসের ৪৩-তম ওভারে জেমি ওভারটনের বলে গাস অ্যাটকিনসনকে ক্যাচ দিয়ে ফিরে যান আকাশ দীপ
Image Credit : Getty

ভারতের ইনিংসের ৪৩-তম ওভারে জেমি ওভারটনের বলে গাস অ্যাটকিনসনকে ক্যাচ দিয়ে ফিরে যান আকাশ দীপ

ক্যাচ আউট আকাশ দীপ

৯৪ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করার পর ভারতের দ্বিতীয় ইনিংসের ৪৩-তম ওভারের শুরুতেই জেমি ওভারটনের বলে গাস অ্যাটকিনসনকে ক্যাচ দিয়ে ফিরে যান আকাশ দীপ। তিনি প্রথম ইনিংসে ১৭ ওভার বোলিং করে ৮০ রান দিয়ে ১ উইকেট নেন। প্রথম ইনিংসে ০ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করলেন আকাশ দীপ।

66
ওপেনার যশস্বী জয়সোয়ালের সঙ্গে জুটিতে ১০৭ রান যোগ করে ভারতীয় দলকে ভালো জায়গায় নিয়ে যান আকাশ দীপ
Image Credit : Getty

ওপেনার যশস্বী জয়সোয়ালের সঙ্গে জুটিতে ১০৭ রান যোগ করে ভারতীয় দলকে ভালো জায়গায় নিয়ে যান আকাশ দীপ

যশস্বী জয়সোয়াল-আকাশ দীপের জুটিতে বড় রান

ভারতীয় দলের ৭০ রানের মাথায় সাই সুদর্শন আউট হয়ে যাওয়ার পর ওপেনার যশস্বী জয়সোয়ালের সঙ্গে ক্রিজে যোগ দেন আকাশ দীপ। তিনি যখন আউট হয়ে যান, তখন ভারতীয় দলের রান ১৭৭। যশস্বীর সঙ্গে মিলে ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দেন আকাশ দীপ। এই জুটিই এখনও পর্যন্ত ভারতের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি রান যোগ করেছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image2
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Recommended image3
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image4
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image5
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Related Stories
Recommended image1
Akash Deep: ২ মাসের মধ্যে বাবা-দাদার মৃত্যুর পর ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন, সেই আকাশ দীপই রাঁচিতে ভারতের নায়ক
Recommended image2
Cricketer Akash Deep: 'দেশকে জেতাতে থাক, আমার জন্য চিন্তা করিস না!' ক্যানসার আক্রান্ত বড়দি বার্তা দিলেন ভাই আকাশদীপকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved