Pakistan Cricket Team: চলতি ইংল্যান্ড সফরে (Pakistan tour of England 2026) এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজে হেরে গিয়েছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। এই ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে নতুন রঙ্গ শুরু হয়েছে। বোর্ডের কর্তাদের সঙ্গে নির্বাচকদের দ্বন্দ্ব প্রকট হয়ে গিয়েছে।
Misbah-ul-Haq: টেস্ট দল থেকে সাতজন ক্রিকেটারকে বাদ দিয়ে তাঁদের পরিবর্ত খেলোয়াড়দের দলে নেওয়া হল। অথচ এক নির্বাচক কিছুই জানতেন না! এই আজব ঘটনা দেখা গিয়েছে পাকিস্তানে (Pakistan Cricket Board)। এই ঘটনার জেরে পদত্যাগ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক মিসবা-উল-হক। ইংল্যান্ড সফর (Pakistan tour of England 2026) চলাকালীন এই ঘটনার জেরে ফের বিড়ম্বনার মুখে পাকিস্তান ক্রিকেট। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, মিসবা ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। পিসিবি কর্তারাও সে কথা স্বীকার করেছেন। তবে মিসবাকে এখনই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে না। তাঁকে কিছুদিন কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।
নির্বাচকের অজান্তে দলে বদল!
চলতি ইংল্যান্ড সফরে হেডিংলিতে (Headingley) প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হেরে যাওয়ার পর লর্ডসে (Lord's) দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরে গিয়েছে পাকিস্তান। এরপরেই সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দেয় পিসিবি। এজবাস্টনে (Edgbaston) সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচের আগে দলে এই বদলের জেরে পাকিস্তান ক্রিকেটে তোলপাড় শুরু হয়েছে। শুধু একসঙ্গে এতজন ক্রিকেটারকে বাদ দেওয়াই নয়, টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদকে (Sarfaraz Ahmed) ছেঁটে ফেলা হয়েছে। ফাস্ট বোলিং কোচ উমর গুলকেও (Umar Gul) সরিয়ে দেওয়া হয়েছে। সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসন (Mike Hesson) ও বোলিং কোচ অ্যাশলে নফকেকে (Ashley Noffke) এজবাস্টন টেস্টে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
হোয়াইটওয়াশের পথে পাকিস্তান
এজবাস্টনেও যদি ইংল্যান্ড জয় পায়, তাহলে হোয়াইটশওয়াশ হয়ে যাবে পাকিস্তান। সেই লজ্জা এড়ানোর লক্ষ্যেই দলে বড় বদল এনেছে পিসিবি। কিন্তু দলে বদলের বিষয়ে কিছু জানতে না পেরে মিসবার পদত্যাগ পরিস্থিতি ঘোরালো করে তুলেছে। পাকিস্তান ক্রিকেট দলে অন্তর্দ্বন্দ্ব নতুন কিছু নয়। কখনও ক্রিকেটারদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কথা শোনা যায়, কখনও আবার বোর্ডে দ্বন্দ্ব প্রকট হয়ে যায়। এবার নির্বাচকের সঙ্গে পিসিবি কর্তাদের দ্বন্দ্ব শুরু হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


