Blessing Muzarabani Banned: পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) ছেড়ে আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যোগ দেওয়ায় জিম্বাবোয়ের (Zimbabwe) পেসার ব্লেসিং মুজারবানিকে দুই বছরের জন্য নির্বাসিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। তবে এই নির্বাসনের সাজা অস্বীকার করেছেন মুজারবানি।
KNOW
Blessing Muzarabani: পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) থেকে দু'বছরের জন্য নির্বাসিত হলেও, সেই সাজা মানতে নারাজ জিম্বাবোয়ের (Zimbabwe) পেসার ব্লেসিং মুজারবানি। তিনি দাবি করেছেন, পাকিস্তান সুপার লিগে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিই হয়নি। চলতি আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলছেন জিম্বাবোয়ের এই পেসার। তিনি বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) পরিবর্ত হিসেবে কেকেআর-এ যোগ দিয়েছেন। তাঁর পিএসএল-এ ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United) দলের হয়ে খেলার কথা ছিল। এই পেসারের সঙ্গে পিএসএল-এর এই ফ্র্যাঞ্চাইজির ভারতীয় মুদ্রায় ৩৭.৪ লক্ষ টাকার চুক্তি হয়েছিল বলে জানা গিয়েছিল। তবে এখন সেই চুক্তির কথা অস্বীকার করেছেন মুজারবানি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে তোপ দেগেছেন।
চুক্তিভঙ্গের অভিযোগ অস্বীকার মুজারবানির
মুজারবানির এজেন্সি ওয়ার্ল্ড স্পোর্টস এক্সচেঞ্জ (World Sports Xchange) পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে। এই সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, মুজারবানির সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্চাইজির চুক্তিই হয়নি। ফলে চুক্তিভঙ্গের অভিযোগ আনা যাবে না। মুজারবানির এজেন্সির পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘আমরা গত ছয় সপ্তাহ ধরে প্রকাশ্যে নীরবতা অবলম্বন করেছিলাম। কারণ, আমরা কোনওরকম বিদ্বেষ বা হিংসা তৈরি করতে চাইনি। কিন্তু এখন যেভাবে বৃহৎ আকারে এবং বিরক্তিকরভাবে সমালোচনা চলছে, তাতে আমরা মুখ খুলতে বাধ্য হলাম।’
'এনওসি' দেয়নি জিম্বাবোয়ে ক্রিকেট
ওয়ার্ল্ড স্পোর্টস এক্সচেঞ্জের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ইসলামাবাদ ইউনাইটেডের পক্ষ থেকে মুজারবানিকে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। একইসঙ্গে বলা হয়েছিল, জিম্বাবোয়ে ক্রিকেট (Zimbabwe Cricket) 'নো অবজেকশন সার্টিফিকেট' দিলে তারপরেই আনুষ্ঠানিকভাবে চুক্তি হবে। চুক্তি না হওয়া পর্যন্ত 'এনওসি' দেওয়া হয় না। এই কারণেই পিএসএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি হয়নি। ইসলামাবাদ ইউনাইটেডের পক্ষ থেকে চুক্তির প্রস্তাব দেওয়ার পর দু'সপ্তাহ পর্যন্ত চুক্তি হয়নি। এই কারণেই কেকেআর-এ যোগ দিয়েছেন মুজারবানি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


