Pakistan T-20 World Cup: এবারও টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারেনি পাকিস্তান। সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। তার মধ্যে আবার গ্রুপ পর্বে পরাজিত হয়েছে ভারতের বিরুদ্ধে।

Pakistan T-20 World Cup: কঠিন সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বারবার ব্যর্থ হচ্ছে দল। কিন্তু আসল কারণটা কী? সেই বিষয়ে আমল না দিয়ে রীতিমতো বিরক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan T-20 World Cup)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জরিমানা করা হবে পাক ক্রিকেটারদের? 

কারণ, এবারও টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারেনি পাকিস্তান। সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। তার মধ্যে আবার গ্রুপ পর্বে পরাজিত হয়েছে ভারতের বিরুদ্ধে। তাই এবার বড়সড় সিদ্ধান্ত নিল পাক বোর্ড। খারাপ খেলার জন্য শাস্তির মুখে পড়লেন পাকিস্তান ক্রিকেটাররা (Pakistan Cricket Team)। 

পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিশ্বকাপের দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, গত ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে হারের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে। 

তবুও অপেক্ষা করছিল তারা। যদি সলমন আলী আঘারা সেমিফাইনালে উঠতে পারতেন, তাহলে হয়ত এই শাস্তি আর দেওয়া হত না। কিন্তু সেটা না হওয়ায়, শাস্তির সিদ্ধান্ত নিয়েছেন মহসিন নকভিরা। জানা যাচ্ছে, বিপুল অঙ্কের টাঁকা ফাইন করা হবে। 

প্রত্যেক ক্রিকেটারকে দিতে হবে ৫০ লক্ষ টাঁকা করে

সাধারণত, কোনও দল মেগা প্রতিযোগিতায় সফল হলে সেই দেশের ক্রিকেট বোর্ড তাদের আর্থিক পুরস্কার দেয়। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সবই উল্টো। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে দল ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয়েছে পাক ক্রিকেটারদের। 

পাশাপাশি বিশ্বকাপে দলের পারফরম্যান্সের মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়েছে ঐ রিপোর্টে। এমনকি, সলমনের অধিনায়কত্বেও খুব একটা খুশি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবর আজ়ম, শাদাব খান এবং শাহীন শাহ আফ্রিদির পারফরম্যান্সও রীতিমতো প্রশ্নের মুখে দাঁড়িয়ে। সূত্রের খবর, এই তিন সিনিয়র ক্রিকেটারকে টি-টোয়েন্টির দল থেকে বাদও দেওয়া হতে পারে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।