MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৫: চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৫: চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

Women's T20 Cricket World Cup for the Blind 2025: এবারই প্রথম দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হয়। প্রথমবারেই এই টুর্নামেন্ট জিতে ইতিহাস গড়ল ভারতীয় দল। সারা দেশ দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের কুর্ণিশ জানাচ্ছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 27 2025, 09:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
Image Credit : ANI

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

কিছুদিন আগেই ভারতের সাধারণ মহিলা ক্রিকেট দল প্রথমবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এরপর দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল প্রথমবার আয়োজিত টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি চ্যাম্পিয়ন ক্রিকেটারদের প্রশংসা করেছেন এবং তাঁদের সংবর্ধনা দিয়েছেন।

DID YOU
KNOW
?
মহিলা ক্রিকেটে সাফল্য
ভারতের সাধারণ মহিলা ক্রিকেট দল ওডিআই বিশ্বকাপ জেতার পর দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপ জিতেছে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ দৃষ্টিহীন ক্রিকেটারদের
Image Credit : ANI

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ দৃষ্টিহীন ক্রিকেটারদের

প্রধানমন্ত্রীর বাসভবনে মহিলা ক্রিকেটাররা

বৃহস্পতিবার নয়দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান চ্যাম্পিয়ন দৃষ্টিহীন ক্রিকেটাররা। সেখানে তাঁদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তিনি চ্যাম্পিয়ন ক্রিকেটারদের নিজের হাতে করে লাড্ডু খাইয়ে দেন। দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সবার স্বাক্ষর করা ব্যাট উপহার দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের সবার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

১
প্রথমবার দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ।
এবারই প্রথম দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হয়। প্রথমবারেই খেতাব জিতল ভারতীয় দল।

Related Articles

Related image1
দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৫: নেপালকে হারিয়ে প্রথম খেতাব ভারতের
Related image2
উইমেনস প্রিমিয়ার লিগ ২০২৬: নিলামের মধ্যেই নতুন মরসুমের সূচি ঘোষণা বিসিসিআই-এর
36
সাধারণ পরিবার থেকে উঠে আসা দৃষ্টিহীন মহিলা ক্রিকেটাররাই দেশকে গর্বিত করে তুললেন
Image Credit : ANI

সাধারণ পরিবার থেকে উঠে আসা দৃষ্টিহীন মহিলা ক্রিকেটাররাই দেশকে গর্বিত করে তুললেন

দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের অসামান্য সাফল্য

ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের বেশিরভাগ সদস্যই গ্রামাঞ্চল থেকে উঠে এসেছেন। তাঁদের পরিবারের পেশা কৃষিকাজ। দরিদ্র পরিবার থেকে উঠে আসা দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের পক্ষে সাফল্য পাওয়া সহজ ছিল না। কিন্তু তাঁরা সাংস্কৃতিক ও পারিবারিক বাধা কাটিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে সাফল্য এনে দিয়েছেন।

46
বিভিন্ন রাজ্যের দৃষ্টিহীন মহিলা ক্রিকেটাররা একত্রিত হয়ে দেশকে সাফল্য এনে দিয়েছেন
Image Credit : ANI

বিভিন্ন রাজ্যের দৃষ্টিহীন মহিলা ক্রিকেটাররা একত্রিত হয়ে দেশকে সাফল্য এনে দিয়েছেন

ঐক্যবদ্ধ লড়াইয়ে সাফল্য

ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের অধিনায়ক দীপিকা টি সি ও সহ-অধিনায়ক গঙ্গা কদম বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ওড়িশার ময়ূরভঞ্জের মেয়ে বাসন্তী হাঁসদাও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতীয় দলের বাকিরাও অবদান রাখার চেষ্টা করেছেন।

56
অপরাজিতভাবে প্রথম দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল
Image Credit : ANI

অপরাজিতভাবে প্রথম দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল

অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছিল ভারতীয় দল। অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সারা টুর্নামেন্টেই দাপট দেখিয়েছেন দীপিকা-গঙ্গারা। ফাইনালে নেপালের বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স দেখায় ভারতীয় দল। সহজ জয় পায় ভারতীয় দল।

66
ফাইনালে নেপালের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখান দৃষ্টিহীন ক্রিকেটার খুলা শরীর
Image Credit : ANI

ফাইনালে নেপালের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখান দৃষ্টিহীন ক্রিকেটার খুলা শরীর

খুলা শরীরের দুর্দান্ত পারফরম্যান্স

ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক দীপিকা। প্রথমে ব্যাটিং করতে নেমে নেপাল পাঁচ উইকেট হারিয়ে ১১৪ রান করে। এই রান তাড়া করতে নেমে ১২.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। ব্যাট হাতে সেরা পারফরম্যান্স দেখান খুলা শরীর। তিনি ২৭ বল খেলে ৪৪ রান করে অপরাজিত থাকেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harry Brook Double Century: গিলের রেকর্ড ভেঙে ODI-তে দ্রুততম ডবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুক, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের ৪২৯ রান
Recommended image2
New Zealand vs India: সঞ্জুর ঝোড়ো অর্ধশতরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের
Recommended image3
India vs New Zealand: ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ, এগিয়ে কারা?
Recommended image4
SA vs AUS 2nd Test: প্রোটিয়া পেসে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, ৯৯ রানে অল আউট! গকেবেরহা টেস্টে ফলো-অন
Recommended image5
Hardik Pandya: ভারতের জন্য বড় ধাক্কা! আইপিএলের আগে হার্দিকের দলে ফেরার কোনও সম্ভাবনা নেই?
Related Stories
Recommended image1
দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৫: নেপালকে হারিয়ে প্রথম খেতাব ভারতের
Recommended image2
উইমেনস প্রিমিয়ার লিগ ২০২৬: নিলামের মধ্যেই নতুন মরসুমের সূচি ঘোষণা বিসিসিআই-এর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved