Rohit Sharma News: চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের তারকা রোহিত শর্মা আইপিএলের আরও বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই খবর জানিয়ে দিয়েছেন।
Rohit Sharma News: চোটের কারণে, মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মা আইপিএল-এর আগামী বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না (Rohit Sharma injury update)। বৃহস্পতিবার, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টসের সময় মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিজেই এই খবর জানিয়ে দিয়েছেন (rohit sharma injury news)।
চোটের কবলে রোহিত
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে রোহিতের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। সেই ম্যাচে ১৩ বলে ১৯ রান করার পর, তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। এমনকি, পাঞ্জাব ম্যাচের আগে তাঁর স্ক্যানও করা হয়।
হার্দিক জানিয়েছেন, আশা করা হচ্ছিল রোহিত দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কিন্তু পুরোপুরি ফিট হতে তাঁর আরও কিছুদিন বিশ্রাম প্রয়োজন। রোহিত ছাড়াও মিচেল স্যান্টনারও আপাতত মুম্বই দলে নেই।
তবে কুইন্টন ডি ককের দলে ফেরাটা মুম্বাইয়ের জন্য কিছুটা স্বস্তির খবর তো বটেই। টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ সময়ে রোহিতের অনুপস্থিতি মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে চলতি আইপিএলে রোহিতের চোট নিঃসন্দেহে চিন্তা বাড়াবে মুম্বইয়ের।
আরও কিছুদিন বিশ্রাম প্রয়োজন
চোটের কারণে, বেশ কয়েকটি ম্যাচ মিস করতে চলেছেন তিনি। চোটের জেরে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ওপেনার তথা ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা চলতি আইপিএল-এর আগামী বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারবেন না।
অধিনায়ক হার্দিক পান্ডিয়া ইতিমধ্যেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। তবে এখনই বলা যাবে না যে, তিনি আইপিএল থেকে ছিটকে গেলেন। সময় লাগবে চোট সারিয়ে ফিরে আসতে। আপাতত পুরোপুরি ফিট হতে তাঁর আরও কিছুদিন বিশ্রাম প্রয়োজন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


