Sanju Samson: এবারের আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) পরিবর্তে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। সদ্য টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) অসাধারণ পারফরম্যান্স দেখানো সঞ্জু দলবদল নিয়ে মুখ খুলেছেন।
KNOW
IPL 2026: প্রথম দফায় ২০১৩ থেকে ২০১৫। তারপর দ্বিতীয় দফায় ২০১৮ থেকে ২০২৫। দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কও ছিলেন। কিন্তু এবারের আইপিএল-এর নিলামের (IPL 2026 Auction) আগে ট্রেডের মাধ্যমে রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দিয়েছেন এই তারকা উইকেটকিপার-ব্যাটার। তিনি দলবদল প্রসঙ্গে বলেছেন, ‘আমি রাজস্থান রয়্যালস ছেড়েছি। কারণ, আমার মনে হয়েছিল, দলে আমার সময় শেষ হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল, দলে আর থাকা উচিত নয়। এই কারণেই আমি দল ছেড়েছি। নতুন দলে যোগ দিয়ে আমি অত্যন্ত উত্তেজিত। এবার আমার নতুন যাত্রা শুরু হচ্ছে। আমাকে যদি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও খেলতে হয়, তাহলে আমি খুশি মনেই খেলব।’
আবেগকে গুরুত্ব দিচ্ছেন না সঞ্জু
রাজস্থান রয়্যালস ছাড়া প্রসঙ্গে সঞ্জু আরও বলেছেন, ‘এই পরিস্থিতি এর আগে কখনও আসেনি। রাজস্থান রয়্যালসের হয়ে খেলার পর আমি আইপিএল-এ প্রথমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলব। আমি মাঠে নামলে আর আবেগ নিয়ে ভাবি না। খেলা নিয়েই শুধু ভাবব। কিন্তু ম্যাচের আগে এবং ম্যাচের পরে আবেগ থাকবেই। আমি পুরনো দলের বিরুদ্ধে খেলব। এমন অনেক খেলোয়াড় আছে, যাদের সঙ্গে আমি খেলেছি। ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফদের অনেকের সঙ্গেই আমি কাজ করেছি। সবাই রাজস্থান রয়্যালস দলে আছে। সবার প্রতিই আমার ভালোবাসা ও শ্রদ্ধা আছে। কিন্তু সবকিছুরই সময় আছে।’
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবেন সঞ্জু
এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ হবে গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium)। এই স্টেডিয়ামেই সিএসকে-র হয়ে পুরনো দলের বিরুদ্ধে খেলবেন সঞ্জু। তিনি সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এবার নতুন দলের হয়ে আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই তারকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


