Sanju Samson News: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের পর, সুনীল গাভাসকার সম্প্রচারকারী চ্যানেলকে জানান, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে টিম ম্যানেজমেন্ট ফর্মহীন ক্রিকেটারদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইবে না।

Sanju Samson News: সুযোগ পেয়েও লাগাতার ব্যর্থ সঞ্জু স্যামসন। এবার তাঁকে বিঁধলেনব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাসকার (sanju samson news latest)। তিনি মনে করছেন, আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে সঞ্জু স্যামসন প্রথম একাদশে থাকবেন না। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে (ind vs nz) টি-২০ সিরিজে সঞ্জুর খারাপ পারফরম্যান্সই এইজন্য দায়ী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গাভাসকারের কঠোর অবস্থান 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের পর, সুনীল গাভাসকার সম্প্রচারকারী চ্যানেলকে জানান, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে টিম ম্যানেজমেন্ট ফর্মহীন ক্রিকেটারদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইবে না।

সঞ্জুর আত্মবিশ্বাসের অভাব?

গাভাসকার বলেন, একাধিক সুযোগ পেলেও সঞ্জু রীতিমতো হতাশ করেছেন। তাঁর কথায়, “নির্বাচক কমিটি সঞ্জু স্যামসনকে যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু পাঁচটি ম্যাচেই তিনি হতাশ করেছেন। গোটা সিরিজে সঞ্জুর সর্বোচ্চ স্কোর মাত্র ২৪ রান। মোট রান ৪৬। এটিই প্রমাণ করে দিচ্ছে যে, তাঁর আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব রয়েছে। তিলক ভার্মা সম্পূর্ণ ফিটনেস ফিরে পেলে আমি মনে করি না যে, ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে সঞ্জু প্লেয়িং ইলেভেনে থাকবে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে টিম ম্যানেজমেন্ট ফর্মহীন ক্রিকেটারদের নিয়ে কখনোই ঝুঁকি নিতে চাইবে না।"

ঈশান কিষাণের আগমনই কি ধাক্কা?

সিরিজের শেষ ম্যাচে, তিরুবনন্তপুরম তথা নিজের নিজের ঘরের মাঠেও জ্বলে উঠতে পারেননি সঞ্জু। মাত্র ৬ রানে সঞ্জু আউট হন। অন্যদিকে, ৩ নম্বরে নেমে ঈশান কিষাণ একটি বিধ্বংসী সেঞ্চুরি করেন। যা সঞ্জুর বিশ্বকাপে খেলার সম্ভাবনাকে আরও ম্লান করে দিয়েছে। গাভাসকার পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে, সঞ্জুর পরিবর্তে ঈশান কিষাণ-অভিষেক শর্মা জুটির ভারতের হয়ে ইনিংস ওপেন করা উচিত।

ফুটওয়ার্কেও রয়েছে ঘাটতি

বিশাখাপত্তনমের ম্যাচে, সঞ্জুর আউট হওয়ার ধরন নিয়েও গাভাসকার সমালোচনা করেন। তাঁর পর্যবেক্ষণ, সঞ্জুর ফুটওয়ার্কে বড়সড় ঘাটতি রয়েছে এবং স্পিনারদের সামনে তিনি পুরো অসহায় হয়ে পড়ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।