Shikhar Dhawan: কয়েকদিন আগেই দ্বিতীয়বার বিয়ে করেছেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। এরপরেই তিনি প্রথম স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের (Aesha Mukerji) বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেলেন।

DID YOU
KNOW
?
দ্বিতীয় বিয়ে ধাওয়ানের
সম্প্রতি আইরিশ মহিলা সোফি শাইনের সঙ্গে বিয়ে সেরে নিয়েছেন শিখর ধাওয়ান।

Shikhar Dhawan-Aesha Mukerji: প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের কাছ থেকে ৫.৭ কোটি টাকা ফেরত পাচ্ছেন শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ায় (Australia) এক সম্পত্তি সংক্রান্ত মামলায় এই প্রাক্তন ক্রিকেটারের পক্ষে রায় দিয়েছে দিল্লির (Delhi) পাতিয়ালা হাউস কোর্ট (Patiala House Court)। বিচারপতি দেবেন্দ্র কুমার গর্গ (Judge Devender Kumar Garg) তাঁর রায়ে বলেছেন, ধাওয়ানকে ভয় দেখিয়ে এবং তাঁর সঙ্গে প্রতারণা ও ছল-চাতুরি করে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করা হয়েছিল। তাঁর কাছ থেকে জোর করে অর্থ আদায় করা হয়েছিল। এই কারণেই তাঁকে অর্থ ফেরত দিতে হবে। এ বিষয়ে অস্ট্রেলিয়ার এক আদালত যে রায় দিয়েছিল, তা খারিজ করে দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। বিচারপতি গর্গ বলেছেন, ধাওয়ান যেদিন মামলা করেছিলেন সেই তারিখ থেকে এখনও পর্যন্ত ওই সম্পত্তি থেকে পাওয়া অর্থ থেকে বার্ষিক নয় শতাংশ সুদ ধাওয়ানকে দিতে বাধ্য থাকবেন আয়েশা। এই দম্পতির দ্বন্দ্বে অস্ট্রেলিয়ার আদালতের হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই বলেও রায় দিয়েছেন বিচারপতি গর্গ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভারতীয় আইনেই ব্যবস্থা

২০২৪ সালের ফেব্রুয়ারিতে আয়েশার পক্ষে রায় দেয় অস্ট্রেলিয়ার আদালত। সেই রায়ে বলা হয়, ভারত, অস্ট্রেলিয়ায় এই দম্পতির যত সম্পত্তি আছে, তার ১৫ শতাংশ পাবেন আয়েশা। এই রায়ে ৭.৪৬ কোটি টাকার সম্পত্তি এবং ধাওয়ানের কাছ থেকে অতিরিক্ত ১৫.৯৫ কোটি টাকা পান আয়েশা। এছাড়া সম্পত্তি হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে আয়েশার পক্ষে একাধিক রায় দেয় অস্ট্রেলিয়ার আদালত। কিন্তু পাতিয়ালা হাউস কোর্টের রায়ে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার আদালতের রায় কার্যকর করতে পারবেন না আয়েশা।

২০২৩ সালে বিচ্ছেদ

২০২৩ সালে আয়েশার সঙ্গে ধাওয়ানের বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদের পরেও আইনি লড়াই চলছে। এবার এই লড়াইয়ে জয় পেলেন ধাওয়ান। তিনি সম্প্রতি সোফি শাইনের (Sophie Shine) সঙ্গে বিয়ে সেরে নিয়েছেন। দ্বিতীয় বিয়ের পরেই প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেলেন ধাওয়ান

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।