MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • তিলক-সঞ্জুর ঝোড়ো শতরান, ওয়ান্ডারার্সে একের পর এক রেকর্ড ভারতীয় দলের

তিলক-সঞ্জুর ঝোড়ো শতরান, ওয়ান্ডারার্সে একের পর এক রেকর্ড ভারতীয় দলের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৩-১ জয় পেয়েছে ভারতীয় দল। শুক্রবার জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করেছেন সঞ্জু স্যামসন, তিলক ভার্মারা।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 16 2024, 12:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
একের পর এক রেকর্ড গড়ে চতুর্থ টি ২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারতীয় দল

একের পর এক রেকর্ড গড়ে চতুর্থ টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারতীয় দল

ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের চতুর্থ এবং শেষ ম্যাচটি জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। টস জিতে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাটিং বেছে নেন। ক্রিজে নেমে টিম ইন্ডিয়া রানের বন্যা বইয়ে দেয়। তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন শতরান হাঁকান। এর ফলে ভারতীয় দল টি-টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের সর্বোচ্চ স্কোরটি করে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়াম মাতিয়ে দিলেন তিলক ভার্মা

জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়াম মাতিয়ে দিলেন তিলক ভার্মা

জোহানেসবার্গে তিলক ভার্মার শো চলল। তিনি ক্রিজে আসার পর থেকে তিলক.. তিলক.. তিলক.. ধ্বনি শোনা গেল। দক্ষিণ আফ্রিকায় এই ২২ বছর বয়সি তরুণ ভারতীয় ব্যাটারের খেলার বর্ণনা অসম্ভব। আবারও একই ধরনের ইনিংস খেললেন তিনি। সেঞ্চুরিয়নে প্রথম শতরান হাঁকানোর পর, দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে তিলক তাঁর দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতরান করলেন। দক্ষিণ আফ্রিকার বোলারদের ভয় দেখিয়েছেন তিলক। দুর্দান্ত খেলার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন-আপকে তিনি ধ্বংস করে দিয়েছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পরপর দুটি সেঞ্চুরি হাঁকানো দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে তিনি নাম লেখালেন। ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিলক মাত্র ৪১ বলে শতরান পূর্ণ করেন।

35
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দ্বিতীয় ম্যাচে শতরান করে নায়ক তিলক ভার্মা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দ্বিতীয় ম্যাচে শতরান করে নায়ক তিলক ভার্মা

তিন নম্বরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চার-ছক্কার বৃষ্টি শুরু করেন তিলক ভার্মা। একদিকে সঞ্জু স্যামসন চার-ছক্কা হাঁকাচ্ছিলেন, অন্যদিকে তিলকও একই স্টাইলে ব্যাট করছিলেন। একটা সময় মনে হচ্ছিল সঞ্জুর আগেই শতরান করে ফেলবেন তিলক। ২৫০-এর বেশি স্ট্রাইক রেটে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর ঝাঁপিয়ে পড়ে তিলক ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেন। তিলক মাত্র ৪১ বলে এই শতরান পূর্ণ করেন। তিলক এই ইনিংসে ১০টি ছক্কা এবং ৯টি চার মারেন। এই শতরান করার সুবাদে বেশ কিছু রেকর্ডও তিনি নিজের ঝুলিতে পুরলেন।

45
এবারের দক্ষিণ আফ্রিকা সফরেই আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে প্রথম শতরান করলেন তিলক ভার্মা

এবারের দক্ষিণ আফ্রিকা সফরেই আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে প্রথম শতরান করলেন তিলক ভার্মা

তিলক ভার্মা পরপর দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে শতরান পূর্ণ করা পঞ্চম ব্যাটার হয়ে গেলেন। সঞ্জু স্যামসনের পর টানা দুই ম্যাচে টি-টোয়েন্টি শতরান হাঁকানো দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে তিনি এই গৌরব অর্জন করলেন। তিলকের আগে এই কীর্তি গড়েছিলেন গুস্তাভ ম্যাকেন, রিলি রুশো, ফিল সল্ট এবং সঞ্জু। তিলক তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে এখনও পর্যন্ত দুটি সেঞ্চুরি করেছেন। এই দুটিই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একই মাসে করেছেন।

55
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ও চতুর্থ ম্যাচে শতরান সঞ্জু স্যামসনের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ও চতুর্থ ম্যাচে শতরান সঞ্জু স্যামসনের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ম্যাচে তিলক ভার্মার সঙ্গে সঞ্জু স্যামসনও দুর্দান্ত ব্যাটিং করেছেন। এই সিরিজের প্রথম ম্যাচে শতরান হাঁকানোর পর, চতুর্থ ম্যাচেও ১০০ রান পূর্ণ করেন সঞ্জু। ৫১ বলে এই শতরান পূর্ণ করেন সঞ্জু। মোট ৫৬ বল খেলে সঞ্জু ৯টি ছক্কা এবং ৬টি চার মারেন। ১০৯ রানে অপরাজিত থাকেন সঞ্জু। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সঞ্জুর এটি তৃতীয় শতরান। গত পাঁচ ইনিংসে তিনটি শতরান করা বিশেষ কৃতিত্বের। এই সিরিজের প্রথম ম্যাচে তিনি ১০৭ রানের ইনিংস খেলেছিলেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Arshdeep Singh: টেস্ট দলেও কি সুযোগ পাবেন আর্শদীপ সিং? বড় ইঙ্গিত দিলেন বোলিং কোচ মর্নি মর্কেল
Recommended image2
Virat Kohli: নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, ব্র্যাবোর্ন স্টেডিয়ামের নেটে ঘাম ঝরালেন বিরাট
Recommended image3
Abhishek Sharma: টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা, রান সংগ্রাহকের তালিকায় চারে সঞ্জু
Recommended image4
অজিঙ্ক রাহানের সর্বকালের সেরা ভারতীয় টেস্ট একাদশে নেই রোহিত, কোহলি, জায়গা পাননি বুমরাও
Recommended image5
Ajinkya Rahane: নেই বিরাট-রোহিত-বুমরা! পছন্দের সেরা টেস্ট একাদশ বাছলেন রাহানে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved