Sunrisers Hyderabad vs Rajasthan Royals: বুধবার আইপিএল এলিমিনিটরে (IPL 2026 Eliminator) সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস ম্যাচে একপেশে লড়াই দেখা গেল। রাজস্থানের বিরুদ্ধে তেমন কিছুই করতে পারল না হায়দরাবাদ। সহজ জয় পেয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলেন বৈভব সূর্যবংশীরা (Vaibhav Sooryavanshi)। ছিটকে গেল হায়দরাবাদ।

DID YOU
KNOW
?
বৈভব সূর্যবংশীর রেকর্ড
আইপিএল-এ যে কোনও মরসুমে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী।

IPL 2026 Eliminator: আইপিএল এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই হারিয়ে ফাইনালের আশা বজায় রাখল রাজস্থান রয়্যালস (Sunrisers Hyderabad vs Rajasthan Royals)। ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) দাপটে হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) দম্ভ চুরমার হয়ে গেল। এই কিশোরকে আউট করার জন্য 'প্ল্যান এ,' 'প্ল্যান বি,' 'প্ল্যান সি' তৈরি রেখেছিলেন কামিন্সরা। কিন্তু তাঁদের সব পরিকল্পনা ভেস্তে দিলেন বৈভব। তিনি অল্পের জন্য শতরান পেলেন না। তবে আইপিএল-এর যে কোনও মরসুমে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার নতুন রেকর্ড গড়লেন। অন্যদিকে, কামিন্স চার ওভার বোলিং করে বিনা উইকেটে ৬৪ রান দেওয়ার পর ব্যাটিং করতে নেমে দুই বল খেলে এক রান করে আউট হয়ে গেলেন। ফলে সবদিক থেকেই পর্যুদস্ত হলেন হায়দরাবাদের অস্ট্রেলিয়ান (Australian) অধিনায়ক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

৪৭ রানে জয় রাজস্থানের

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কামিন্স। তাঁর নাকে ঝামা ঘষে দিয়ে ২৯ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বৈভব। তিনি পাঁচটি বাউন্ডারি ও ১২টি ওভার-বাউন্ডারি মারেন। ধ্রুব জুরেল (Dhruv Jurel) ২১ বলে ৫০ রান করেন। আট উইকেট হারিয়ে ২৪৩ রান করে রাজস্থান। বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৯.২ বলে ১৯৬ রানে অলআউট হয়ে গেল। ফলে ৪৭ রানে জয় পেল রাজস্থান

অলরাউন্ড পারফরম্যান্সে জয় রাজস্থানের

হায়দরাবাদের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৩৮ রান করেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। সলিল অরোরা (Salil Arora) ৩৫ রান করেন। ঈশান কিষান (Ishan Kishan) ১১ বলে ৩৩ রান করেন। শিবাঙ্গ কুমার (Shivang Kumar) ২৭ রান করেন। রাজস্থানের হয়ে ৫৮ রান দিয়ে তিন উইকেট নেন জোফ্রা আর্চার (Jofra Archer)। ২৬ রান দিয়ে জোড়া উইকেট নেন নান্দ্রে বার্গার (Nandre Burger)। ২১ রান দিয়ে জোড়া উইকেট নেন সুশান্ত মিশ্র (Sushant Mishra)। রবীন্দ্র জাডেজাও (Ravindra Jadeja) ২১ রান দিয়ে জোড়া উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।