MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • T20 World Cup 2026: ধোনি-রোহিত যা পারেননি, করে দেখালেন সূর্য? গড়লেন নয়া বিশ্বরেকর্ড

T20 World Cup 2026: ধোনি-রোহিত যা পারেননি, করে দেখালেন সূর্য? গড়লেন নয়া বিশ্বরেকর্ড

T20 World Cup 2026: টি-২০ ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব একটি অবিশ্বাস্য রেকর্ড গড়ে ফেলেছেন। জয়ের হারের নিরিখে রোহিত শর্মাকে টপকে বিশ্বের সেরা অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 21 2026, 02:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সূর্যর নয়া বিশ্বরেকর্ড
Image Credit : Getty

সূর্যর নয়া বিশ্বরেকর্ড

ভারতীয় টি-২০ ক্রিকেটে নিঃসন্দেহে যেন এক নতুন যুগ। সূর্যকুমার যাদব অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে পুরো জয়ের রাস্তায় রেখেছেন। শুধু ব্যাট হাতে নয়, ক্যাপ্টেন হিসেবেও তিনি কিংবদন্তিদের একাধিক রেকর্ড ভেঙে দিয়েছেন। চলতি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পরেই সূর্যকুমার একটি বিরাট রেকর্ড গড়ে ফেলেছেন। এই কৃতিত্ব এমএস ধোনি, বিরাট কোহলি বা রোহিত শর্মারও নেই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
 ৮০.৬৫% জয়ের রেকর্ড
Image Credit : Getty

৮০.৬৫% জয়ের রেকর্ড

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সূর্যকুমার যাদব এই মুহূর্তে সর্বোচ্চ জয় ঝুলিতে থাকা এক ক্যাপ্টেন। অর্থাৎ, জয়ের হার অনেক বেশি। এই রেকর্ডের সুবাদে তিনি টপকে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত ১৭ রানে জয়ের পরেই, সূর্যের জয়ের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮০.৮৫%। তার আগে রোহিত শর্মার ৮০.৬৫% জয়ের রেকর্ড ছিল। বিশ্বে অন্তত ৪০টি ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে সূর্যকুমার বর্তমানে শীর্ষে।

Related Articles

Related image1
T20 World Cup 2026: পরপর তিন ম্যাচে 'শূন্য', অভিষেকের খারাপ ফর্মের আসল কারণ কী?
Related image2
IND vs PAK T20 World Cup: "পাকিস্তানের ক্রিকেটারদের একদম স্লেজ করবে না", ম্যাচ জিততে কোন মন্ত্র দিয়েছিলেন সূর্য?
36
 পরিসংখ্যান কী বলছে?
Image Credit : Getty

পরিসংখ্যান কী বলছে?

রোহিত শর্মা ভারতীয় দলকে ৬২টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫০টি জয় এনে দিয়েছিলেন। দল পরাজিত হয় ১২টি ম্যাচে। অন্যদিকে, সূর্যকুমার যাদব মাত্র ৪৭টি ম্যাচেই ৩৮টি জয় তুলে নিয়েছেন। সূর্যের নেতৃত্বে ভারত হেরেছে মাত্র ৭টি ম্যাচে। পরিসংখ্যান বলছে, রোহিতের চেয়ে সূর্য অনেকটাই এগিয়ে। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান (৮০.৩৯%)।

46
গ্রুপ পর্বের চারটি ম্যাচেই ভারত অপরাজিত
Image Credit : Getty

গ্রুপ পর্বের চারটি ম্যাচেই ভারত অপরাজিত

সূর্যকুমার যাদব অধিনায়ক হওয়ার পর থেকে ভারতীয় দলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০২৪ সালে, পূর্ণ সময়ের ক্যাপ্টেন হয়ে তিনি দারুণ কৌশলের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বেই ভারত এশিয়া কাপ ২০২৫-এ জয় পায়। এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এও সেই দাপট বজায় রেখেছে দল। গ্রুপ পর্বের চারটি ম্যাচেই ভারত জিতে অপরাজিত রয়েছে।

56
জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া
Image Credit : Getty

জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া গ্রুপ পর্বে দারুণ পারফর্ম করেছে। টানা চারটি ম্যাচ জিতে তারা সুপার-৮ পর্বে পৌঁছেছে। সূর্যের দল ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই দাপট দেখাচ্ছে। সুপার-৮-এ ভারতকে আরও তিনটি ম্যাচ খেলতে হবে। তার মধ্যে দুটি জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া।

66
মাত্র ২ বছরের মধ্যে ৩৮টি জয়
Image Credit : Getty

মাত্র ২ বছরের মধ্যে ৩৮টি জয়

এমএস ধোনি বা রোহিত শর্মার মতো বড় অধিনায়কদের রেকর্ড টপকে যাওয়া সহজ নয়। কিন্তু সূর্যকুমার যাদব নিজের স্টাইলে দলকে নেতৃত্ব দিয়ে সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। মাঠে শান্ত থেকেও তিনি সঠিক সময়ে, কৌশল বদলে প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারেন। মাত্র ২ বছরের মধ্যে ৩৮টি জয় এনে দেওয়া তাঁর নেতৃত্বের দক্ষতার প্রমাণ। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ জয়ের হারের ক্যাপ্টেন হিসেবে সূর্যের নাম লেখা থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image2
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image3
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image4
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image5
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Related Stories
Recommended image1
T20 World Cup 2026: পরপর তিন ম্যাচে 'শূন্য', অভিষেকের খারাপ ফর্মের আসল কারণ কী?
Recommended image2
IND vs PAK T20 World Cup: "পাকিস্তানের ক্রিকেটারদের একদম স্লেজ করবে না", ম্যাচ জিততে কোন মন্ত্র দিয়েছিলেন সূর্য?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved