T20 World Cup Super 8 Schedule: এমনিতে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে অপরাজিত হয়েই টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সুপার এইটে পৌঁছেছে টিম ইন্ডিয়া। এটা ঠিক যে, কোনও ম্যাচেই সেইভাবে বড় কোনও সমস্যার মুখে পড়তে হয়নি ভারতকে।

T20 World Cup Super 8 Schedule: সুপার এইট পর্বের আগে বেজায় চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু কারণটা আসলে কী (super 8 fixtures t20 world cup)? অভিষেক শর্মার ফর্ম ছাড়াও সূর্যকুমার যাদবেরও কিছু বিষয়ে দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (team india super 8 matches)।

বেশ উদ্বিগ্ন রয়েছে ভারতীয় শিবির

এমনিতে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে অপরাজিত হয়েই টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সুপার এইটে পৌঁছেছে টিম ইন্ডিয়া। এটা ঠিক যে, কোনও ম্যাচেই সেইভাবে বড় কোনও সমস্যার মুখে পড়তে হয়নি ভারতকে। তবে সুপার এইট পর্বের আগে দুটি বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন রয়েছে ভারতীয় শিবির।

নিঃসন্দেহে সমস্যা একটা ছিল। সেটা হচ্ছে পেটের সংক্রমণ। সেইজন্য অভিষেককে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। এরপর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দলের সঙ্গে যোগ দেন এবং মাঠেও নামেন। কিন্তু একেবারেই ভালো খেলতে পারেননি। বিশ্বকাপে এখনও একটি রানও করতে পারেননি তরুণ ওপেনার অভিষেক শর্মা। 

কী বলছেন ভারতের সহকারী কোচ?

গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই তিনি শূন্য রানে ফিরে গেছেন। তাই দেশের এক নম্বর টি-২০ ব্যাটারের ফর্ম নিয়ে বেশ উদ্বিগ্ন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তাঁর কথায়, "আমাদের ব্যাটিং লাইন-আপে বাঁহাতি ব্যাটারের সংখ্যা বেশি। এই সুযোগ একটু বেশি কাজে লাগানোর চেষ্টা করছে অন্য দলগুলি। আসলে দলে বেশি বাঁহাতি ব্যাটার থাকায় প্রতিপক্ষ দলগুলির জন্য কাজ একটু সহজ হয়ে গেছে। এটা আমাদের জন্য আবার একটা নতুন চ্যালেঞ্জ। ফলে, সঞ্জু স্যামসন ছাড়া আমাদের হাতে তেমন কোনও বিকল্পও নেই।’’

দুশখাতে আরও যোগ করেছেন, “ফিঙ্গার স্পিনাররা আমাদের বেশ সমস্যায় ফেলছে। পাকিস্তান ১৪ ওভার স্পিনারদের দিয়ে বল করিয়েছিল। আর ঐ ১৪ ওভারে, আমাদের রান ছিল ৪ উইকেটে ৭৮। এটা কিন্তু একদমই ভাল নয়। কলম্বোর পিচ অবশ্যই কঠিন ছিল। তাও আমাদের পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তুলনায় অনেক ভালো খেলেছি আমরা। তবে আরিয়ান ওর ৪ ওভারেই আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তবে সুপার এইটের আগে উন্নতি করতে হবে আমাদের। খামতিগুলি দ্রুত শুধরে নিতে হবে। নাহলে ম্যাচে নিয়ন্ত্রণ রাখা বেশ সমস্যার হতে পারে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।