Shivam Dube Train: রবিবার রাতে, আহমদাবাদ থেকে মুম্বইতে ফেরার কোনও টিকিটই ছিল না। তাই বাধ্য হয়ে শিবম দুবে ট্রেনে করেই বাড়ি ফেরেন। তবে ছদ্মবেশে ট্রেনে ওঠেন তিনি। সেই কাহিনীই এবার শোনালেন নিজের মুখে।
Shivam Dube Train: টি-২০ বিশ্বকাপ জিতেই বাড়ি ফিরতে চান টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শিবম দুবে (shivam dube train journey)। চার বছরের ছেলে আয়ান এবং দু-বছরের মেয়ে মেহউইশের কাছে দ্রুত ফিরতে চাইছিলেন এই ভারতীয় অলরাউন্ডার (shivam dube news)।
ছদ্মবেশে শিবম দুবে
কিন্তু রবিবার রাতে, আহমদাবাদ থেকে মুম্বইতে ফেরার কোনও টিকিটই ছিল না। তাই বাধ্য হয়ে শিবম দুবে ট্রেনে করেই বাড়ি ফেরেন। তবে ছদ্মবেশে ট্রেনে ওঠেন তিনি। সেই কাহিনীই এবার শোনালেন নিজের মুখে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিবম দুবে জানান, "কোনও ফ্লাইটের টিকিট ছিল না। তাই ঠিক করলাম যে, সোমবার ভোরে আহমদাবাদ থেকে ট্রেনে করেই মুম্বই ফিরব। তবে হ্যাঁ, সড়কপথেও ফিরতে পারতাম। কিন্তু তাতে সময় অনেক বেশি লাগত।” প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনাল দেখতে আহমদাবাদে গেছিলেন শিবমের স্ত্রী এবং একজন বন্ধু।
কী জানালেন ভারতীয় অলরাউন্ডার
এমনিতে আহমদাবাদ থেকে মুম্বই ফিরতে ট্রেনে সময় লাগে সাড়ে ছয় থেকে সাত ঘণ্টা। তাই ট্রেনে করে ফেরারই সিদ্ধান্ত নেন তিনি। ভারতীয় অলরাউন্ডারের কথায় "আমি, আমার স্ত্রী এবং বন্ধু ঠিক করি ট্রেন ধরব। থার্ড এসি-র টিকিট ছিল তখন। তাই তৎক্ষণাৎ কেটেও ফেলি। কিন্তু পরিবারের সকলে ও বন্ধুরা খুব চিন্তা করতে শুরু করে। ওরা বার বার বলছিল যে, যদি কেউ স্টেশনে বা ট্রেনে আমাকে চিনতে পেরে যায়? তাহলে কী হবে? তাই আমি টুপি এবং মাস্ক পরে ট্রেনে উঠি। সঙ্গে ফুলহাতা টি-শার্টও পরে নিয়েছিলাম। ভোর ৫.১০ মিনিটের ট্রেন ছিল আমাদের। ভেবেছিলাম যে, প্ল্যাটফর্মে খুব একটা ভিড় হবে না। কিন্তু বিশ্বকাপ ফাইনাল দেখতে যাওয়া বহু দর্শকও সেই ট্রেনে ফিরছিলেন। গোটা ট্রেনে তখন সেলিব্রেশন চলছিল। তাই আমি অঞ্জুমকে বলেছিলাম, ট্রেনের ভিতরে গিয়ে আগে বসতে। আমি গাড়িতেই অপেক্ষা করছিলাম। ট্রেন ছাড়ার ঠিক ৫ মিনিট আগে গিয়ে উঠে পড়ি।”
তিনি আরও যোগ করেন, "ট্রেনে কোনও সমস্যা হয়নি। তবে বোরিভল্লিতে যখন নামব, তখন তো অনেকটা বেলা হয়ে যাবে। সেখানে তো সকলের চোখ এড়িয়ে স্টেশন থেকে বেরোতে পারব না। তাই বোরিভল্লি পৌঁছোনোর আগেই পুলিশের সঙ্গে যোগাযোগ করি। এরপর পুলিশি পাহারায় স্টেশন থেকে বেরিয়ে যাই। তাড়াতাড়ি বাড়ি ফিরে বাচ্চাদেরকে আগে কোলে নিই আমি।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
