MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • অ্যাশেজ ২০২৫-২৬: ওয়াসিম আক্রমকে ছাপিয়ে গেলেন, নতুন রেকর্ড মিচেল স্টার্কের

অ্যাশেজ ২০২৫-২৬: ওয়াসিম আক্রমকে ছাপিয়ে গেলেন, নতুন রেকর্ড মিচেল স্টার্কের

The Ashes, 2025-26: এবারের অ্যাশেজের শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার (Australia) পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও তিনি উইকেট নিচ্ছেন। নতুন রেকর্ডও গড়ে ফেললেন এই পেসার।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 04 2025, 03:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
টেস্ট ক্রিকেটে ওয়াসিম আক্রমের রেকর্ড ভেঙে দিয়ে নতুন নজির গড়লেন মিচেল স্টার্ক
Image Credit : Getty

টেস্ট ক্রিকেটে ওয়াসিম আক্রমের রেকর্ড ভেঙে দিয়ে নতুন নজির গড়লেন মিচেল স্টার্ক

আক্রমের রেকর্ড ভাঙলেন স্টার্ক

টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাঁ হাতি পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন অস্ট্রেলিয়ার তারকা মিচেল স্টার্ক। এতদিন এই রেকর্ডের অধিকারী ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। বৃহস্পতিবার ব্রিসবেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন আক্রমের রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক।

DID YOU
KNOW
?
জাহির খানের ৩১১ উইকেট
ভারতীয় দলের প্রাক্তন বাঁ হাতি পেসার জাহির খান টেস্ট ক্রিকেটে ৩১১ উইকেট নিয়েছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বৃহস্পতিবার হ্যারি ব্রুকের উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক
Image Credit : Getty

বৃহস্পতিবার হ্যারি ব্রুকের উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক

স্টার্কের নতুন রেকর্ড

বৃহস্পতিবার গাব্বায় বল হাতে আগুন ঝরান মিচেল স্টার্ক। তিনি দ্বিতীয় সেশনে হ্যারি ব্রুকের উইকেট নিয়ে ওয়াসিম আক্রমকে ছাপিয়ে যান। এর আগে এদিন বেন ডাকেট ও অলি পোপের উইকেট নেন স্টার্ক। তিনি প্রথম দুই সেশনেই তিন উইকেট নেন। দিনের তৃতীয় সেশনে আরও উইকেট নেওয়ার লক্ষ্যে এই পেসার।

২
টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ২ বাঁ হাতি পেসারের ৪০ উইকেট।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র ২ জন পেসার ৪০০-এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন।

Related Articles

Related image1
২ দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়া পারথের পিচ 'খুব ভালো,' ভারতের বিষয়ে কী মত আইসিসি-র?
Related image2
অ্যাশেজ ২০২৫-২৬: ১৪৮ বছরে প্রথমবার! পারথে রেকর্ড শতরানে অস্ট্রেলিয়াকে জেতালেন ট্রেভিস হেড
36
এবারের অ্যাশেজের প্রথম ২ ম্যাচেই ১৩ উইকেট নেওয়া হয়ে গেল মিচেল স্টার্কের
Image Credit : Getty

এবারের অ্যাশেজের প্রথম ২ ম্যাচেই ১৩ উইকেট নেওয়া হয়ে গেল মিচেল স্টার্কের

মিচেল স্টার্কের অনবদ্য বোলিং

পারথে এবারের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন মিচেল স্টার্ক। এরপর বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচের প্রথম দুই ইনিংসেই তাঁর তিন উইকেট নেওয়া হয়ে গেল। সবমিলিয়ে চলতি অ্যাশেজে তাঁর ১৩ উইকেট নেওয়া হয়ে গেল। ১০২-তম টেস্ট ম্যাচ খেলেই ওয়াসিম আক্রমের রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক।

46
বৃহস্পতিবার দিনের প্রথম ওভারেই উইকেট নিয়ে রেকর্ডের পথে এগিয়ে যান মিচেল স্টার্ক
Image Credit : Getty

বৃহস্পতিবার দিনের প্রথম ওভারেই উইকেট নিয়ে রেকর্ডের পথে এগিয়ে যান মিচেল স্টার্ক

দিনের প্রথম ওভারেই উইকেট মিচেল স্টার্কের

বৃহস্পতিবার গাব্বায় দিনের প্রথম ওভারেই উইকেট পান মিচেল স্টার্ক। তিনি বেন ডাকেটকে আউট করে দেন। এরপর তৃতীয় ওভারে ফের উইকেট পান স্টার্ক। এবার তাঁর শিকার হন অলি পোপ। এই উইকেট নিয়ে ওয়াসিম আক্রমের রেকর্ড স্পর্শ করেন স্টার্ক। তারপর ৪০-তম ওভারে হ্যারি ব্রুকের উইকেট নিয়ে আক্রমকে ছাপিয়ে যান তিনি।

56
ওয়াসিম আক্রম ও মিচেল স্টার্ক ছাড়া কোনও বাঁ হাতি পেসার টেস্টে ৪০০ উইকেট পাননি
Image Credit : Getty

ওয়াসিম আক্রম ও মিচেল স্টার্ক ছাড়া কোনও বাঁ হাতি পেসার টেস্টে ৪০০ উইকেট পাননি

আক্রম-স্টার্কের ৪০০ উইকেট

১০২-তম টেস্ট ম্যাচ খেলতে নেমে এখনও পর্যন্ত ৪১৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ১০৪ ম্যাচ খেলে ৪১৪ উইকেট নেন ওয়াসিম আক্রম। এই দু'জন ছাড়া অন্য কোনও বাঁ হাতি পেসার এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নিতে পারেননি। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার প্রাক্তন পেসার চামিন্ডা ভাস ১১১ ম্যাচ খেলে ৩৫৫ উইকেট নেন। বাকিরাও আরও পিছিয়ে।

66
টেস্ট ক্রিকেটে ৩১১ উইকেট নিয়েছেন ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসার জাহির খান
Image Credit : Getty

টেস্ট ক্রিকেটে ৩১১ উইকেট নিয়েছেন ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসার জাহির খান

জাহিরের ৩১১ উইকেট

টেস্ট ক্রিকেটে বাঁ হাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের তারকা ট্রেন্ট বোল্ট ৭৮ ম্যাচ খেলে ৩১৭ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার মিচেল জনসন ৭৩ ম্যাচ খেলে ৩১৩ উইকেট নিয়েছেন। ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসার জাহির খান ৯২ ম্যাচ খেলে ৩১১ উইকেট নেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sunil Gavaskar: "শামার জোসেফের এটা করা উচিত হয়নি", আহত আর্শদীপকে টার্গেট করায় ক্ষুব্ধ গাভাসকার
Recommended image2
Smriti Mandhana: অধিনায়ক হিসেবে যাত্রা শুরু, অনন্য ব্যক্তিগত রেকর্ডের সামনে স্মৃতি
Recommended image3
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image4
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image5
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Related Stories
Recommended image1
২ দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়া পারথের পিচ 'খুব ভালো,' ভারতের বিষয়ে কী মত আইসিসি-র?
Recommended image2
অ্যাশেজ ২০২৫-২৬: ১৪৮ বছরে প্রথমবার! পারথে রেকর্ড শতরানে অস্ট্রেলিয়াকে জেতালেন ট্রেভিস হেড
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved