Vaibhav Sooryavanshi: মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলে ইতিহাস গড়েন বৈভব। সবচেয়ে কম বয়সে আইপিএলে সেঞ্চুরি করেন তিনি। এবার সুযোগ পেলেন ভারতীয় এ দলে। গোটা বিশ্ব ক্রিকেটের অন্যতম বিস্ময় তারকা হলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক হয় তাঁর। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইতিমধ্যেই একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন এই তারকা।

Vaibhav Sooryavanshi: গোটা বিশ্ব ক্রিকেটের অন্যতম বিস্ময় তারকা হলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi news)। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক হয় তাঁর। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইতিমধ্যেই একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন এই তারকা। এবার ভারতীয় এ দলে সুযোগ পেলেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী (vaibhav suryavanshi india team selection)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভারতের সিনিয়র দলে সুযোগ পেলেন বৈভব

মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলে ইতিহাস গড়েন বৈভব। সবচেয়ে কম বয়সে আইপিএলে সেঞ্চুরি করেন তিনি। এবার সুযোগ পেলেন ভারতীয় এ দলে। প্রসঙ্গত, এতদিন ধরে ভারতের অনূর্ধ্ব-১৯ এবং এমার্জিং দলের হয়ে খেলেছেন তিনি। এবার বৈভব সূর্যবংশী খেলবেন ভারতীয় সিনিয়র দলের হয়ে। এই বিষয়ে অবশ্য অনেকদিন ধরেই জল্পনা চলছিল। চলতি আইপিএলেও রাজস্থান রয়্যালসের হয়ে বেশ ভালো পারফর্ম করছেন এই বিস্ময় তারকা। 

Scroll to load tweet…

তাই বিসিসিআই এবার পুরস্কার হিসেবে সিনিয়র ভারতীয় দলে উন্নীত করল বৈভবকে। ভারতীয় এ দলে সুযোগ পেলেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী। আগামী জুন মাসে, তিলক ভার্মার নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় একদিনের সিরিজ় খেলতে যাবে ভারত। সেই সিরিজ়ে ভারত এবং শ্রীলঙ্কার পাশাপাশি খেলবে আফগানিস্তানও। তাই আসন্ন সেই সিরিজকে কেন্দ্র করে ১৫ জনের দলে সুযোগ পেয়েছেন বৈভব। 

সিনিয়র ভারতীয় দলে উন্নীত করা হল বৈভবকে

উল্লেখ্য, আইপিএল শেষ হওয়ার পরেই আগামী ৯ জুন থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ়।সিরিজ়। এই সিরিজে অধিনায়কত্ব করবেন তিলক ভার্মা। শেষ হবে ২১ জুন। একদিনের সিরিজ়ের পর, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচও খেলবে ভারত। তবে সেই সিরিজ়ের দল এখনও ঘোষণা করা হয়নি। 

সূত্রের খবর, যদি ভারতীয় এ দলের হয়ে বৈভব ভালো খেলেন তাহলে ভারতের জাতীয় টি-২০ দলেও সুযোগ পেতে পারেন তিনি। সেটা হলে সবচেয়ে কম বয়সী তারকা হিসেবে ভারতীয় দলে অভিষেক হবে বৈভব সূর্যবংশীর। সেক্ষেত্রে ভেঙে যাবে সচিন তেন্ডুলকরের রেকর্ডও। অন্যদিকে, চলতি আইপিএলে এখনও পর্যন্ত, ১১ ম্যাচে ৪৪০ রান করেছেন বৈভব। স্ট্রাইক রেট ২৩৬.৫৫ এবং ব্যাটিং গড় ৪০। সঙ্গে রয়েছে একটি শতরান এবং দুটি অর্ধশতরান। সর্বাধিক রান ১০৩। 

পাশাপাশি ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পিছনেও বড় ভূমিকা ছিল বৈভবের। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ১৭৫ রানের ইনিংস খেলেন এই তরুণ তারকা। 

ভারতীয় এ দলঃ তিলক ভার্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যংশ শেডগে, প্রভসিমরান সিং (উইকেটকিপার-ব্যাটার), কুমার কুশাগরা (উইকেটকিপার-ব্যাটার), ভিপরাজ নিগম, যুবরাজ সিং, ইয়াশুল খান, আনিসুল হক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।