Virat Kohli News: টি-২০, টেস্ট ক্রিকেট থেকে সরে গিয়েছেন কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। তিনি এখন ভারতীয় দলের হয়ে শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। আগামী বছরের ওডিআই বিশ্বকাপের (2027 ICC Men's Cricket World Cup) পরেই হয়তো পাকাপাকিভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন এই তারকা ব্যাটার।

DID YOU
KNOW
?
বিশ্বকাপে খেলবেন বিরাট?
আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। এই বিশ্বকাপে হয়তো খেলার সুযোগ পাবেন বিরাট কোহলি।

Indian Cricket News: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি কি অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরবেন? এ বিষয়ে হঠাৎই জল্পনা শুরু হয়েছে। তবে সেই জল্পনা থামিয়ে দিয়েছেন বিরাট। এই কিংবদন্তি ব্যাটার রবিবার এক বাণিজ্যিক অনুষ্ঠানে হাজির হয়ে জানিয়ে দিয়েছেন, তিনি অবসরের সিদ্ধান্ত বদল করার কথা ভাবছেন না। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2024) চ্যাম্পিয়ন হওয়ার পরেই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন বিরাট। তিনি গত বছর টেস্ট ক্রিকেট থেকেও অবসরের কথা ঘোষণা করেন। এখন শুধু ভারতীয় দলের হয়ে ওডিআই এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে আইপিএল-এ (IPL) খেলছেন বিরাট। এছাড়া মাঝেমধ্যে ঘরোয়া ক্রিকেটের ম্যাচও খেলছেন এই তারকা। এছাড়া তিনি আর কোনওভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত নন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টেস্ট ক্রিকেটে ১০,০০০ রান হল না বিরাটের

রবিবার বিরাট নতুন ক্রীড়া সরঞ্জাম লঞ্চের অনুষ্ঠানে হাজির হন। তাঁর নিজের ব্র্যান্ডের এক জনপ্রিয় জুতোর দাম রাখার হয়েছে ৯,২৩০ টাকা। ঘটনাচক্রে টেস্ট ক্রিকেটে ৯,২৩০ রানই করেছেন বিরাট। এই অনুষ্ঠানের সঞ্চালক দানিশ সইত (Danish Sait) সে কথা উল্লেখ করে বলেন, বিরাট যদি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত বদলে আরও রান করেন, তাহলে তাঁর ব্র্যান্ডের জুতোর দাম বাড়ানো যেতে পারে। সে কথা শুনে বিরাট বলেন, ‘আমি বরং কম দামেই বিক্রি করব বা কম বিক্রি করব। আমি আর টেস্ট ক্রিকেটে ফিরছি না।’ বিরাটের মতো খেলোয়াড় আরও কিছুদিন খেললে হয়তো টেস্ট ক্রিকেটে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারতেন। কিন্তু তার আগেই তিনি সরে গেলেন।

Scroll to load tweet…

বাধ্য হয়েই টেস্ট ক্রিকেট থেকে অবসর?

ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা চলছে, বিরাট ও রোহিত শর্মা (Rohit Sharma) যাতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তার জন্য তাঁদের উপর চাপ তৈরি করা হয়েছিল। এই চাপ সামাল দিতে না পেরেই অবসর ঘোষণা করে দেন এই দুই কিংবদন্তি ব্যাটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।