MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • World Test Championship: টেস্ট ক্রিকেটে আসছে বড় পরিবর্তন, এবার ১২টি দল নিয়ে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ?

World Test Championship: টেস্ট ক্রিকেটে আসছে বড় পরিবর্তন, এবার ১২টি দল নিয়ে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ?

World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবার ১২টি দল নিয়ে হবে। আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়েকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। শুধু তাই নয়, একটি মাত্র টেস্ট ম্যাচের সিরিজের জন্যও পয়েন্ট দেওয়ার নতুন নিয়ম আসছে।

2 Min read
Author : Subhankar Das
Published : Apr 13 2026, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ঐতিহাসিক সিদ্ধান্ত
Image Credit : BCCI\Twitter

ঐতিহাসিক সিদ্ধান্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ভোল বদলে দিতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। বর্তমানে ৯টি দলের এই লড়াইকে বাড়িয়ে ১২টি দলের করার পরিকল্পনা নিয়েছে তারা। টি-টোয়েন্টি লিগের রমরমার যুগে টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এবং ছোট দেশগুলিকে সুযোগ করে দিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
আসছে আরও তিনটি নতুন দল
Image Credit : BCCI\Twitter

আসছে আরও তিনটি নতুন দল

এখনকার ৯টি দলের সঙ্গে যোগ দেবে আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ে। এই তিনটি দেশ পূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত WTC-র বাইরে ছিল। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রজার টোয়াসের নেতৃত্বাধীন একটি কমিটি এই প্রস্তাব তৈরি করেছে। আগামী মে মাসে, ICC-র কাছে এই সুপারিশ জমা দেওয়া হবে বলে জানা গেছে।

Related Articles

Related image1
WTC 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বোর্ডকে নয়া প্রস্তাব শুভমান গিলের?
Related image2
WTC Final 2027: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনা ৯১%, ভারতের মাত্র ৪%?
35
এক টেস্টের সিরিজেও পয়েন্ট
Image Credit : BCCI\Twitter

এক টেস্টের সিরিজেও পয়েন্ট

নতুন নিয়মের সবচেয়ে বড় বদল হল, এবার থেকে একটি মাত্র টেস্ট ম্যাচের সিরিজকেও পয়েন্ট টেবিলের অন্তর্ভুক্ত করা হবে। এতদিন নিয়ম ছিল, অন্তত দুটি টেস্ট না হলে পয়েন্ট দেওয়া হত না। তাই বড় দেশগুলি ছোটদের সঙ্গে খেলতে খুব একটা আগ্রহ দেখাত না। কিন্তু এবার ভারত বা অস্ট্রেলিয়ার মতো বড় দল আয়ারল্যান্ড বা জিম্বাবোয়ের সঙ্গে একটি টেস্ট খেললেও, সেই পয়েন্ট ফাইনালের দৌড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

45
টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত
Image Credit : BCCI\Twitter

টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত

এই বদলের ফলে ছোট দেশগুলোর ক্রিকেটাররা ভালো মানের ক্রিকেট খেলার সুযোগ পাবে। বিশ্লেষকরা মনে করছেন, টেস্ট ক্রিকেট আর কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। আগামী মাসে ICC-র বৈঠকে এই প্রস্তাবে সরকারি সিলমোহর পড়লে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হবে।
55
বৃদ্ধি পাবে টুর্নামেন্টের আকর্ষণ?
Image Credit : BCCI\Twitter

বৃদ্ধি পাবে টুর্নামেন্টের আকর্ষণ?

ক্রিকেটপ্রেমীরা দীর্ঘদিন ধরে এই বদলের অপেক্ষায় ছিলেন। এই নিয়ম চালু হলে টেস্ট চ্যাম্পিয়নশিপ আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। ছোট দলগুলির কাছে বড় দলকে হারানোর সুযোগ যেমন বাড়বে, তেমনই এই ফরম্যাটের প্রতি মানুষের আগ্রহও অনেকটা বৃদ্ধি পাবে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
RCB vs GT Qualifier 1 2026: আইপিএল নক আউটে ধুন্ধুমার লড়াই! প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি বেঙ্গালুরু বনাম গুজরাত
Recommended image2
Kolkata Knight Riders: এই ৫ জন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স? নেপথ্যে পারফরম্যান্স
Recommended image3
Harmanpreet Kaur Padma Shri: বিশ্বকাপ জয়ের স্বীকৃতি, পদ্মশ্রী সম্মান পেলেন ভারতীয় ক্রিকেট তারকা হরমনপ্রীত কৌর
Recommended image4
IPL Playoffs 2026: চারটি দল চূড়ান্ত! কোন দল কার বিরুদ্ধে? আইপিএল প্লে-অফের কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের সূচি
Recommended image5
Virat Kohli Travis Head: কোহলির সঙ্গে ঝামেলা, ট্র্যাভিস হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ ভারতীয় ফ্যানদের?
Related Stories
Recommended image1
WTC 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বোর্ডকে নয়া প্রস্তাব শুভমান গিলের?
Recommended image2
WTC Final 2027: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনা ৯১%, ভারতের মাত্র ৪%?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved