Cristiano Ronaldo: র্তুগালের কোচ জর্জ জেসুস জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য জাতীয় দলের দরজা এখনও বন্ধ হয়নি। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে রোনাল্ডোকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। যা ঘটেছে, তা নিছকই একটা ভুল বোঝাবুঝি।
Cristiano Ronaldo: পর্তুগালের কোচ জর্জ জেসুস জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য জাতীয় দলের দরজা এখনও বন্ধ হয়নি। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে রোনাল্ডোকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে (Cristiano Ronaldo)। যা ঘটেছে, তা নিছকই একটা ভুল বোঝাবুঝি। উয়েফা নেশনস লিগে নরওয়ের বিরুদ্ধে ২-১ গোলে জেতার পর, কোচ এই প্রতিক্রিয়া দেন। নরওয়ে এবং ডেনমার্কের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পাবেন না বুঝতে পেরেই কোপেনহেগেনের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যান ৪১ বছর বয়সী রোনাল্ডো। তাঁর এই আচমকা সরে দাঁড়ানোর পরই কোচের এই মন্তব্য সামনে এল।
ম্যাচের পর আরটিপি-র (RTP) মুখোমুখি হয়ে মন খোলেন জর্জ জেসুস। তিনি বলেন, "আগামীদিনে কী হবে, তা আমি জানি না। আমার দিক থেকে সব রাস্তাই খোলা। নিজের ভবিষ্যৎ নিয়ে রোনাল্ডোকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ও যদি ক্লাবের হয়ে খেলে এবং পরের ক্যাম্পে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে চায়, তাহলে কেন নয়? কারও প্রতি কোনও ক্ষোভ নেই, এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি। খুব সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব।" অন্যদিকে, পর্তুগিজ ফুটবল ফেডারেশনও স্পষ্ট করে দিয়েছে যে, রোনাল্ডো এখনও জাতীয় দলের অংশ এবং যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলো খুব সুন্দরভাবেই মিটিয়ে নেওয়া হবে।
রোনাল্ডোর আচমকা সরে দাঁড়ানোর পরেও উয়েফা নেশনস লিগে টানা চতুর্থ জয় উদযাপন করেছে পর্তুগাল। দায়িত্ব নেওয়ার পর প্রথম চারটে ম্যাচেই দলকে জেতাতে সফল হয়েছেন জেসুস। নরওয়েকে হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালেও নিজেদের জায়গা পাকা করে ফেলেছে পর্তুগাল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


