Diamond Harbour FC: প্রসঙ্গত, এর আগে আই লিগ ৩ এবং আই লিগ ২ জিতে আই লিগের মূলপর্বে খেলতে নামে তারা। এমনকি, ডুরান্ড কাপের ফাইনালও খেলেছে ডিএইচএফসি। এবার আই লিগ জিতে সরাসরি আইএসএলে খেলার ছাড়পত্র পেয়ে গেল ডায়মন্ডহারবার এফসি।

Diamond Harbour FC: আই লিগ ট্রফি জিতে এবার আইএসএল-এ 'অভিষেক হতে চলেছে ডায়মন্ডহারবার এফসি-র (diamond harbour fc isl)। যদিও আগেই ডেম্পোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে বিষয়টি নিশ্চিত হয়ে গেছিল। শুধু চূড়ান্ত শিলমোহর পড়ল শনিবার (diamond harbour fc)। শেষ ম্যাচে ডায়মন্ডহারবারের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আই লিগ ট্রফি জিতে এবার আইএসএল-এ 'অভিষেক ডায়মন্ডহারবার এফসি-র

Scroll to load tweet…

প্রসঙ্গত, এর আগে আই লিগ ৩ এবং আই লিগ ২ জিতে আই লিগের মূলপর্বে খেলতে নামে তারা। এমনকি, ডুরান্ড কাপের ফাইনালও খেলেছে ডিএইচএফসি। এবার আই লিগ জিতে সরাসরি আইএসএলে খেলার ছাড়পত্র পেয়ে গেল ডায়মন্ডহারবার এফসি। 

নিঃসন্দেহে জাতীয় স্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত গোটা দল। কোচ কিবু ভিকুনার হাত ধরে আই লিগ ট্রফি জিতে নিল ডায়মন্ডহারবার এফসি। যদিও কল্যাণী স্টেডিয়ামে শনিবার, শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ৩-০ গোলে পরাজিত হয়েছে তারা। কিন্তু তাতেও কোনও সমস্যা হয়নি। কারণ, এই ম্যাচ জয়ের পর শিলং লাজং-এর পয়েন্ট দাঁড়ায় ১৪ ম্যাচ খেলে ২৮। 

Scroll to load tweet…

আইএসএলে নতুন দল

আর সেই জায়গায় দাঁড়িয়ে, ডায়মন্ডহারবার এফসি ১৪ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে আগে থেকেই শীর্ষে ছিল। ফলে, আই লিগ তাদেরই থাকল। সেইসঙ্গে, এই ট্রফি জিতে পরের মরশুমে তারা আইএসএল খেলতে নামবে। ট্রফি জয়ের পর রীতিমতো আনন্দিত জবি জাস্টিন এবং মেলরয় আসিসিরা। 

ইতিমধ্যেই আইএসএল-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ডায়মন্ডহারবারকে শুভেচ্ছাও জানানো হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।