FIFA World Cup 2026 Broadcast: টেলিভিশন ব্রডকাস্ট হচ্ছে Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD চ্যানেলে। আর ডিজিটাল লাইভ স্ট্রিমিং হচ্ছে ZEE 5 অ্যাপ্লিকেশনে। কিন্তু তিন মাসের জন্য জি ফাইভ অ্যাপে রিচার্জ করতে গেলে লাগছে ৮০০ টাকা।

FIFA World Cup 2026 Broadcast: শুরু হয়ে গেছে বিশ্ব ফুটবলের অন্যতম মেগা ইভেন্ট ওয়ার্ল্ড কাপ (fifa World Cup 2026)। ভারতবর্ষে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করছে জি এন্টারটেইনমেন্ট (World Cup 2026)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টেলিভিশন ব্রডকাস্ট হচ্ছে Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD চ্যানেলে। আর ডিজিটাল লাইভ স্ট্রিমিং হচ্ছে ZEE 5 অ্যাপ্লিকেশনে।

সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ? 

কিন্তু তিন মাসের জন্য জি ফাইভ অ্যাপে রিচার্জ করতে গেলে লাগছে ৮০০ টাকা। অর্থাৎ, এই বিপুল পরিমাণ খরচ নিয়ে অনেকেই বিপাকে। এএক্ষেত্রে বলে রাখা ভালো, Reliance Jio এবং Airtel-এর মতো টেলিকম সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলি তাদের AirFiber কানেকশন বাবদ সাবস্ক্রিপশনের সঙ্গে একাধিক OTT-র সাবস্ক্রিপশনও দিয়ে থাকে। এবার সেখানে অনেকক্ষেত্রে রয়েছে Zee5-এর সাবস্ক্রিপশনও। কিন্তু সেটা Zee5-এর বেসিক প্ল্যান এবং সেই প্ল্যানে আপনি বিশ্বকাপ দেখতে পারবেন না।

তাহলে উপায় কী? সেইজন্য আপনাকে ব্যবহার করতে হবে JioTV+ অ্যাপ। Jio-র Set Top Box-এর রিমোটে প্রথমে JioTV+ বাটন প্রেস করলেই অ্যাপটি খুলে যাবে। Jio Set Top Box-এ JioTV এবং JioTV+ দুটি অ্যাপই রয়েছে। তবে আপনাকে বেছে নিতে হবে JioTV+ অ্যাপ।

JioTV+App ব্যবহার করে খেলা দেখার সুযোগ

সেখানে আপনার Registered Jio ফোন নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপরেই সঙ্গে সঙ্গে আপনার টিভিতে চলে আসবে JioTV+অ্যাপ। সেখানে আপনি Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2, Unite8 Sports 2 HD চ্যানেলগুলি সব দেখতে পাবেন। কার্যত, বিনামূল্যে দেখতে পাবেন ম্যাচগুলো। MSO Hathway-এর সঙ্গে হাত মিলিয়ে JioTV এবার বিশ্বকাপের এই চারটি চ্যানেলকে বিনামূল্যে প্ল্যানের মধ্যে নিয়ে এসেছে।

JioTV+ হল Jio Set Top Box-এর একটি লাইভ টিভি অ্যাপ, যেখানে বিভিন্ন টিভি চ্যানেল দেখা যায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।