FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপের প্রথম দেশ হিসেবে নক আউটে উঠল মেক্সিকো। অংশগ্রহণকারী ৪৮টি দেশের মধ্য়ে থেকে ৩২টি দেশকে নিয়ে শুরু হবে নক আউট পর্ব। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করল Mexico।
FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপের প্রথম দেশ হিসেবে নক আউটে উঠল মেক্সিকো। অংশগ্রহণকারী ৪৮টি দেশের মধ্য়ে থেকে ৩২টি দেশকে নিয়ে শুরু হবে নক আউট পর্ব। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করল সহ-আয়োজক দেশটি। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ A-এর শীর্ষস্থানও কার্যত পাকা করে ফেলেছে মেক্সিকো (২ ম্যাচে ৬ পয়েন্ট)। লিগে তাদের শেষ ম্য়াচে দক্ষিণ আফ্রিকা (১ পয়েন্ট)-র বিরুদ্ধে খেলবে মেক্সিকো। অন্যদিকে, এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক আউটে ওঠার লড়াইয়ে শেষ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া (৩ পয়েন্ট) ও চেচিয়া (১ পয়েন্ট)।

কোরিয়ানদের বিরুদ্ধে দুরন্ত জয়
গুয়াদালাহারায় অনুষ্ঠিত মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৫০ মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলকিপারের হাত ফসকে বেরিয়ে আসা বল কাজে লাগিয়ে জালের ঠিকানা খুঁজে নেন লুইস রোমো। সেই গোলই শেষ পর্যন্ত দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল মেক্সিকো। ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তারা এখন গ্রুপের এক নম্বরে। এখনও পর্যন্ত কোনও গোলও হজম করেনি দলটি। দুই ম্যাচে তিন গোল করে গোলপার্থক্য +৩।
গোলকিপার র্যাঙ্গেলের দুরন্ত সেভ
ম্যাচে মেক্সিকোর রক্ষণভাগও ছিল যথেষ্ট সংগঠিত। মাত্র ২০ বছর বয়সি গোলকিপার র্যাঙ্গেল একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দক্ষিণ কোরিয়াকে সমতায় ফেরার সুযোগ দেননি। মাঝমাঠে নিয়ন্ত্রণ ও পরিকল্পিত আক্রমণের মাধ্যমে গোটা ম্যাচেই আধিপত্য বজায় রাখে আয়োজক দেশ। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে। সেই নতুন ফরম্যাটে একাধিক দল নকআউট পর্বে উঠলেও মেক্সিকো খুব দ্রুতই নিজেদের যোগ্যতা প্রমাণ করে শেষ ৩২-এ পৌঁছে গেল। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় নকআউট পর্বে তুলনামূলক সুবিধাজনক প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনাও বেড়েছে তাদের।
দ্বিতীয় দল হিসেবে নক আউটের লড়াইয়ে চেকিয়া
দুই ম্যাচে এক জয় ও এক হার নিয়ে ৩ পয়েন্টে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা এখনও লড়াইয়ে থাকলেও তাদের সামনে কঠিন সমীকরণ অপেক্ষা করছে। গ্রুপ পর্বে মেক্সিকোর এখনও একটি ম্যাচ বাকি। আগামী ২৪ জুন, বুধবার চেকিয়ার বিরুদ্ধে মাঠে নামবে তারা। তবে সেই ম্যাচের ফল যাই হোক, শেষ ৩২-এ খেলা এখন নিশ্চিত। গ্রুপসেরা হিসেবে আগামী ৩০ জুন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত নকআউট ম্যাচে গ্রুপ সি, ই, এফ, এইচ অথবা আই-এর তৃতীয় স্থানে থাকা কোনও দলের মুখোমুখি হবে মেক্সিকো। সহ-আয়োজক হিসেবে ঘরের মাঠের সমর্থনকে কাজে লাগিয়ে দুরন্ত সূচনা করেছে মেক্সিকো। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে নকআউট পর্বে পৌঁছে দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এল ত্রি। এখন সমর্থকদের চোখ আরও বড় সাফল্যের দিকে।


