Mexico Protests World Cup: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই অ্যাজটেকা স্টেডিয়ামের দিকে যাওয়ার রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন হাজার হাজার শিক্ষক। বিশাল পুলিশ বাহিনী এবং কংক্রিটের ব্যারিকেড দিয়ে তাদের আটকানো হয়।

Mexico Protests World Cup: সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা যখন ফিফা বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছেন, ঠিক তখনই মেক্সিকো সিটির বিখ্যাত অ্যাজটেকা স্টেডিয়ামের বাইরের ছবিটা একেবারে অন্যরকম (Mexico teachers protest)। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার, পাঁচ হাজারেরও বেশি শিক্ষক স্টেডিয়ামের দিকে যাওয়ার মূল রাস্তা অবরোধ করে বিশাল বিক্ষোভ দেখালেন (mexico protests today live)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিশ্বকাপের আগেই উত্তাল মেক্সিকো

আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টের জন্য যখন সমর্থকরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন, ঠিক সেই সময়েই মেক্সিকোর রাজধানীর এই অভ্যন্তরীণ আন্দোলন রীতিমতো আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

সি.এন.টি.ই (CNTE) শিক্ষক সংগঠনের নেতৃত্বে এই মিছিলে হাজার হাজার মানুষ যোগ দেন। মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে উদ্বোধনী ম্যাচটি অ্যাজটেকা স্টেডিয়ামে হওয়ার কথা। বিক্ষোভকারীরা সেই স্টেডিয়ামের দিকেই এগোতে চেষ্টা করলে বিশাল পুলিশ বাহিনী এবং কংক্রিটের ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর পর, শিক্ষকরা ফিরে যান।

শিক্ষক সংগঠনের নেতারা স্পষ্ট জানিয়েছেন

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম একটি সাংবাদিক বৈঠকে অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক স্তরে মেক্সিকোর ভাবমূর্তি খারাপ করার জন্য এটা একটা ইচ্ছাকৃত 'উস্কানি'। তবে তিনি আশ্বাস দেন যে, পুলিশ জোর করে এই আন্দোলন ভাঙবে না। বরং, আলোচনার মাধ্যমেই সরকার সমস্যার সমাধান করতে চায়। উদ্বোধনী ম্যাচ সুরক্ষিতভাবে আয়োজন করা হবে বলেও সরকার জানিয়ে দিয়েছে।

বেতন বৃদ্ধি এবং বর্তমান পেনশন আইন বাতিল করার মতো বেশ কিছু দাবিতে গত এক সপ্তাহ ধরে শিক্ষকরা আন্দোলন করে চলেছেন। মেক্সিকো সিটির ফ্যান জোনের কাছেই তারা অস্থায়ী ক্যাম্প তৈরি করেছেন। শিক্ষক সংগঠনের নেতারা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এর আগে ১ জুন, এই একই জায়গায় হওয়া একটি বিক্ষোভে পুলিশকে রবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে দেখা গেছিল।

উদ্বোধনের দিনে আরও বড় বিক্ষোভের ডাক

বিশ্বকাপের উদ্বোধনের দিন, অর্থাৎ বৃহস্পতিবার, সি.এন.টি.ই আরও বড় বিক্ষোভের ডাক দিয়েছে। মেক্সিকোতে অপরাধী দলের হাতে অপহৃত বা নিহত হয়েছেন বলে মনে করা হয়, এমন 'নিখোঁজ' ব্যক্তিদের পরিবারের সদস্যরাও বৃহস্পতিবারের এই মিছিলে শিক্ষকদের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন করতে চলেছে মেক্সিকো। কিন্তু তার মধ্যেই শহরের বিমানবন্দর এবং সাবওয়ে স্টেশনগুলির মেরামতির কাজ এখনও শেষ হয়নি। যা নিয়ে কর্তৃপক্ষ বেশ চাপে রয়েছে। তার উপর শিক্ষকদের এই বিশাল বিক্ষোভ দেশের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।