FIFA World Cup 2026: চলতি ফিফা বিশ্বকাপে একের পর এক ম্যাচে গোলের বন্যা দেখা গেলেও, দুই দল নিজেদের রক্ষণকে কার্যত অভেদ্য দুর্গে পরিণত করেছে। চারটি ম্যাচ খেলার পরও ৪৮টি দেশকে নিয়ে হওয়া বিশ্বকাপের মূলপর্বে এখনও পর্যন্ত একটিও গোল হজম করেনি এই দুটি দল।

FIFA World Cup 2026: চলতি ফিফা বিশ্বকাপে একের পর এক ম্যাচে গোলের বন্যা দেখা গেলেও, দুই দল নিজেদের রক্ষণকে কার্যত অভেদ্য দুর্গে পরিণত করেছে। চারটি ম্যাচ খেলার পরও ৪৮টি দেশকে নিয়ে হওয়া বিশ্বকাপের মূলপর্বে এখনও পর্যন্ত একটিও গোল হজম করেনি এই দুটি দল। চারটি ম্যাচ খেলে এখনও গোল না হজম করার মত ঘটনা বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর হচ্ছে। অংশগ্রহণকারী ৪৮টি দেশের মধ্য়ে ৪৬টি দেশ এখনও পর্যন্ত অন্তত একটা গোল খেয়েছে। সবচেয়ে বেশি গোল হজম করে বিদায় নিয়েছে ইরাক (১২টি),তিউনেসিয়া (১২টি) ও নিউ জিল্যান্ড (১০টি)। সেখানে ব্রাজিল মাত্র দুটি গোল হজম করেছে (গ্রুপ পর্বে ১টি ও জাপানের বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-এ ১টি)। কিন্তু এবারের বিশ্বকাপের সহ আয়োজক মেক্সিকো এবং ফেভারিট স্পেন এখনও পর্যন্ত একটি গোলও হজম করেনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মেক্সিকোর গোলকিপার রাউলের দুরন্ত পারফরম্যান্স

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মেক্সিকোর প্রতিপক্ষ ইংল্যান্ড, আর স্পেন খেলবে পর্তুগালের বিরুদ্ধে। সহ-আয়োজক দেশ মেক্সিকো শুরু থেকেই দুর্দান্ত রক্ষণাত্মক ফুটবল উপহার দিয়েছে। গ্রুপ পর্বে শীর্ষস্থান দখল করার পিছনে তাদের শক্তিশালী ডিফেন্সই সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে। মেক্সিকোর গোলককিপার রাউল রাঙ্গেল (Raúl Rangel) টানা চারটি ম্যাচে ক্লিন শিট রেখে বিশ্বকাপের অন্যতম সেরা গোলকিপার হিসেবে উঠে এসেছেন। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেচিয়ার বিরুদ্ধে কোনও গোল খাননি রাউল। গ্রুপ পর্বে মেক্সিকো মোট ৬টি গোল করে, কোনও গোল হজম করেনি। এরপর নক আউটের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারায় মেক্সিকো।

সিমোনের কীর্তি

অন্যদিকে, ইউরোপের শক্তিশালী দল স্পেনও একই কীর্তি গড়েছে। স্পেনের গোলকিপার উনাই সিমন (Unai Simón) চার ম্যাচেই প্রতিপক্ষকে গোল করতে দেননি। স্পেনের রক্ষণভাগে তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি (Pau Cubarsí)-র নেতৃত্বে দুর্দান্ত সমন্বয় দেখা গিয়েছে। বল দখলে রেখে খেলার পাশাপাশি রক্ষণেও অসাধারণ শৃঙ্খলা বজায় রেখেছে স্প্যানিশ দল। স্পেন গ্রুপ পর্বে ৫টি গোল করে, কোনও গোল খায়নি। রাউন্ড অফ ৩২-এ স্পেন 3-0 গোলে হারায় অস্ট্রিয়া-কে।

বিশ্বকাপের ইতিহাসে বিরল নজির

চার ম্যাচে শূন্য গোল হজম করার এই কৃতিত্ব বিশ্বকাপ ইতিহাসেও বিরল। ১৯৯০ সালের পর এই প্রথম কোনও দল টানা চারটি বিশ্বকাপ ম্যাচে একটি গোলও না খাওয়ার নজির গড়ল। এবার সেই বিরল তালিকায় একসঙ্গে নাম লিখিয়েছে মেক্সিকো এবং স্পেন। মেক্সিকোর এই রক্ষণাত্মক সাফল্য আরও তাৎপর্যপূর্ণ, কারণ তারা দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং চেকিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধেও ক্লিন শিট ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের অন টার্গেট শটের সংখ্যা সীমিত রাখতে সফল হয়েছে তাদের ডিফেন্স।

ক্লিন শিটের কথা

অন্যদিকে, স্পেনও গ্রুপ পর্বে কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ক্লিন শিটের যাত্রা শুরু করে। এরপর নকআউট পর্বেও সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিপক্ষকে গোলের সুযোগ খুব কমই দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, দুই দলের এই সাফল্যের মূল কারণ শুধু দক্ষ গোলরক্ষক নন, বরং পুরো দলের রক্ষণাত্মক শৃঙ্খলা, সঠিক পজিশনিং এবং কৌশলগত পরিকল্পনা। এমন একটি বিশ্বকাপে, যেখানে অধিকাংশ ম্যাচেই একাধিক গোল দেখা যাচ্ছে, সেখানে চার ম্যাচ শেষে শূন্য গোল হজমের রেকর্ড নিঃসন্দেহে ব্যতিক্রমী। বর্তমানে ক্লিন শিটের নিরিখে যৌথভাবে শীর্ষে রয়েছে মেক্সিকো ও স্পেন। নকআউট পর্ব যত এগোচ্ছে, ততই বাড়ছে এই দুই দলের রক্ষণভাগ নিয়ে আলোচনা। ফুটবলপ্রেমীদের একাংশ ইতিমধ্যেই তাদের ডিফেন্সকে 'ইটের দেওয়াল'-এর সঙ্গে তুলনা করছেন।