MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • আল-নাসরে যোগ দেওয়ার পর প্রথম ট্রফি জয়, গর্বিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আল-নাসরে যোগ দেওয়ার পর প্রথম ট্রফি জয়, গর্বিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে বিতর্কিতভাবে বিদায় নেওয়ার পর সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এতদিন তিনি সাফল্য পাচ্ছিলেন না। এবার এই ক্লাবকে সাফল্য এনে দেওয়া শুরু করলেন পর্তুগালের মহাতারকা।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 13 2023, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
জার্মানির প্রাক্তন তারকা গার্ড মুলারের রেকর্ড ভেঙে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Instagram

জার্মানির প্রাক্তন তারকা গার্ড মুলারের রেকর্ড ভেঙে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বিশ্ব ফুটবলের ইতিহাসে হেডে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হেডে তাঁর ১৪৫টি গোল হয়ে গেল। গার্ড মুলার হেডে ১৪৪টি গোল করেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
জোড়া গোল করে আল-নাসরের হয়ে প্রথম ট্রফি জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Instagram

জোড়া গোল করে আল-নাসরের হয়ে প্রথম ট্রফি জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

কিং সলমন ক্লাব কাপ ফাইনালে আল-হিলালের বিরুদ্ধে জোড়া গোল করে আল-নাসরকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর দল ৯ জনে খেলেও ২-১ গোলে জিতল।

310
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্যই পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন হল ৯ জনে খেলা আল-নাসর
Image Credit : Instagram

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্যই পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন হল ৯ জনে খেলা আল-নাসর

আল-হিলারের বিরুদ্ধে ৫১ মিনিটে পিছিয়ে পড়ে আল-নাসর। ৭১ মিনিটে আবদুলেলাহ আল-আমরি লাল কার্ড দেখায় সমস্যা বাড়ে। ৭৪ মিনিটে প্রথম গোল করে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ৭৮ মিনিটে লাল কার্ড দেখেন নওয়াফ বুশাল। ফলে ৯ জনে হয়ে যায় আল-নাসর। তবে এরপরেও অতিরিক্ত সময়ে গোল করে দলকে চ্যাম্পিয়ন করেন রোনাল্ডো।

410
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলে যোগ দেওয়ার পর প্রথম খেতাব জিতে উচ্ছ্বসিত আল-নাসর
Image Credit : Twitter

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলে যোগ দেওয়ার পর প্রথম খেতাব জিতে উচ্ছ্বসিত আল-নাসর

বিপুল অর্থের বিনিময়ে আল-নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে ঘিরে সাফল্যের স্বপ্ন দেখছিল এই ক্লাব। এবার সাফল্য আসা শুরু হল।

510
কিং সলমন ক্লাব কাপ ফাইনালেই অবশ্য চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে
Image Credit : Twitter

কিং সলমন ক্লাব কাপ ফাইনালেই অবশ্য চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে

আল-হিলালের বিরুদ্ধে জয়সূচক গোল করার কিছুক্ষণ পরেই চোট পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চোখের জলে মাঠ ছাড়েন এই তারকা।

610
চ্যাম্পিয়ন হওয়ার পরেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোট নিয়ে উদ্বেগে আল-নাসর
Image Credit : Instagram

চ্যাম্পিয়ন হওয়ার পরেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোট নিয়ে উদ্বেগে আল-নাসর

আল-নাসরের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোট পরীক্ষা করে দেখা হবে। আশা করা হচ্ছে চোট গুরুতর নয়।

710
ট্রফি জেতার জন্যই আল-নাসরে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তাঁর লক্ষ্যপূরণ হল
Image Credit : Instagram

ট্রফি জেতার জন্যই আল-নাসরে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তাঁর লক্ষ্যপূরণ হল

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেওয়ার সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছিলেন, তিনি সাফল্য পাওয়ার জন্য মুখিয়ে আছেন। ট্রফি জিততে চান। এতদিনে সেই কাঙ্খিত সাফল্য পেলেন।

810
আল-নাসরে যোগ দেওয়ার পর প্রথম ট্রফি জিতে গর্বিত, জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Twitter

আল-নাসরে যোগ দেওয়ার পর প্রথম ট্রফি জিতে গর্বিত, জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সৌদি আরবে ক্লাব ফুটবল খেলা শুরু করার পর প্রথম ট্রফি জিতে খুশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোশ্যাল মিডিয়া পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই তারকা।

910
সাফল্য পাওয়ার পর পরিবার-পরিজন ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীদের ধন্য়বাদ জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Twitter

সাফল্য পাওয়ার পর পরিবার-পরিজন ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীদের ধন্য়বাদ জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সৌদি প্রো লিগে যোগ দেওয়ার জন্য অনেক কটাক্ষ শুনতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তবে সাফল্য পাওয়ার পর সমালোচকদের জবাব দেওয়ার বদলে পরিবার, বন্ধু ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

1010
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবে প্রথম ট্রফি জেতার পর ফের লিওনেল মেসির সঙ্গে তুলনা শুরু হয়েছে
Image Credit : Twitter

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবে প্রথম ট্রফি জেতার পর ফের লিওনেল মেসির সঙ্গে তুলনা শুরু হয়েছে

ইন্টার মায়ামির হয়ে লিগস কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন লিওনেল মেসি। এরই মধ্যে আল-নাসরকে ট্রফি জেতালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে ফের এই ২ তারকার তুলনা শুরু হয়েছে।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Man Utd vs Man City: বিতর্কিত গোলে বাজিমাত, ১০ জনের সিটি হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে
Recommended image2
Lionel Messi Goal: বক্সের বাইরে থেকে ফের অবিশ্বাস্য গোল! ৩৯-এও ম্যাজিক দেখাচ্ছেন মেসি
Recommended image3
East Bengal: অস্কার ব্রুজোর পরিবারকে খুনের হুমকি! কারা দিচ্ছে? কলকাতা পুলিশ এবং দূতাবাসকে জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ
Recommended image4
East Bengal: "পুরো বিষয়টার সঙ্গে নীতুদা জড়িত! কেউ কি লাভবান হচ্ছেন?" লাল হলুদে কামান দাগলেন একমাত্র আইএসএল জয়ী কোচ অস্কার
Recommended image5
East Bengal FC: ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ড্র, কলকাতা লিগে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved