MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • ক্লাব ফুটবলে নতুন নজির, ৭০০ গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশেই লিওনেল মেসি

ক্লাব ফুটবলে নতুন নজির, ৭০০ গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশেই লিওনেল মেসি

আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে দলের হয়ে সব বড় প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসি। বেশিরভাগ ব্যক্তিগত নজিরও তাঁর ঝুলিতে। এবার আরও একটি নজির গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ক্লাব ফুটবলে ৭০০ গোল হয়ে গেল তাঁর। 

1 Min read
Author : Web Desk - ANB
Published : Feb 27 2023, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ফ্রান্সের লিগ ওয়ানের ম্যাচে প্যারিস সাঁ জা র হয়ে মার্সেইয়ের বিরুদ্ধে গোল করে নজির গড়লেম লিওনেল মেসি
Image Credit : Getty

ফ্রান্সের লিগ ওয়ানের ম্যাচে প্যারিস সাঁ জা-র হয়ে মার্সেইয়ের বিরুদ্ধে গোল করে নজির গড়লেম লিওনেল মেসি

রবিবার ফরাসি লিগ ওয়ানে মার্সেইয়ের বিরুদ্ধে গোল করে অসামান্য নজির গড়লেন লিওনেল মেসি। ক্লাব ফুটবলে ৭০০ গোল করে ফেললেন আর্জেন্টিনার অধিনায়ক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
লিওনেল মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগেই ৭০০ গোলের নজির গড়েছেন
Image Credit : Getty

লিওনেল মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগেই ৭০০ গোলের নজির গড়েছেন

ক্লাব ফুটবলে ৭০০ গোলের নজির আগেই গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার লিওনেল মেসিরও ক্লাব ফুটবলে ৭০০ গোল হয়ে গেল।

36
ফরাসি লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে মার্সেইয়ের বিরুদ্ধে ৩-০ জয় প্যারিস সাঁ জা-র
Image Credit : our own

ফরাসি লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে মার্সেইয়ের বিরুদ্ধে ৩-০ জয় প্যারিস সাঁ জা-র

কিলিয়ান এমবাপের জোড়া গোল ও মেসির গোলের সুবাদে ফ্রান্সের লিগ ওয়ানের ম্যাচে মার্সেইকে ৩-০ উড়িয়ে দিয়েছে প্যারিস সাঁ জা। চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ, এই মুহূর্তে লিগ শীর্ষে পিএসজি আর দ্বিতীয় স্থানে মার্সেই।

46
বার্সেলোনার হয়ে ৬৭২ গোল লিওনেল মেসির, কোনও একটি ক্লাবের হয়ে একজন ফুটবলারের সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসিরই
Image Credit : Social Media

বার্সেলোনার হয়ে ৬৭২ গোল লিওনেল মেসির, কোনও একটি ক্লাবের হয়ে একজন ফুটবলারের সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসিরই

বার্সেলোনার হয়ে খেলেই মেসির কেরিয়ারের সিংহভাগ সাফল্য। স্পেনের এই ক্লাবের হয়ে তিনি ৬৭২ গোল করেছেন। অন্য কোনও ফুটবলার একটি ক্লাবের হয়ে এত গোল করতে পারেননি।

56
বিভিন্ন দেশের লিগে খেলে ক্লাব ফুটবলে ৭০০ গোলের নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

বিভিন্ন দেশের লিগে খেলে ক্লাব ফুটবলে ৭০০ গোলের নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

স্পোর্টিং লিসবন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলে ক্লাব ফুটবলে ৭০০ গোলের নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিওনেল মেসির মতো কোনও একটি ক্লাবের হয়ে এত গোল নেই রোনাল্ডোর।

66
আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জিতেছেন ইউরো কাপ
Image Credit : Getty

আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জিতেছেন ইউরো কাপ

দেশের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে লিওনেল মেসির সাফল্য বেশি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছেন মেসি। তিনি বিশ্বকাপ ও কোপা আমেরিকায় রানার্সও হয়েছেন। রোনাল্ডো পর্তুগালের হয় একবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছেন।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cristiano Ronaldo: কোচের কথায় ক্ষোভ, পর্তুগাল শিবির ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Recommended image2
Brazil in Kolkata: ১ অক্টোবর কলকাতায় পা রাখছে ব্রাজিল, নতুনরূপে সেজে উঠছে যুবভারতী
Recommended image3
India Vs Brazil: চোটের কারণে ছিটকে গেলেন র‍্যাফিনহা, কলকাতায় ভারতের বিরুদ্ধে খেলবেন না ব্রাজিলীয় তারকা
Recommended image4
East Bengal FC: পাঞ্জাব এফসি-র কাছে হার ইস্টবেঙ্গলের, আইএফএ শিল্ড সেমি-ফাইনালে কলকাতা ডার্বি?
Recommended image5
Manchester City: প্রিমিয়ার লিগে ৯ মরসুম ধরে আর্থিক নিয়ম লঙ্ঘন, কী শাস্তি হবে ম্যান সিটির?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved