ডুরান্ড কাপ (Durand Cup) থেকে নাম তুলে নিল হায়দ্রাবাদ এফসি (Hyderabad FC)। অন্তর্ভুক্ত হল নতুন ক্লাব রাংদাজায়েদ ইউনাইটেড এফসি (Rangdajied United FC)। মূলত এটি মেঘালয়ের ফুটবল দল।

ডুরান্ড কাপ (Durand Cup) থেকে নাম তুলে নিল হায়দ্রাবাদ এফসি (Hyderabad FC)। অন্তর্ভুক্ত হল নতুন ক্লাব রাংদাজায়েদ ইউনাইটেড এফসি (Rangdajied United FC)। মূলত এটি মেঘালয়ের ফুটবল দল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়ে গেছে এই ফুটবল প্রতিযোগিতা। কলকাতার তিন প্রধানও নেমে পড়েছে মাঠে। কিন্তু হটাৎই সমস্যা। গ্রুপ ই-তে ছিল হায়দ্রাবাদ এফসি। সূত্র মারফৎ জানা যাচ্ছে, চলতি ডুরান্ড কাপে অংশগ্রহণ করছে না তারা। সেক্ষেত্রে বিকল্প দলের নাম ইতিমধ্যেই ভেবে ফেলেছে ডুরান্ড কমিটি (Durand Committee)।

সূচি অনুযায়ী, আগামী ৫ অগাস্ট ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসির। কিন্তু সূত্রের খবর, ডুরান্ডে খেলতেই নামবে না হায়দ্রাবাদ। জানা যাচ্ছে, মাত্র ১১ জন ফুটবলারকে রেজিস্ট্রেশন করাতে পেরেছে তারা। তাছাড়া মূলত হায়দ্রাবাদের লক্ষ্য আইএসএল (ISL)। যদিও গত বছর সবার নিচে শেষ করেছিল তারা। মোট ২২টি ম্যাচ খেলে তাদের সংগ্রহে ছিল মাত্র ৮ পয়েন্ট।

শুধু তাই নয়, হায়দ্রাবাদের উপর আবার ব্যানও রয়েছে। সবমিলিয়ে, খুব একটা সুবিধাজনক জায়গায় নেই তারা। তাই হায়দ্রাবাদ নাম তুলে নেওয়ার ফলে, বিকল্প হিসেবে এই ঐতিহ্যশালী প্রতিযোগিতায় যোগ দিতে চলেছে রাংদাজায়েদ ইউনাইটেড এফসি।

যদিও একটা সময় শোনা যাচ্ছিল যে, বিকল্প হিসেবে যোগ দিতে পারে গোয়ার ডেম্পো (Dempo) স্পোর্টস ক্লাব। এমনকি, গত ২০০৬ সালে ডুরান্ড চ্যাম্পিয়নও হয় গোয়ার এই দলটি। তবে দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে এবার তারা দ্বিতীয় ডিভিশন আইলিগ (I-League) থেকে যোগ্যতাঅর্জন করে মূলপর্বে জায়গা করে নিয়েছে। কিন্তু না, তারা ডুরান্ড খেলবে না।

এই বছরের ডুরান্ড কাপে প্রথম খেলতে নামবে মেঘালয়ের ফুটবল দল রাংদাজায়েদ ইউনাইটেড এফসি। উল্লেখ্য, গত ২০১৩-১৪ মরশুমে আই লিগের মূলপর্বে খেলেছিল এই দলটি। আগামী ৫ অগাস্ট, শিলংয়ে এফসি গোয়ার মুখোমুখি হবে তারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।