East Bengal: আরও এক নতুন ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি সেরে নিল ইস্টবেঙ্গল। শহরে পা রেখে তিনি শুরু করে দিলেন অনুশীলনও। 

East Bengal: ইস্টবেঙ্গলে সই করলেন মরক্কোর ফরোয়ার্ড হামিদ আহাদাদ। তিনি আবার খেলেন মরক্কোর জাতীয় ফুটবল দলের হয়েও। এক বছরের চুক্তিতে তিনি লাল হলুদে সই করলেন এবং কলকাতায় পা রেখেই নেমে পড়লেন অনুশীলনে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রবিবারই কলকাতায় পা রাখেন মরক্কোর জাতীয় দলের স্ট্রাইকার হামিদ আহদাদ 

মঙ্গলবার, এক বছরের চুক্তিতে লাল হলুদে সই করলেন ইস্টবেঙ্গলের এই ষষ্ঠ বিদেশি। টিম ম্যানেজমেন্টের আশা, তিনি আসায় দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। নিঃসন্দেহে বলা চলে, হামিদকে সই করিয়ে আক্রমণভাগের শক্তি অনেকটাই বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। এই ৩০ বছর বয়সী স্ট্রাইকারটি সেন্টার ফরোয়ার্ড এবং উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। এদিকে আহদাদকে দলে নিয়ে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়ো জানিয়েছেন, ‘‘আহদাদ মূলত সেন্টার ফরোয়ার্ড হলেও লেফট উইংয়ে ভালো খেলতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও ওকে ব্যবহার করা যাবে এবং ওর গোল করার দক্ষতা মারাত্মক। মরক্কো এবং মিশরের একাধিক শীর্ষস্তরের ফুটবল ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে হামিদের। সেইসঙ্গেম আন্তর্জাতিক ফুটবল সম্পর্কেও অভিজ্ঞতাও আছে ওর। তাই আহদাদ ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার ফলে, আমরা লাভবান হব।’’

Scroll to load tweet…

হামিদ আহাদাদ কী জানালেন?

অন্যদিকে, লাল হলুদ ব্রিগেডে যোগ দিয়ে হামিদ আহদাদও বলেছেন, ‘‘এই ক্লাব সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি। শতবর্ষ প্রাচীন এমন একটি ক্লাবে যোগ দিতে পারা, আমার জন্য বিরাট সম্মানের ব্যাপার। আমি জ়ামালেক এফসির হয়ে খেলেছি। তাই জানি যে, ডার্বি আসলে কী জিনিস। ডার্বির চাপ এবং উত্তেজনা সম্পর্কে আমার ধারণা রয়েছে। আশা করি, কলকাতা ডার্বিও উপভোগ করব। এখন শুধু ডার্বি খেলার অপেক্ষায় রয়েছি। কারণ, এশিয়ার অন্যতম বড় ডার্বি এটা। তাই ক্লাব এবং সমর্থকদের জন্য নিজের সেরাটা দিতে চাই। ইস্টবেঙ্গলের হয়ে বেশি ট্রফি জিততে চাই।’’

এদিকে অনুশীলনও শুরু করে দিয়েছেন হামিদ। দলের সঙ্গে নেমে পড়েছেন অনুশীলনে। অর্থাৎ, প্রথম দিন থেকেই তাঁর লক্ষ্য সাফল্য। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।