MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • FIFA World Cup 2026: আসন্ন ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, রেজিস্ট্রেশন চলছে?

FIFA World Cup 2026: আসন্ন ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, রেজিস্ট্রেশন চলছে?

FIFA World Cup 2026: আসন্ন ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে ৪ সেপ্টেম্বর থেকে। গ্রুপ পর্বের টিকিটের প্রাথমিক মূল্য ধার্য করা হয়েছে ৫,২৮০ টাকা। মোট ৪৮টি দল অংশগ্রহণ করবে এই বিশ্বকাপে।

2 Min read
Author : Subhankar Das
Published : Sep 05 2025, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
২০২৫ ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু
Image Credit : Getty

২০২৫ ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

আসন্ন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি শুরু হয়ে গেল ৪ সেপ্টেম্বর থেকে। গ্রুপ পর্বের টিকিটের প্রাথমিক মূল্য ধার্য করা হয়েছে ৫,২৮০ টাকা। তবে ফাইনালের টিকিটের মূল্য ৫,৯১,৩০০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। চাহিদার উপর নির্ভর করে এই দাম পরিবর্তিত হতে পারে বলেও জানিয়ে দিয়েছে ফিফা। টিকিট বিক্রির বিস্তারিত তথ্য একবার জেনে নেওয়া যাক। প্রথম পর্যায়ের টিকিট বিক্রির ক্ষেত্রে ভিসা কার্ডধারীরা ফিফার ওয়েবসাইটে রেজিস্টার করে, আগামী ১০-১৯ সেপ্টেম্বর পর্যন্ত, অনুষ্ঠিত হওয়া প্রি-সেল লটারিতে অংশগ্রহণ করতে পারবেন। আর নির্বাচিতরা আগামী ১ অক্টোবর থেকে টিকিট কেনার জন্য আবেদন করতে পারবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
টিকিট বিক্রির নিয়মাবলী জেনে নিন
Image Credit : Getty

টিকিট বিক্রির নিয়মাবলী জেনে নিন

একজন ব্যক্তি একটি ম্যাচের জন্য সর্বোচ্চ চারটি টিকিট এবং পুরো টুর্নামেন্টের জন্য সর্বোচ্চ ৪০ টি টিকিট কিনতে পারবেন। দ্বিতীয় পর্যায়ের বিক্রির জন্য রেজিস্ট্রেশন ২৭-৩১ অক্টোবর পর্যন্ত চলবে। আগামী নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত, এই টিকিট বিক্রি চলবে। এরপর তৃতীয় পর্যায়, আগামী ৫ ডিসেম্বর টুর্নামেন্টের ড্রয়ের পরে শুরু হবে বলে জানা গেছে। অপরদিকে, একই দলকে সমর্থন জানানো ভক্তদের জন্য বিশেষ আসন এবং নকআউট পর্বের ম্যাচের জন্য শর্তসাপেক্ষে টিকিট দেওয়া হবে বলেও খবর। ফিফা তাদের টিকিট পুনরায় বিক্রি করার জন্য একটি অফিসিয়াল প্ল্যাটফর্মও চালু করবে বলে জানা যাচ্ছে।

Related Articles

Related image1
FIFA World Cup: পেনাল্টির নিয়ম কি বদলে যাচ্ছে? আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আগেই ১৩৪ বছরের পুরনো নিয়ম ভাঙছে!
Related image2
FIFA Club World Cup 2025: বিরাট পরিমাণ টাকা দলগুলির পকেটে! ক্লাব বিশ্বকাপ খেলে মালামাল একাধিক ফুটবল ক্লাব
34
বাকি দুটি স্থান প্লে-অফ ম্যাচের মাধ্যমে নির্ধারণ করা হবে
Image Credit : Wikimedia Commons

বাকি দুটি স্থান প্লে-অফ ম্যাচের মাধ্যমে নির্ধারণ করা হবে

আসন্ন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে মোট ৪৮ টি দল অংশ নেবে। নিঃসন্দেহে সর্ববৃহৎ টুর্নামেন্ট হিসেবে অনুষ্ঠিত হতে চলছে এই বিশ্বকাপ। আসন্ন এই প্রতিযোগিতার ফরম্যাট চতুর্থবারের জন্য পরিবর্তন করা হয়েছে। এবার ৪৬টি দেশ সরাসরি যোগ্যতা অর্জন করবে এবং বাকি দুটি স্থান প্লে-অফ ম্যাচের মাধ্যমে নির্ধারণ করা হবে।

যোগ্যতা অর্জনকারী দেশ:

এশিয়া: ৮ টি দেশ (৪ টি স্থান বেশি)

আফ্রিকা: ৯ টি দেশ (৪ টি স্থান বেশি)

উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান: ৬ টি দেশ (৩ টি স্থান বেশি)

ইউরোপ: ১৬ টি দেশ (৩ টি স্থান বেশি)

দক্ষিণ আমেরিকা: ৬ টি দেশ (২ টি স্থান বেশি)

ওশেনিয়া: ১ টি দেশ (১ টি স্থান বেশি)

44
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচী
Image Credit : X Handle

২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচী

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে ১০৪টি ম্যাচ নিয়ে অনুষ্ঠিত হবে।

১২টি গ্রুপে ভাগ করা হবে দেশগুলিকে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। প্রতিটি গ্রুপের প্রথম দুটি দল এবং সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দল নকআউট পর্বে পৌঁছে যাবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

গ্রুপ পর্বঃ ১১-২৭ জুন

রাউন্ড অফঃ ৩২: ২৮ জুন-৩ জুলাই

রাউন্ড অফ ১৬ঃ ৪-৭ জুলাই

কোয়ার্টার ফাইনালঃ ৬-১১ জুলাই

সেমিফাইনালঃ ১৪-১৫ জুলাই

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচঃ ১৮ জুলাই

ফাইনালঃ ১৯ জুলাই (মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি।)

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bruno Guimaraes: "আরও বেশি ট্রফি জিততে এবং ইতিহাস গড়তে আর্সেনালে এসেছি", জানালেন ব্রুনো
Recommended image2
East Bengal: ইমামি ফিরতেই ফের চালু পুরনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডল, খুশি ইস্টবেঙ্গল জনতা
Recommended image3
Lionel Messi: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর, ক্লাবের হয়ে কতদিন খেলা চালিয়ে যাবেন মেসি?
Recommended image4
Lionel Messi Retirement: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর! এক মহীরুহের বিদায়, একটি যুগের অবসান
Recommended image5
Allan Elias: ম্যাঞ্চেস্টার সিটিতে সই করলেন নতুন তারকা! ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি?
Related Stories
Recommended image1
FIFA World Cup: পেনাল্টির নিয়ম কি বদলে যাচ্ছে? আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আগেই ১৩৪ বছরের পুরনো নিয়ম ভাঙছে!
Recommended image2
FIFA Club World Cup 2025: বিরাট পরিমাণ টাকা দলগুলির পকেটে! ক্লাব বিশ্বকাপ খেলে মালামাল একাধিক ফুটবল ক্লাব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved