পোল্যান্ড-সেনেগালের বিদায়, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-ইংল্যান্ড

রবিবার কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অন্য ম্যাচে সেনেগালকে ৩-০ গোলে বিধ্বস্ত করল ইংল্যান্ড। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-ইংল্যান্ড লড়াই। 

Share this Video

রবিবার কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অন্য ম্যাচে সেনেগালকে ৩-০ গোলে বিধ্বস্ত করল ইংল্যান্ড। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-ইংল্যান্ড লড়াই। অসাধারণ ফর্মে কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরু, হ্যারি কেন, বুকায়ো সাকারা। ফলে কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। রবিবারের অন্য প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারল না সেনেগাল। ইংল্যান্ডের হয়ে গোল করলেন জর্জান হেন্ডারসন, হ্যারি কেন ও বুকায়ো সাকা। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান সাকা। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ইংল্যান্ড। দলের সবাই বেশ ভাল খেলছেন। ফলে বিশ্বচ্যাম্পিয়ন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি গ্যারেথ সাউথগেটের দল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video