MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • বিশ্বের প্রথম বিলিয়নেয়ার ফুটবলার, নতুন নজির গড়ে চমক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

বিশ্বের প্রথম বিলিয়নেয়ার ফুটবলার, নতুন নজির গড়ে চমক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

Cristiano Ronaldo: ফুটবল মাঠে এবং মাঠের বাইরে গত দু'দশকে অনেক নজির গড়েছেন পর্তুগাল (Portugal) ও আল-নাসরের (Al-Nassr FC) মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার তিনি আর্থিক ক্ষেত্রেও নতুন নজির গড়লেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 08 2025, 10:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সরকারিভাবে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ার হওয়ার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

সরকারিভাবে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ার হওয়ার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন নজির

৪০ বছর বয়সে পৌঁছে বিশ্বের প্রথম পেশাদার ফুটবলার হিসেবে বিলিয়নেয়ার হওয়ার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এখন এই তারকা ফুটবলারের মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। দুই দশকেরও বেশি সময় ধরে পেশাদার ফুটবল খেলছেন রোনাল্ডো। তিনি পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, ইতালির ক্লাবের হয়ে খেলার পর এখন সৌদি আরবের ক্লাবের হয়ে খেলছেন। বিভিন্ন ক্লাবের হয়ে খেলার সুবাদে মোটা অঙ্কের পারিশ্রমিকের পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সুবাদে বিপুল অর্থ রোজগার করেন রোনাল্ডো। এই কারণেই তিনি বিলিয়নেয়ার হয়ে গিয়েছেন।

DID YOU
KNOW
?
রোনাল্ডোর নজির
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে যেমন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন, তেমনই বাণিজ্যিক চুক্তিতেও সাফল্য পাচ্ছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
সৌদি প্রো লিগে রেকর্ড অঙ্কের চুক্তির বিনিময়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

সৌদি প্রো লিগে রেকর্ড অঙ্কের চুক্তির বিনিময়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আয়ের নিরিখে সবাইকে টেক্কা রোনাল্ডোর

সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর এফসি-র সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এই ক্লাবের হয়ে খেলার সুবাদে রেকর্ড অঙ্কের অর্থ পাচ্ছেন। একইসঙ্গে তাঁর ব্র্যান্ড ভ্যালুও বেড়ে গিয়েছে। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের মধ্যে রোনাল্ডোকে গণ্য করা হয়। তিনিই সর্বকালের সেরা ফুটবলার কি না, সে বিষয়ে তর্ক চলে। তবে ফুটবলার হিসেবে আয়ের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে রোনাল্ডো।

২০০২
২০০২ সাল থেকে পেশাদার ফুটবলে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
গত দুই দশকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০০২ সাল থেকে এখনও পর্যন্ত খেলে চলেছেন।

Related Articles

Related image1
Cristiano Ronaldo: আল-নাসরেই থাকছেন, ৪২ বছর বয়সেও পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Related image2
Cristiano Ronaldo: ১-২ মরসুম পরেই অবসর নিচ্ছেন রোনাল্ডো? বান্ধবীর মন্তব্যে জল্পনা
36
সারা বিশ্বের ফুটবলারদের মধ্যে ক্লাব থেকে সবেচেয়ে বেশি পারিশ্রমিক রোনাল্ডোর
Image Credit : Getty

সারা বিশ্বের ফুটবলারদের মধ্যে ক্লাব থেকে সবেচেয়ে বেশি পারিশ্রমিক রোনাল্ডোর

রেকর্ড পারিশ্রমিক রোনাল্ডোর

আল-নাসর এফসি-র সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চুক্তির অঙ্কের পরিমাণ ৪০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। তাঁর বার্ষিক বেতন ২৩৭.৫ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ক্লাব থেকে বোনাস হিসেবেও মোটা অঙ্কের অর্থ পান এই তারকা। ক্লাবের ১৫ শতাংশ শেয়ারও তাঁর হাতে। ২০০২ থেকে ২০২৩ পর্যন্ত বিভিন্ন ক্লাবের হয়ে খেলার সুবাদে বেতন হিসেবে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ পেয়েছেন রোনাল্ডো। তিনি বাণিজ্যিক চুক্তি থেকেও বিপুল অর্থ রোজগার করেছেন।

46
নাইকি, আরমানি, ক্যাস্ট্রল, হার্বালাইফের মতো বিশ্ববিখ্যাত সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার রোনাল্ডো
Image Credit : Getty

নাইকি, আরমানি, ক্যাস্ট্রল, হার্বালাইফের মতো বিশ্ববিখ্যাত সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার রোনাল্ডো

ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও বিপুল অর্থ রোজগার রোনাল্ডোর

ফুটবল খেলার সুবাদে বিপুল অঙ্কের পারিশ্রমিকের পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও মোটা অঙ্কের অর্থ রোজগার করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি দীর্ঘদিন ধরে নাইকির ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এই সংস্থার কাছ থেকে বছরে ১৮ মিলিয়ন মার্কিন ডলার রোজগার করেন। এছাড়া আরমানির মতো বিলাসবহুল পণ্যের সংস্থারও ব্র্যান্ড অ্যাম্বাসাডার রোনাল্ডো। তিনি ক্যাস্ট্রল, হার্বালাইফের মতো সংস্থারও ব্র্যান্ড অ্যাম্বাসাডার এই তারকা। তিনি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ রোজগার করেছেন।

56
ট্রফির হিসেবে না হলেও অর্থ রোজগারের হিসেবে লিওনেল মেসিকে টেক্কা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

ট্রফির হিসেবে না হলেও অর্থ রোজগারের হিসেবে লিওনেল মেসিকে টেক্কা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

মেসিকে টেক্কা রোনাল্ডোর

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল মাঠে লিওনেল মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লড়াই চলছে। বিশ্বকাপ জিতে রোনাল্ডোকে টেক্কা দিয়েছেন মেসি। কিন্তু তিনি রোজগারের নিরিখে অনেক পিছিয়ে। পেশাদার ফুটবলার হিসেবে বেতন বাবদ ৬০০ মিলিয়ন মার্কিন ডলার রোজগার করেছেন মেসি। এক্ষেত্রে তাঁর চেয়ে অনেক এগিয়ে রোনাল্ডো। তিনি বাণিজ্যিক চুক্তির নিরিখে বাকি সবাইকে পিছনে ফেলে দিয়েছেন।

66
বিলিয়নেয়ার ক্রীড়াবিদদের তালিকা খুব বড় নয়, এবার সেখানে জায়গা পেলেন রোনাল্ডো
Image Credit : Getty

বিলিয়নেয়ার ক্রীড়াবিদদের তালিকা খুব বড় নয়, এবার সেখানে জায়গা পেলেন রোনাল্ডো

ফেডেরারদের সঙ্গে একই সারিতে রোনাল্ডো

সারা বিশ্বের বিলিয়নেয়ার ক্রীড়াবিদদের মধ্যে আছেন এনবিএ কিংবদন্তি মাইকেল জর্ডন, লেব্রন জেমস, গল্ফের কিংবদন্তি টাইগার উডস, টেনিসের কিংবদন্তি রজার ফেডেরার। এবার এই তালিকায় জায়গা করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি প্রথম ফুটবলার হিসেবে এই নজির গড়লেন।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
East Bengal: লাল হলুদ আবেগের বিস্ফোরণ! রশিদ থেকে অস্কার এবং বাঁধনহারা উচ্ছ্বাস, এক্সক্লিউসিভ 'চ্যাম্পিয়ন'-রা
Recommended image2
East Bengal: আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে অভিনন্দন, মোহনবাগানকেও শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Recommended image3
East Bengal: ইস্টবেঙ্গলে থাকবেন? আইএসএল জেতার পর সিদ্ধান্ত জানিয়ে দিলেন অস্কার
Recommended image4
East Bengal vs Inter Kashi: কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস, প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
Recommended image5
Manuel Neuer: অবসর ভেঙে বিশ্বকাপে খেলবেন ৪০ বছরের জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার
Related Stories
Recommended image1
Cristiano Ronaldo: আল-নাসরেই থাকছেন, ৪২ বছর বয়সেও পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Recommended image2
Cristiano Ronaldo: ১-২ মরসুম পরেই অবসর নিচ্ছেন রোনাল্ডো? বান্ধবীর মন্তব্যে জল্পনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved