MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • ক্ষমা চেয়েও কোনও লাভ হল না, থুতুকাণ্ডে কঠোর সাজা পেলেন লুই সুয়ারেজ

ক্ষমা চেয়েও কোনও লাভ হল না, থুতুকাণ্ডে কঠোর সাজা পেলেন লুই সুয়ারেজ

Luis Suarez Banned: পেশাদার কেরিয়ারে বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন উরুগুয়ের (Uruguay) তারকা স্ট্রাইকার লুই সুয়ারেজ। কেরিয়ারের শেষ প্রান্তে এসেও তিনি বদলাননি। ফের বিতর্কে জড়িয়ে পড়েছেন এই তারকা ফুটবলার।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Sep 06 2025, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
লিগস কাপ ফাইনালে বিপক্ষ দলের সাপোর্ট স্টাফকে থুতু দিয়ে নির্বাসিত হলেন লুই সুয়ারেজ
Image Credit : X

লিগস কাপ ফাইনালে বিপক্ষ দলের সাপোর্ট স্টাফকে থুতু দিয়ে নির্বাসিত হলেন লুই সুয়ারেজ

নির্বাসিত লুই সুয়ারেজ

কয়েকদিন আগে লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্স দলের এক সাপোর্ট স্টাফের দিকে থুতু ছিটিয়ে ৬ ম্যাচের জন্য নির্বাসিত হলেন ইন্টার মায়ামির তারকা ফুটবলার লুই সুয়ারেজ। তিনি ঝামেলায় জড়িয়ে পড়ার জন্য বিপক্ষ দল, নিজের দল, পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেন। কিন্তু তারপরেও তিনি শাস্তি এড়াতে পারলেন না। এই তারকা ফুটবলারকে ৬ ম্যাচের জন্য নির্বাসিত করা হল।

DID YOU
KNOW
?
বারবার বিতর্কে সুয়ারেজ
উরুগুয়ের তারকা ফুটবলার লুই সুয়ারেজ বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন। তিনি একাধিকবার নির্বাসিতও হয়েছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
১ সেপ্টেম্বর লিগস কাপ ফাইনাল শেষ হওয়ার পর ঝামেলায় জড়িয়ে পড়ে ২ দল
Image Credit : https://x.com/LuisSuarez9

১ সেপ্টেম্বর লিগস কাপ ফাইনাল শেষ হওয়ার পর ঝামেলায় জড়িয়ে পড়ে ২ দল

লিগস কাপ ফাইনালের পর ঝামেলা

১ সেপ্টেম্বর লিগস কাপ ফাইনালে ইন্টার মায়ামির বিরুদ্ধে ৩-০ জয় পায় সিয়াটল সাউন্ডার্স। এই ম্যাচের পর দুই দলের ফুটবলাররা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন। সেই সময় বিপক্ষ দলের এক সাপোর্ট স্টাফের দিকে থুতু ছিটিয়ে দেন লুই সুয়ারেজ। তাঁর সতীর্থ সের্জিও বুস্কেটস বিপক্ষ দলের এক ফুটবলারের দিকে ঘুঁষি চালান। এই ঘটনার জেরেই কড়া শাস্তি পেলেন সুয়ারেজ।

৩
অতীতে ৩ বার নির্বাসিত হয়েছেন লুই সুয়ারেজ
বিপক্ষের ফুটবলারকে কামড়ে দেওয়া, বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের জন্য নির্বাসিত হয়েছেন লুই সুয়ারেজ।

Related Articles

Related image1
থুতু দিয়ে ক্ষমাপ্রার্থনা, কেরিয়ারের শেষ প্রান্তে এসেও বদলালেন না লুই সুয়ারেজ!
Related image2
PSG vs Inter Miami: প্রথমার্ধেই ৪ গোল, মেসিদের উড়িয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি
36
ঝামেলার জেরে সিয়াটল সাউন্ডার্সের সহকারী কোচকেও কঠোর শাস্তি দেওয়া হল
Image Credit : https://x.com/LuisSuarez9

ঝামেলার জেরে সিয়াটল সাউন্ডার্সের সহকারী কোচকেও কঠোর শাস্তি দেওয়া হল

সুয়ারেজ ছাড়াও কয়েকজনের শাস্তি

লিগস কাপ ফাইনাল শেষ হওয়ার পর ঝামেলায় জড়িয়ে পড়ার জেরে সিয়াটল সাউন্ডার্সের সহকারী কোচ স্টিভেন লেনহার্টকে পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত করা হল। লুই সুয়ারেজের সতীর্থ সের্জিও বুস্কেটসকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। ইন্টার মায়ামির ডিফেন্ডার টমাস অ্যাভিলেসকে তিন ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। সিয়াটল সাউন্ডার্স দলের কোনও ফুটবলারকে অবশ্য শাস্তি দেওয়া হয়নি।

46
লুই সুয়ারেজদের নির্বাসন শুধু লিগস কাপের পরবর্তী সংস্করণের ক্ষেত্রে প্রযোজ্য
Image Credit : https://x.com/LuisSuarez9

লুই সুয়ারেজদের নির্বাসন শুধু লিগস কাপের পরবর্তী সংস্করণের ক্ষেত্রে প্রযোজ্য

লিগস কাপেই নির্বাসিত লুই সুয়ারেজ

লিগস কাপের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, লুই সুয়ারেজ, সের্জিও বুস্কেটস, টমাস অ্যাভিলেস, স্টিভেন লেনহার্টকে যে নির্বাসনের সাজা দেওয়া হয়েছে, তা শুধু এই টুর্নামেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। লিগস কাপের পরবর্তী সংস্করণে খেললে নির্বাসন কার্যকর হবে। অন্য সব টুর্নামেন্টে থাকতে পারবেন এই ফুটবলার ও সাপোর্ট স্টাফ। তাঁদের দলে থাকতে কোনও সমস্যা হবে না।

56
মেজর লিগ সকারের আয়োজক কমিটির পক্ষ থেকেও আলাদা করে শাস্তি দেওয়া হতে পারে
Image Credit : https://x.com/LuisSuarez9

মেজর লিগ সকারের আয়োজক কমিটির পক্ষ থেকেও আলাদা করে শাস্তি দেওয়া হতে পারে

মেজর লিগ সকারও শাস্তি দেবে?

লিগস কাপের আয়োজকরা তিন ফুটবলার ও একজন সহকারী কোচকে নির্বাসিত করার কথা ঘোষণা করেছেন। এবার মেজর লিগ সকারের আয়োজক কমিটি আলাদা করে সংশ্লিষ্ট ফুটবলার ও সাপোর্ট স্টাফকে শাস্তি দেবে কি না, সে কথা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, মেজর লিগ সকারও কঠোর শাস্তি ঘোষণা করতে পারে। ফলে লুই সুয়ারেজরা এখনই স্বস্তি পাচ্ছেন না।

66
বিপক্ষের ফুটবলারকে কামড়ে দেওয়া, বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের জন্য বারবার নির্বাসিত সুয়ারেজ
Image Credit : https://x.com/LuisSuarez9

বিপক্ষের ফুটবলারকে কামড়ে দেওয়া, বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের জন্য বারবার নির্বাসিত সুয়ারেজ

বারবার নির্বাসিত সুয়ারেজ

লিভারপুলের হয়ে খেলার সময় বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন লুই সুয়ারেজ। তিনি তিনবার বিপক্ষ দলের ফুটবলারকে কামড়ে দেওয়া, বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার জন্য নির্বাসিত হয়েছেন। বার্সেলোনার হয়ে খেলার সময় অবশ্য কোনও বিতর্কে জড়িয়ে পড়েননি এই তারকা ফুটবলার। তবে ইন্টার মায়ামির হয়ে প্রথম মরসুমেই তিনি ফের বিতর্কে জড়িয়ে পড়ে নির্বাসিত হলেন।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bruno Guimaraes: "আরও বেশি ট্রফি জিততে এবং ইতিহাস গড়তে আর্সেনালে এসেছি", জানালেন ব্রুনো
Recommended image2
East Bengal: ইমামি ফিরতেই ফের চালু পুরনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডল, খুশি ইস্টবেঙ্গল জনতা
Recommended image3
Lionel Messi: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর, ক্লাবের হয়ে কতদিন খেলা চালিয়ে যাবেন মেসি?
Recommended image4
Lionel Messi Retirement: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর! এক মহীরুহের বিদায়, একটি যুগের অবসান
Recommended image5
Allan Elias: ম্যাঞ্চেস্টার সিটিতে সই করলেন নতুন তারকা! ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি?
Related Stories
Recommended image1
থুতু দিয়ে ক্ষমাপ্রার্থনা, কেরিয়ারের শেষ প্রান্তে এসেও বদলালেন না লুই সুয়ারেজ!
Recommended image2
PSG vs Inter Miami: প্রথমার্ধেই ৪ গোল, মেসিদের উড়িয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved