MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Weather
Bekar Bhata Application
Cyclone Arnab Landfall Tracker
DA Arrears News
Cyclone Arnab Latest Updates
Ajit Agarkar BCCI Dispute
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Football
  • জাতীয় দলের পর ক্লাবের হয়েও হ্যাটট্রিক, মেজর লিগ সকার মাতাচ্ছেন লিওনেল মেসি

জাতীয় দলের পর ক্লাবের হয়েও হ্যাটট্রিক, মেজর লিগ সকার মাতাচ্ছেন লিওনেল মেসি

কেরিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন লিওনেল মেসি। আর দুই বা তিন মরসুম খেলার পরেই পেশাদার ফুটবল থেকে অবসর নিতে পারেন এই তারকা। তার আগে জাতীয় দল ও ক্লাবের হয়ে খেলা উপভোগ করছেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির অধিনায়ক।

1 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 20 2024, 02:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
কয়েকদিন আগেই আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেছেন, এবার ইন্টার মায়ামির হয়েও একই নজির লিওনেল মেসির
Image Credit : Getty

কয়েকদিন আগেই আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেছেন, এবার ইন্টার মায়ামির হয়েও একই নজির লিওনেল মেসির

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর এবার মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিরুদ্ধেও হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিরুদ্ধে ৬-২ জয় পেল ইন্টার মায়ামি
Image Credit : Getty

লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিরুদ্ধে ৬-২ জয় পেল ইন্টার মায়ামি

মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন লিওনেল মেসি। রবিবার নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিরুদ্ধেও অসামান্য পারফরম্যান্স দেখিয়ে হ্যাটট্রিক করলেন মেসি। তাঁর দল ৬-২ জয় পেল।

37
দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামার পর হ্যাটট্রিক লিওনেল মেসির
Image Credit : Getty

দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামার পর হ্যাটট্রিক লিওনেল মেসির

৫৭ মিনিটে জুলিয়ান গ্রেসেলের পরিবর্তে মাঠে নামেন লিওনেল মেসি। তিনি ৭৮ মিনিটে প্রথম গোল করেন। এরপর ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এরপর ৮৯ মিনিটে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন।

47
লিওনেল মেসির হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করলেন সতীর্থ লুই সুয়ারেজ
Image Credit : Getty

লিওনেল মেসির হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করলেন সতীর্থ লুই সুয়ারেজ

নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিরুদ্ধে ম্যাচের ৪০ মিনিটে ইন্টার মায়ামির হয়ে প্রথম গোল করেন লুই সুয়ারেজ। এরপর তিনি ৪২ মিনিটে ব্যবধান বাড়ান।

57
লিওনেল মেসি দলে যোগ দেওয়ার পর মেজর লিগ সকারে সবচেয়ে বেশি পয়েন্ট পেল ইন্টার মায়ামি
Image Credit : Getty

লিওনেল মেসি দলে যোগ দেওয়ার পর মেজর লিগ সকারে সবচেয়ে বেশি পয়েন্ট পেল ইন্টার মায়ামি

এর আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির সবচেয়ে বেশি পয়েন্ট ছিল ৭৩। এবার ৭৪ পয়েন্ট পেয়ে গিয়েছেন লিওনেল মেসিরা। তাঁরা সাপোর্টার্স শিল্ড জিতেছেন। এবার এমএলএস কাপ জেতাই মেসিদের লক্ষ্য।

67
মেজর লিগ সকারে প্রথম মরসুমেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মেসি-সুয়ারেজ
Image Credit : Getty

মেজর লিগ সকারে প্রথম মরসুমেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মেসি-সুয়ারেজ

মেজর লিগ সকারে প্রথম মরসুমে ২০ গোল করেছেন লিওনেল মেসি ও লুই সুয়ারেজ। নিজে গোল করার পাশাপাশি ১৯ ম্যাচ খেলে সতীর্থদের দিয়ে ১৬ গোল করিয়েছেন মেসি। ২৭ ম্যাচ খেলে সতীর্থদের ৯ গোল করতে সাহায্য করেছেন সুয়ারেজ।

77
শুক্রবার প্রথম প্লে-অফ ম্যাচে খেলতে নামছেন লিওনেল মেসি, লুই সুয়ারেজরা
Image Credit : Getty

শুক্রবার প্রথম প্লে-অফ ম্যাচে খেলতে নামছেন লিওনেল মেসি, লুই সুয়ারেজরা

শুক্রবার প্রথম প্লে-অফ ম্যাচে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ওয়াইল্ড কার্ড ম্যাচে সি এফ মন্ট্রিল ও আটলান্টা ইউনাইটেডের মধ্যে বিজয়ীর বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Madrid Derby: রিয়ালকে ২-১ গোলে হারিয়ে মাদ্রিদকে ডার্বি জিতল অ্যাটলেটিকো, টানটান উত্তেজনার ম্যা
Recommended image2
Lionel Scaloni: তরুণদের নিয়ে নতুন যুগের অপেক্ষায় আর্জেন্টিনা, কী বললেন লিওনেল স্কালোনি?
Recommended image3
Calcutta Football League 2026: কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, সুপার সিক্সে দুর্দান্ত ফুটবল খেলে ট্রফি জয় সবুজ মেরুনের
Recommended image4
Brazil in Kolkata: যুবভারতী নিয়ে সন্তুষ্ট! রিপোর্ট দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন, দলে আছেন ভিনিসিয়াস জুনিয়র
Recommended image5
Inter Miami vs Cruz Azul: ইন্টার মায়ামির জার্সিতে মেসির সেঞ্চুরি, চ্যাম্পিয়ন হল ইন্টার মায়ামি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved