MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Football
  • ৩৩ বছর পর সিরি এ খেতাব দিয়েগো মারাদোনার ক্লাবের, নেপলসে চলছে উৎসব

৩৩ বছর পর সিরি এ খেতাব দিয়েগো মারাদোনার ক্লাবের, নেপলসে চলছে উৎসব

সারা বিশ্বে নেপলস শহর ও এসএসসি নাপোলির একমাত্র পরিচয় প্রয়াত দিয়েগো মারাদোনার ক্লাব হিসেবে। মারাদোনার জন্যই সাফল্য ও পরিচিতি পেয়েছিল নাপোলি। সেই ক্লাব ৩ দশক পর ইটালির লিগ সিরি এ চ্যাম্পিয়ন হল। এই সাফল্যে উচ্ছ্বসিত সমর্থকরা।

2 Min read
Author : Web Desk - ANB
Published : May 05 2023, 10:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
১৯৯০ সালের পর প্রথমবার ইটালির লিগ সিরি এ চ্যাম্পিয়ন হল এসএসসি নাপোলি
Image Credit : Instagram

১৯৯০ সালের পর প্রথমবার ইটালির লিগ সিরি এ চ্যাম্পিয়ন হল এসএসসি নাপোলি

উদিনিজের সঙ্গে ১-১ ড্র করে ইটালির ফুটবল লিগ সিরি এ চ্যাম্পিয়ন হল প্রয়াত দিয়েগো মারাদোনার ক্লাব এসএসসি নাপোলি। ৩৩ বছর পর সিরি এ চ্যাম্পিয়ন হল নাপোলি। ক্লাবের এই সাফল্যে উচ্ছ্বসিত সারা নেপলস শহর, চলছে উৎসব।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
লাজিওর চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে, ৫ ম্যাচ বাকি থাকতেই সিরি এ চ্যাম্পিয়ন নাপোলি
Image Credit : Twitter

লাজিওর চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে, ৫ ম্যাচ বাকি থাকতেই সিরি এ চ্যাম্পিয়ন নাপোলি

চলতি সিরি এ-তে ৩৩ ম্যাচ খেলে নাপোলির পয়েন্ট ৮০। দ্বিতীয় স্থানে থাকা লাজিও ৩৩ ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট পেয়েছে। ফলে ৫ ম্যাচ বাকি থাকতেই সিরি এ চ্যাম্পিয়ন হল নাপোলি।

310
এসএসসি নাপোলির ইতিহাসে তৃতীয়বার এল সিরি এ খেতাব, উচ্ছ্বসিত সমর্থকরা
Image Credit : Twitter

এসএসসি নাপোলির ইতিহাসে তৃতীয়বার এল সিরি এ খেতাব, উচ্ছ্বসিত সমর্থকরা

প্রয়াত দিয়েগো মারাদানো ক্লাবে যোগ দেওয়ার পর ১৯৮৭ সালে প্রথমবার সিরি এ চ্যাম্পিয়ন হয় এসএসসি নাপোলি। ১৯৯০ সালে ফের লিগ আসে। ৩৩ বছর পর তৃতীয় সিরি এ খেতাব এল নেপলসে। এই সাফল্যে উচ্ছ্বসিত নাপোলির সমর্থকরা।

410
উদিনিজের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ দেখতে গিয়েছিলেন ১৬ হাজারেরও বেশি নাপোলি সমর্থক
Image Credit : Twitter

উদিনিজের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ দেখতে গিয়েছিলেন ১৬ হাজারেরও বেশি নাপোলি সমর্থক

অ্যাওয়ে ম্যাচ দেখতে উদিন শহরে গিয়েছিলেন ১৬ হাজারেরও বেশি নাপোলি সমর্থক। স্টেডিয়ামে ঢোকার টিকিট পেয়েছিলেন ১১ হাজার সমর্থক। বাকিরা স্টেডিয়ামের বাইরে ছিলেন। ম্যাচ শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা।

510
নেপলস শহরে দিয়েগো মারাদোনার নামাঙ্কিত স্টেডিয়ামে চলছে নাপোলি সমর্থকদের উৎসব
Image Credit : Twitter

নেপলস শহরে দিয়েগো মারাদোনার নামাঙ্কিত স্টেডিয়ামে চলছে নাপোলি সমর্থকদের উৎসব

নেপলস শহরে স্টাডিও দিয়েগো আর্মান্দো মারাদোনায় বিশাল স্ক্রিনে উদিনিজের বিরুদ্ধে নাপোলির ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ম্যাচ দেখতে গিয়েছিলেন ৫০ হাজারেরও বেশি নাপোলি সমর্থক। ম্যাচ শেষ হতেই শুরু হয়ে যায় উৎসব।

610
সিরি এ লিগের ইতিহাসে পঞ্চমবার কোনও দল ৫ ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হল
Image Credit : Twitter

সিরি এ লিগের ইতিহাসে পঞ্চমবার কোনও দল ৫ ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হল

১৯৪৭-৪৮ মরসুমে টোরিনো, ১৯৫৫-৫৬ মরসুমে ফিওরেন্টিনা, ২০০৬-০৭ মরসুমে ইন্টার মিলান এবং ২০১৮-১৯ মরসুমে জুভেন্টাস ৫ ম্যাচ বাকি থাকতেই সিরি এ চ্যাম্পিয়ন হয়। এবার সেই নজির স্পর্শ করল নাপোলি। 

710
উদিনিজের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র করে লিগ চ্যাম্পিয়ন হল এসএসসি নাপোলি
Image Credit : Twitter

উদিনিজের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র করে লিগ চ্যাম্পিয়ন হল এসএসসি নাপোলি

উদিনিজের বিরুদ্ধে এই ম্যাচে পিছিয়ে পড়েছিল নাপোলি। ৫২ মিনিটে সমতা ফেরান চলতি সিরি এ-র সর্বাধিক গোলদাতা ভিক্টর ওসিমহেন। এরপর এই ম্যাচে আর কোনও দল গোল করতে পারেনি। ১-১ ড্র করেই চ্যাম্পিয়ন হল নাপোলি।

810
ইটালির ফুটবল মহলের সবাইকে চমকে দিয়ে তৃতীয় সিরি এ খেতাব এসএসসি নাপোলির
Image Credit : Twitter

ইটালির ফুটবল মহলের সবাইকে চমকে দিয়ে তৃতীয় সিরি এ খেতাব এসএসসি নাপোলির

এবারের সিরি এ শুরু হওয়ার আগে ফেভারিট হিসেবে ধরা হয়নি নাপোলিকে। কারণ, প্রাক্তন অধিনায়ক লরেঞ্জো ইনসিনিয়ে, ক্লাবের ইতিহাসে রেকর্ড গোলদাতা দ্রিয়েজ মার্টেন্স, ডিফেন্ডার কলিদু কুলিবালি দল ছাড়েন। তারপরেও চ্যাম্পিয়ন হল নাপোলি।

910
কোচ লুসিয়ানো স্প্যালেত্তির হাত ধরে ৩৩ বছর পর সিরি এ চ্যাম্পিয়ন নাপোলি
Image Credit : Twitter

কোচ লুসিয়ানো স্প্যালেত্তির হাত ধরে ৩৩ বছর পর সিরি এ চ্যাম্পিয়ন নাপোলি

নাপোলির কোচ লুসিয়ানো স্প্যালেত্তি এর আগে এ এস রোমা ও ইন্টার মিলানের দায়িত্বে ছিলেন। তিনি রাশিয়ার ক্লাব জেনিট সেন্ট পিটার্সবার্গের হয়ে ২ বার লিগ জিতেছেন। এবার নাপোলিকেও লিগ জেতালেন স্প্যালেত্তি। 

1010
লুসিয়ানো স্প্যালেত্তির কোচিংয়ে খেলেছেন উদিনিজের কোচ আন্দ্রিয়া সট্টিল
Image Credit : Twitter

লুসিয়ানো স্প্যালেত্তির কোচিংয়ে খেলেছেন উদিনিজের কোচ আন্দ্রিয়া সট্টিল

২ দশক ধরে কোচিং করাচ্ছেন লুসিয়ানো স্প্যালেত্তি। তাঁর কোচিংয়ে খেলেছেন বর্তমানে উদিনিজের কোচ আন্দ্রিয়া সট্টিল। গুরু-শিষ্যর লড়াইয়ের ফল অমীমাংসিত থাকল। 

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Calcutta Football League 2026: কলকাতা লিগের লড়াইতে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ ড্র! মোহনবাগানও আটকে গেল ইউনাইটেডের কাছে
Recommended image2
Man Utd vs Man City: বিতর্কিত গোলে বাজিমাত, ১০ জনের সিটি হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে
Recommended image3
Lionel Messi Goal: বক্সের বাইরে থেকে ফের অবিশ্বাস্য গোল! ৩৯-এও ম্যাজিক দেখাচ্ছেন মেসি
Recommended image4
East Bengal: অস্কার ব্রুজোর পরিবারকে খুনের হুমকি! কারা দিচ্ছে? কলকাতা পুলিশ এবং দূতাবাসকে জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ
Recommended image5
East Bengal: "পুরো বিষয়টার সঙ্গে নীতুদা জড়িত! কেউ কি লাভবান হচ্ছেন?" লাল হলুদে কামান দাগলেন একমাত্র আইএসএল জয়ী কোচ অস্কার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved