Kylian Mbappe Controversy: নিজের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মিম নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন ফ্রান্সের (France) জাতীয় দলের অধিনায়ক এবং রিয়াল মাদ্রিদের (Real Madrid CF) তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তাঁর মন্তব্যে ক্ষুব্ধ চিন (China)। পরিস্থিতি সামাল দিতে এমবাপের পাশাপাশি ক্ষমা চেয়েছে রিয়াল মাদ্রিদ।

DID YOU
KNOW
?
আর্থিক ক্ষতি এমবাপের
চিনের ৩ সংস্থা কিলিয়ান এমবাপের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আর্থিক ক্ষতির মুখে ফ্রান্সের অধিনায়ক।

Dictator Meme Controversy: 'ডিক্টেটর মিম' বিতর্কে জড়িয়ে পড়ে চিনের (China) বিরাগভাজন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের (France) জাতীয় দলের অধিনায়ক এবং রিয়াল মাদ্রিদের (Real Madrid CF) তারকা স্ট্রাইকারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে চিনের তিন সংস্থা পানীয় প্রস্তুতকারক ইস্টড্রপ বেভারেজ, দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী মেংনিউ এবং সাংহাই মিল্কগ্রাউন্ড ফুড টেক। এছাড়া চিনের সরকারি সম্প্রচার সংস্থা চায়না মিডিয়া গ্রুপ লা লিগার (LaLiga) ম্যাচ সম্প্রচার এবং এমবাপেকে নিয়ে তৈরি বিজ্ঞাপন দেখানো স্থগিত করে দিয়েছে। ফলে এই বিতর্ক এখন শুধু একজন ফুটবলারের মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়তে পারে রিয়াল মাদ্রিদ, লা লিগা এবং চিনের বিপুল সংখ্যক ফুটবলপ্রেমীর সঙ্গে তাদের বাণিজ্যিক ও ক্রীড়া সম্পর্কেও।

এমবাপের পাশাপাশি ক্ষমাপ্রার্থী রিয়াল মাদ্রিদও

মিম নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর ক্ষমা চেয়েছেন এমবাপে। তিনি বলেছেন, 'আমার মন্তব্য যথাযথ ছিল না। এখন আমি বুঝতে পারছি, চিনের বহু মানুষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী চিনা সম্প্রদায়ের মানুষের মনে তা আঘাত দিয়েছে। আমার কথায় যাঁরা কষ্ট পেয়েছেন, তাঁদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। চিনের মানুষ ও তাঁদের ইতিহাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। যা ঘটেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।' রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও এক বিবৃতিতে বলা হয়েছে, 'আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপের সাম্প্রতিক মন্তব্যের কারণে চিনের মানুষের মনে যে অস্বস্তি বা আঘাত তৈরি হয়ে থাকতে পারে, তার জন্য রিয়াল মাদ্রিদ ক্ষমাপ্রার্থী। চিন, এই দেশের ইতিহাস, সংস্কৃতি ও নাগরিকদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। পাশাপাশি রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা ও অনুরাগ পোষণ করেন চিনের যে লক্ষ লক্ষ সমর্থক, তাঁদের প্রতিও আমরা শ্রদ্ধাশীল।'

Scroll to load tweet…

কী নিয়ে বিতর্ক?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এমবাপেকে তাঁর পছন্দের মিম সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। জবাবে এই তারকা ফুটবলার বলেন, তাঁর পছন্দের মিম হল এক ভিডিও, যেখানে একজন ব্যক্তিকে চিনের একনায়ক বলে মনে হচ্ছিল। এরপরেই একটি ছবিতে চিনের গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতা মাও জে দংয়ের শরীরে এমবাপের মুখ বসানো অবস্থায় দেখা যায়। এমবাপে সরাসরি মাও জে দংয়ের নাম উল্লেখ না করলেও, ছবিটি চিনের নেতাকে উদ্দেশ্য করেই তৈরি বলে মনে হয়। চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমালোচনার ঝড় ওঠে। মাওকে ঘিরে রসিকতা চিনে একটি সংবেদনশীল বিষয় হওয়ায় বিতর্ক বাড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে পরে ক্ষমা চান এমবাপে। নিজের মন্তব্যকে অবিবেচনাপ্রসূত বলে স্বীকার করে তিনি জানান, তাঁর কথায় চিনের বহু মানুষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী চিনা সম্প্রদায়ের মানুষের মনে আঘাত লেগেছে। কিন্তু তাতেও বিতর্ক থামছে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।