MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Gilberto Mora: ৯৬ বছরের রেকর্ড ভাঙলেন এক ১৭ বছরের তরুণ ফুটবলার! কে এই মেক্সিকান বিস্ময় বালক?

Gilberto Mora: ৯৬ বছরের রেকর্ড ভাঙলেন এক ১৭ বছরের তরুণ ফুটবলার! কে এই মেক্সিকান বিস্ময় বালক?

Gilberto Mora: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচেই মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচেই মেক্সিকোর তরুণ তুর্কি গিলবার্তো মোরা ৯৬ বছরের পুরনো এক রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করে ফেলেছেন।

3 Min read
Author : Subhankar Das
Published : Jun 14 2026, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
এক ম্যাচেই বিশ্বজোড়া খ্যাতি, ভাঙল ৯৬ বছরের রেকর্ড
Image Credit : Getty

এক ম্যাচেই বিশ্বজোড়া খ্যাতি, ভাঙল ৯৬ বছরের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আর প্রথম ম্যাচেই, মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে। তবে ম্যাচের ফলের থেকেও বেশি চর্চা হচ্ছে দ্বিতীয়ার্ধে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে। ১৭ বছরের এক তরুণ ফুটবলার মাঠে পা রাখার সঙ্গে সঙ্গেই মেক্সিকোর ফুটবল ইতিহাসে এক নতুন সোনালী অধ্যায় লিখে ফেলল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
৯৬ বছরের রেকর্ড ব্রেক
Image Credit : Getty

৯৬ বছরের রেকর্ড ব্রেক

এই ১৭ বছরের বিস্ময় বালকের নাম গিলবার্তো মোরা। মেক্সিকোর এই তরুণ মিডফিল্ডার দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়লেন। প্রায় এক শতাব্দীর পুরনো রেকর্ড তিনি একটি ম্যাচেই ভেঙে দিলেন। ম্যাচের ৬৫ মিনিটে, পরিবর্ত হিসেবে মাঠে নামেন মোরা। ঘরের মাঠ এস্তাদিও এস্তেকায় সমর্থকদের চিৎকারের মাঝে মোরা ইতিহাস তৈরি করেন। এই মুহূর্তটা তাঁর বিশ্বকাপ যাত্রার পাশাপাশি মেক্সিকো দলের জন্যও স্মরণীয় হয়ে থাকবে।

¡Debut de ensueño! 💚✨

17 años y acaba de jugar su primera Copa del Mundo... ¡Gilberto Mora ya es histórico! 👏🥹🇲🇽 #SomosMéxico pic.twitter.com/0YZon1i8vj

— Selección Nacional (@miseleccionmx) June 11, 2026

Related Articles

Related image1
Argentina vs Iceland: মাঠে এসেই গোল মেসির! বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে হারাল আর্জেন্টিনা
Related image2
Germany FIFA World Cup 2026: শেষ মিনিট পর্যন্ত লড়ে যায় যারা! বিশ্বকাপে জার্মান ব্রিগেডের ম্যাচ কবে কবে?
36
কোচ হাভিয়েরের আস্থার দাম দিলেন গিলবার্তো মোরা
Image Credit : Getty

কোচ হাভিয়েরের আস্থার দাম দিলেন গিলবার্তো মোরা

ফিফা বিশ্বকাপ ২০২৬ এবার ৪৮টি দল নিয়ে হচ্ছে, তাই টুর্নামেন্টের কলেবর অনেকটাই বড়। এস্তাদিও এস্তেকার মতো স্টেডিয়ামে লক্ষ লক্ষ দর্শকের সামনে চাপ সামলানো সহজ কথা নয়। কিন্তু মেক্সিকোর হেড কোচ হাভিয়ের দেশের অন্যতম সেরা তরুণ প্রতিভা গিলবার্তো মোরার ওপর সম্পূর্ণ আস্থা রেখেছিলেন। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তিনি মোরাকে সুযোগ দেন। মোরা মাত্র ১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপে পা রেখে এই কৃতিত্ব অর্জন করেন।

🚨🇲🇽 𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋 | Gilberto Mora (17) makes HISTORY. He is now the youngest ever Mexico player at a World Cup. 💎✅ pic.twitter.com/xaL8LBLlfP

— EuroFoot (@eurofootcom) June 11, 2026

46
ম্যানুয়েল রোসাসের পুরনো রেকর্ড ভাঙল
Image Credit : Getty

ম্যানুয়েল রোসাসের পুরনো রেকর্ড ভাঙল

এর আগে এই রেকর্ডটি ছিল ম্যানুয়েল 'চাকেতাস' রোসাসের নামে। ১৯৩০ সালে, প্রথম ফিফা বিশ্বকাপে রোসাস ১৮ বছর ১৩৪ দিন বয়সে মেক্সিকোর হয়ে খেলেছিলেন। ৯৬ বছর ধরে তাঁর এই রেকর্ড অক্ষত ছিল। অবশেষে গিলবার্তো মোরা সেই ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিলেন। ফলে, গোটা ফুটবল বিশ্ব এখন এই তরুণ তুর্কিকে নিয়ে মেতে আছে।

56
ক্লাব তিজুয়ানা থেকে বিশ্বকাপ যাত্রা
Image Credit : Getty

ক্লাব তিজুয়ানা থেকে বিশ্বকাপ যাত্রা

মেক্সিকোর চিয়াপাসে জন্ম গিলবার্তো মোরার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তাঁর দারুণ ঝোঁক ছিল। ক্লাব তিজুয়ানার ইউথ অ্যাকাডেমিতে যোগ দিয়ে তিনি নিজের খেলাকে অন্য স্তরে নিয়ে যান। যখন তাঁর বয়সী খেলোয়াড়রা ইউথ ফুটবল খেলছে, মোরা নিজের প্রতিভারসৌজন্যে সিনিয়র দলে জায়গা করে নেন। মাত্র ১৭ বছর বয়সে লিগা এমএক্স (Liga MX) দলের হয়ে ৫০টিরও বেশি সিনিয়র ম্যাচ খেলে তিনি সবাইকে চমকে দেন। গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেও তিনি নিজের পরিণত মস্তিষ্কের পরিচয় দিয়েছেন।

🤯💎 17-year-old Gilberto Mora was born to break records and we are witnessing something never seen before: 

- Youngest player to start in Liga MX
- Youngest player to score in Liga MX
- Youngest player to assist in Liga MX
- Youngest debut with Mexico 
- Youngest player to… pic.twitter.com/SNoE6KUnOl

— All Fútbol MX 🇲🇽 (@AllFutbolMX) June 12, 2026

66
কেরিয়ারে রকেট গতির গ্রোথ গিলবার্তো মোরার
Image Credit : Getty

কেরিয়ারে রকেট গতির গ্রোথ গিলবার্তো মোরার

গিলবার্তো মোরার কেরিয়ার গ্রাফ রকেটের গতিতে এগিয়েছে। তাঁর অসাধারণ প্রতিভা দেখে হেড কোচ হাভিয়ের দলে এত প্রতিযোগিতা থাকা সত্ত্বেও তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে বেছে নেন। আসলে মোরা ২০২৫ সালের শুরুতেই আন্তর্জাতিক স্তরে সাড়া ফেলে দিয়েছিলেন। মেক্সিকোর সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি তখনই রেকর্ড গড়েন। আর এখন বিশ্বকাপের মঞ্চে ঐতিহাসিক রেকর্ড গড়ে ফুটবল বিশ্বের নতুন সুপারস্টার হয়ে উঠেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
ফিফা বিশ্বকাপ ২০২৬
 
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
-
AUSAUS
-
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shubman Gill: রঞ্জি ট্রফিতে ১ রান করেই আউট, নিউজিল্যান্ড সফরের আগে ব্যর্থ শুবমান
Recommended image2
India Tour of New Zealand 2026: বৃহস্পতিবার থেকে কিউই সফরে নামছে টিম ইন্ডিয়া, জানুন স্কোয়াড, ক্রীড়াসূচি, কোথায় দেখা যাবে
Recommended image3
ডিভোর্সের পর মদের নেশা চরমে ওঠে! ২৬ দিন রিহ্যাব সেন্টারে ছিলেন চাহাল
Recommended image4
Lionel Messi: মাত্র ৪ মিনিটে জোড়া গোল মেসির! আটলান্টাকে উড়িয়ে দিল ইন্টার মায়ামি
Recommended image5
Kylian Mbappe: বিশ্বরেকর্ড গড়লেন এমবাপে! ভাঙলেন মেসির রেকর্ড, নয়া মাইলফলক ফরাসি তারকার
Related Stories
Recommended image1
Argentina vs Iceland: মাঠে এসেই গোল মেসির! বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে হারাল আর্জেন্টিনা
Recommended image2
Germany FIFA World Cup 2026: শেষ মিনিট পর্যন্ত লড়ে যায় যারা! বিশ্বকাপে জার্মান ব্রিগেডের ম্যাচ কবে কবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved