IND W vs AUS W: অস্ট্রেলিয়া সফরের শুরুটা দারুণ হল ওয়ানডে-র বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দলের। রবিবার সিডনিতে টি-২০ সিরিজের প্রথম ম্য়াচে আয়োজক অস্ট্রেলিয়াকে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ রানে জিতলেন হরমনপ্রীত কৌর-রা।

IND W vs AUS W: অস্ট্রেলিয়া সফরের শুরুটা দারুণ হল ওয়ানডে-র বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দলের। রবিবার সিডনিতে টি-২০ সিরিজের প্রথম ম্য়াচে আয়োজক অস্ট্রেলিয়াকে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ রানে জিতলেন হরমনপ্রীত কৌর-রা। এই জয়ের সুবাদে তিন ম্য়াচের টি-২০ সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-০ এগিয়ে গেলেন ভারতীয় মহিলারা। সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ মঙ্গলবার ক্যানবেরায়। অস্ট্রেলিয়া সফরে তিনটি টি-২০ , তিনটি ওয়ানডে, ও একটি টেস্টের ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

৪ উইকেট নিয়ে একাই অজিদের দর্পচূর্ণ করলেন অরুন্ধতী

এদিন সিডনিতে প্রথমে ব্যাটে করতে নেমে নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার মহিলা দল মাত্র ১৩৩ রানে অল আউট হয়ে যায়। মহিলাদের ক্রিকেটে একেবারে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে প্রায় একাই শেষ করে দেন অরুন্ধতী রেড্ডি। অস্ট্রেলিয়া এদিন তাদের শেষ ৮টি উইকেট হারায় মাত্র ৬৫ রানে। আরসিবি-র পেসার অরুন্ধতী ২২ রান দিয়ে ৪টি উইকেট নেন। রেনুকা সিং ও শ্রী চারনী দুটি করে উইকেট তুলে নেন। ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মা ১টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেন ভারতের দুই ওপেনার স্মৃতি মন্দনা ও শেফালি ভর্মা। ১১ বলে ২১ রানের বিস্ফোরক ইনিংস খেলে শেফালি আউট হওয়ার পর তিনে নামেন জেমাইমা রডরিগেজ। কিন্তু ভারতের ইনিংস ষষ্ঠ ওভারে নামে তুমুল বৃষ্টি। স্মৃতি তখন ১৬ ও ৩ বলে ৯ রানে ক্রিজে ছিলেন জেমাইমা। জিততে হলে তখন ভারতকে করতে হত ৮৯ বলে ৮৪ রান। কিন্তু বৃষ্টি আর না থামায়, এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ২০ রানে জিতে যায় ভারতীয় মহিলা দল। ম্য়াচ সেরার পুরস্কার পান অরুন্ধতী রেড্ডি (৪/২২)।

সিডনিতে দুরন্ত ক্য়াচ লুফলেন হরমনপ্রীত

Scroll to load tweet…

কিছুক্ষণ আগেই মহিলাদের এ দলের এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানকে হারায় ভারত

চলতি বছর জুনে ইংল্য়ান্ডে আয়োজিত হতে চলেছে মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়া সফরের শুরুতেই এই জয় নিশ্চিতভাবেই হরমনপ্রীতদের মনোবল বাড়াবে। এদিকে, রবিবার দুপুরে মহিলা এশিয়া কাপ রাইজিং স্টারস প্রতিযোগিতায় দুরন্ত জয় পেল ভারত। রবিবার থাইল্যান্ডের ব্য়াঙ্ককে অনুষ্ঠিত গ্রুপ লিগের ম্যাচে রাধা যাদবের নেতৃত্বে India A women's cricket team আট উইকেটে হারিয়ে দিল Pakistan A women's cricket team-কে।