Jamshedpur FC Churchill Brothers Deal: চার্চিল ব্রাদার্স কর্তৃপক্ষ ফেডারেশনকে জানিয়েছে, তারা জামশেদপুর এফসি-র লাইসেন্স কিনতে প্রস্তুত রয়েছে। তবে কতদিনের মধ্যে সেই শেয়ার হস্তান্তর প্রক্রিয়ার কাজ শেষ হবে, সেটা নির্ভর করে রয়েছে ফেডারেশনের উপর। সূত্রের খবর, অন্তত ১৫ দিন সময় লাগতে পারে। তবে চলতি অগাস্ট মাসের মধ্যেই হয়ত শেষ হয়ে যাবে এই কাজ।
Jamshedpur FC Churchill Brothers Deal: বিক্রি হচ্ছে জামশেদপুর এফসি। প্রসঙ্গত, টাটা গ্রুপ আগেই জানিয়ে দিয়েছে, জামশেদপুরএফসি আর পেশাদার ফুটবলে অংশ নেবে না। তারা এবার পুরোপুরিভাবে নজর দিতে চায় ফুটবলার তৈরির দিকে (Jamshedpur FC Churchill Brothers deal)। সেইমতোই আইএসএল-এর লাইসেন্স বিক্রির প্রক্রিয়া শুরু করে দিলেন টাটা কর্তারা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ১০০ টাকার প্রতীকী চুক্তি হয়ে গেছে চার্চিল ব্রাদার্সের সঙ্গে। এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ অনুমতি দিলেই লাইসেন্স বিক্রির চূড়ান্ত প্রক্রিয়ার কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ, টাটার লাইসেন্স কিনে নিলেই আইএসএলে খেলতে পারবে চার্চিল ব্রাদার্স।
আরও পড়ুনঃ Jamshedpur FC: আইএসএল-এ আর দল নামাবে না, ঘোষণা করে দিল জামশেদপুর এফসি
লাইসেন্স বিক্রি করছে জামশেদপুর এফসি!
মোটামুটি যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে জামশেদপুর এফসি-র পুরো শেয়ারই চার্চিলের কাছে বিক্রি করে দেওয়া হবে। একটি স্পোর্টস মিডিয়া হাউজের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার জামশেদপুর এফসির ৪.০৮ কোটি টাকার শেয়ারের চুক্তিতে সই করে দিয়েছে টাটা স্টিলের বোর্ড অফ ডিরেকটরস। চার্চিল ব্রাদার্স কর্তৃপক্ষ ফেডারেশনকে জানিয়েছে, তারা জামশেদপুর এফসি-র লাইসেন্স কিনতে প্রস্তুত রয়েছে। তবে কতদিনের মধ্যে সেই শেয়ার হস্তান্তর প্রক্রিয়ার কাজ শেষ হবে, সেটা নির্ভর করে রয়েছে ফেডারেশনের উপর। সূত্রের খবর, অন্তত ১৫ দিন সময় লাগতে পারে। তবে চলতি অগাস্ট মাসের মধ্যেই হয়ত শেষ হয়ে যাবে এই কাজ।
ঘরের মাঠে উড়ে গেল জামশেদপুর এফসি, ডুরান্ড কাপ সেমি-ফাইনালে ডায়মন্ড হারবার
কিনছে চার্চিল, আইএসএলে দেখা যাবে গোয়ার ক্লাবকে?
উল্লেখ্য, অন্য ক্লাবের লাইসেন্স নিয়ে আইএসএল-এর মঞ্চে খেলার নজির আগেও রয়েছে। হায়দ্রাবাদ এফসি-র লাইসেন্স নিয়ে এখন যেমন খেলছে স্পোর্টিং ক্লাব দিল্লি। ফলে, টেকনিক্যালি জামশেদপুর এফসি-র লাইসেন্স নিয়ে চার্চিল ব্রাদার্স খেলতেই পারে। তবে অবশ্যই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনুমতি প্রয়োজন। বাকিটা উওর দেবে সময়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

