KKR IPL 2026: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন আইপিএল মরশুমের জন্য এবার অধিনায়কের নাম ঘোষণা করে দিল কেকেআর (kkr captain 2026 ipl)। তবে টিম সিইও বেঙ্কি মাইসোর খুব একটা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি। অনেকেই মনে করছিলেন, হয়ত কেকেআর তাদের অধিনায়ক হিসেবে নতুন কাউকে প্রোজেক্ট করতে পারে।

KKR IPL 2026: নতুন মরশুমে কি আরও আক্রমণাত্মক কলকাতা নাইট রাইডার্স (kolkata knight riders captain 2026)? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন আইপিএল মরশুমের জন্য এবার অধিনায়কের নাম ঘোষণা করে দিল কেকেআর (kkr captain 2026 ipl)। তবে টিম সিইও বেঙ্কি মাইসোর খুব একটা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি। দলের অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানের হাতেই থাকছে অধিনায়কের ব্যাটন (kkr captain 2026)। 

নতুন মরশুমে নাইটদের অধিনায়ক কে?

অর্থাৎ, অধিনায়ক বদল করল না নাইট ব্রিগেড। মঙ্গলবার, সোশ্যাল মিডিয়াতে অজিঙ্ক রাহানের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করে দেয় তারা। প্রসঙ্গত, গত মরশুমের আইপিএলে খুব একটা ভালো ফল করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। 

সেই ব্যর্থতার পর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে চুক্তিই বৃদ্ধি করেনি টিম ম্যানেজমেন্ট। এমনকি, ছেঁটে ফেলা হয় ভেঙ্কটেশ আইয়ারকেও। বোলিং কোচ ভরত অরুণও নেই। 

বর্তমান ভারতীয় দলের সম্পদ বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং এবং আকাশ দীপের মতো ক্রিকেটাররা রয়েছেন কেকেআর শিবিরে। যাদের মধ্যে বরুণ অসাধারণ বল করেছেন সদ্য সমাপ্ত টি-২০ ক্রিকেট বিশ্বকাপে। তিনি হলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট-শিকারী। ৯টি ম্যাচ খেলে ১৪টি উইকেট তাঁর দখলে। বোলিং গড় ২০.৫০ এবং ইকোনমি রেট ৯.২৬। সেই বরুণই আসন্ন আইপিএলে কলকাতার বড় ভরসার জায়গা।

পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটল না টিম ম্যানেজমেন্ট

সেইসঙ্গে আছেন সুনীল নারাইন, ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েলের মতো অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারেরাও। শুধু কি তাই? নাইট ব্রিগেডের অন্যতম শক্তি নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট। তিনি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ৮টি ম্যাচে করেছেন মোট ৩২৬ রান। ব্যাটিং গড় ৪৬.৫৭, স্ট্রাইক রেট ১৬৬.৩৩। গোটা বিশ্বকাপে মোট ৩৪টি চার এবং ১৬টি ছয় মেরেছেন সেইফার্ট।

তাছাড়া ফিন অ্যালেনও আছেন। যিনি বিশ্বকাপের ৮টি ম্যাচে করেছেন মোট ২৯৮ রান। ব্যাটিং গড় ৪৯.৬৭, স্ট্রাইক রেট ২০০.০০। গোটা বিশ্বকাপে মোট ২৫টি চার এবং ২০টি ছয় মেরেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ইনিংসও আছে। যেটি তিনি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সেই উপহার দিয়েছেন। টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিন অ্যালেন খেলেন ৩৩ বলে ১০০ রানের দাপুটে ইনিংস। এই বিধ্বংসী ব্যাটারও এবার কেকেআরে (kolkata knight riders 2026)।

কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে

পাশাপাশি আরেক তারকা রাচিন রবীন্দ্রও আছেন। বিশ্বকাপে ৮টি ম্যাচ খেলে মোট ১২টি উইকেট নিয়েছেন তিনি। বোলিং গড় ১২.৪২ এবং ইকোনমি রেট ৭.৮৪। বল হাতে দাপটের সঙ্গেই ব্যাট হাতে নাইট ব্রিগেডকে সাহায্য করবেন রাচিন রবীন্দ্র।

ফলে, অনেকেই মনে করছিলেন, হয়ত কেকেআর তাদের অধিনায়ক হিসেবে নতুন কাউকে প্রোজেক্ট করতে পারে। কিন্তু না। ম্যানেজমেন্ট খুব একটা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেনি। হেড কোচ অভিষেক নায়ারের পরামর্শে অজিঙ্ক রাহানেকেই অধিনায়ক হিসেবে রেখে দেওয়া হল। এক্ষেত্রে নিঃসন্দেহে উঠে আসছে তাঁর দল পরিচালন করার ক্ষমতা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।