Blessing Muzarabani KKR: বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে জিম্বাবোয়ের তারকা ব্লেসিং মুজারাবানি-কে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। ৬ ফুট ৮ ইঞ্চির জিম্বাবোয়ের তারকা একটা সময় জুতোর অভাবে খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন।

Blessing Muzarabani KKR: বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে জিম্বাবোয়ের তারকা ব্লেসিং মুজারাবানি-কে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। ৬ ফুট ৮ ইঞ্চির জিম্বাবোয়ের তারকা একটা সময় জুতোর অভাবে খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন। সেই ২৯ বছরের মুজারবানিই এখন আইপিএলে শাহরুখ খানের দলে। আইপিএলে খেলার সুযোগ পাওয়ায় মুজারাবানি নিজের ইসলামাবাদ ইউনাইটেড–এর হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল ২০২৬) খেলার চুক্তি থেকেও সরে দাঁড়িয়েছেন। জিম্বাবোয়ের এই তারকা পেসার আগামী ১৭ মার্চ কলকাতায় এসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কে এই মুজারাবানি

কেকেআর-এর নয়া জিম্বাবোয়েন পেসার মুজারাবানির জীবনের শুরুটা ছিল বেশ সংগ্রামের। ১৯৯৬ সালের ২ অক্টোবর মোজাম্বিক সীমান্তের কাছের ছোট শহর মুরেওয়া-তে তাঁর জন্ম। পরে পরিবার নিয়ে তিনি চলে আসেন হাইফিল্ড, হারারে এলাকায়। ছোটবেলা থেকেই আর্থিক সমস্যার মধ্যে বড় হয়েছেন তিনি। পরিবারের দায়িত্ব অনেকটাই ছিল তাঁর সিঙ্গল মাদারের উপর। ছোট ভাইকে নিয়ে মায়ের সংগ্রামের মধ্যেই বড় হন মুজারাবানি। তাঁর ক্রিকেটের প্রতি ভালোবাসাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছিলেন দিদিমা, যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সাফল্য দেখার আগেই তিনি মারা যান। মাত্র ছয়-সাত বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন মুজারাবানি। তাকাশিনগা ক্রিকেট ক্লাবে অনুশীলনের সময় এক স্কুল কোচ তাঁর প্রতিভা প্রথম খেয়াল করেন। প্রায় ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা এই পেসারের উচ্চতা কিশোর বয়সেই হঠাৎ বেড়ে যায়। বর্তমানে অবিবাহিত মুজারাবানি ব্যক্তিগত জীবন নিয়ে খুবই সংযত। মাঠের বাইরে শান্ত স্বভাব ও পরিশ্রমী মানসিকতার জন্য তিনি পরিচিত।

কেকেআর-এর পেস ভান্ডার

এর আগে আইপিএলেও খেলার অভিজ্ঞতা রয়েছে ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা জিম্বাবোয়ে পেসারের। গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-রহয়ে বদলি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তখন তিনি দক্ষিণ আফ্রিকার পেসার এনগিদি–এর বদলি হিসেবে দলে সুযোগ পান। যদিও আইপিএল ২০২৬ মেগা নিলামে ৭৫ লক্ষ টাকার বেস প্রাইসে নাম দিলেও তাঁকে কোনও দল নেয়নি। কেকেআর-এ এবার স্পেশালিস্ট পেসার হিসাবে আছেন হর্ষিত রানা, বৈভব আরোরা, উমরন মালিক, আকাশ দীপ, কার্তিক ত্য়াগি। অলরাউন্ডার পেসার হিসাবে অছেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনও।

কত জোরে বল করতে পারেন

ঘণ্টায় প্রায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন এই জিম্বাবোয়ে পেসার। গতি, বাউন্স, সিম মুভমেন্ট এবং ডেথ ওভারে বৈচিত্র্য, সব মিলিয়ে তিনি কেকেআরের পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারেন বলে মনে করা হচ্ছে। দলে যোগ দিয়ে তিনি কেকেআর ফ্র্যাঞ্চাইজি ও মালিক শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়েছেন এবং আইপিএল ২০২৬–এ নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

কতটা কার্যকরী হতে পারেন

প্রাক্তন কেকেআর ক্রিকেটার শ্রীবতস গোস্বামী আগেই বলেছিলেন, মুস্তাফিজুরের বদলি হিসেবে মুজারাবানি কেকেআরের জন্য ভালো পছন্দ হতে পারেন। তাঁর মতে, প্রায় ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা হওয়ায় মুজারাবানি স্বাভাবিকভাবেই ভালো বাউন্স তুলতে পারেন, যা ইডেন গার্ডেন্সের পিচে কার্যকর হতে পারে। সাম্প্রতিক সময়েও তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের হয়ে ভালো বোলিং করেছেন তিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফও মনে করেন, বিশ্বকাপের পর যদি আইপিএল নিলাম হত, তাহলে মুজারাবানির দাম অনেক বেশি উঠতে পারত।