East Bengal FC vs Mohun Bagan Super Giant: রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বাঙালির আবেগের বড় ম্যাচ। চলতি আইএসএল-এ (Indian Super League 2026) লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে তৃতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট। যে দল রবিবারের এই ম্যাচে জয় পাবে, তারাই চ্যাম্পিয়ন হবে।
KNOW
Kolkata Derby: রবিবার সন্ধেবেলা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal FC vs Mohun Bagan Super Giant) ম্যাচে আমন্ত্রিত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (West Bengal CM Suvendu Adhikari)। রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককেও (Nisith Pramanik) আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার এমনই জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তিনি বলেছেন, এআইএফএফ-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মাঠে উপস্থিত হয়ে বাংলার ফুটবলে উৎসাহ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এআইএফএফ-এর আশা, রবিবার বাঙালির চির আবেগের বড় ম্যাচে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী উপস্থিত হয়ে সব ফুটবলার এবং দর্শকদের উৎসাহ দেবেন।

যুবভারতী পরিদর্শনে ফেডারেশন সভাপতি
শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামো পরিদর্শন করেন এআইএফএফ সভাপতি। তিনি জানিয়েছেন, সদ্য প্রয়াত মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের (Mohun Bagan Athletic Club) প্রাক্তন সভাপতি ও সচিব স্বপন সাধন বসু ওরফে টুটু বসুর (Swapan Sadhan Bose) স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। মোহনবাগানের সঙ্গে কল্যাণের পারিবারিক সম্পর্ক। তিনি যখন ফুটবল খেলতেন, তখন গড়ের মাঠে স্বমহিমায় ছিলেন টুটু বসু। এই কারণে কল্যাণও তাঁর প্রতি শ্রদ্ধাশীল। তিনি জানিয়েছেন, টুটু বসুর ছেলে সৃঞ্জয় বসুর সঙ্গে ফোনে কথা হয়েছে। ফুটবলে টুটু বসুর অবদানের কথা মাথায় রেখেই নীরবতা পালন করা হবে।
রবিবারই আইএসএল-এর নিষ্পত্তি?
এই মুহূর্তে চলতি আইএসএল-এ (Indian Super League 2026) ১১ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। তৃতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টও ১১ ম্যাচ খেলে ২২ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে লাল-হলুদ ব্রিগেড। ফলে রবিবার যে দল জয় পাবে তারাই আইএসএল চ্যাম্পিয়ন হবে। গত তিন দশকে কোনওবার সর্বভারতীয় লিগে কলকাতা ডার্বির (Kolkata Derby) মাধ্যমে খেতাব নির্ধারণ হয়নি। এবার সেটা হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


