MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Lionel Messi: আর্জেন্টিনার হয়ে মেসির বিদায়ী ম্যাচ, ৪ মিনিটেই শেষ টিকিট

Lionel Messi: আর্জেন্টিনার হয়ে মেসির বিদায়ী ম্যাচ, ৪ মিনিটেই শেষ টিকিট

Lionel Messi Retirement: আর্জেন্টিনার (Argentina) হয়ে এবারের বিশ্বকাপ ফুটবলে (2026 FIFA World Cup) খেলার পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন লিওনেল মেসি। তিনি বিদায়ী ম্যাচ খেলে জাতীয় দল থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন।

3 Min read
Author : Soumya Ganguly
Published : Sep 25 2026, 06:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
৪ মিনিটের মধ্যে শেষ জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট
Image Credit : Getty

৪ মিনিটের মধ্যে শেষ জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট

৪ মিনিটেই শেষ টিকিট

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক এল মনুমেন্তালে বেনিনের বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে মাত্র চার মিনিটে।

DID YOU
KNOW
?
মেসির বিদায়ী ম্যাচ
৬ অক্টোবর আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। তাঁর বিদায়ী ম্যাচ ঘিরে আবেগ বাড়ছে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
রিভার প্লেটের ঘরের মাঠে জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন লিওনেল মেসি
Image Credit : Getty

রিভার প্লেটের ঘরের মাঠে জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন লিওনেল মেসি

রিভার প্লেটের ঘরের মাঠে ম্যাচ

আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিখ্যাত ক্লাব রিভার প্লেটের ঘরের মাঠ এল মনুমেন্তালে জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন লিওনেল মেসি। এই স্টেডিয়ামে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল নিয়মিত হোম ম্যাচ খেলে। এই স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারেন।

২০০৫
২০০৫ সালে আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে অভিষেক লিওনেল মেসির।
২০০৫ সালে প্রথমবার আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পান লিওনেল মেসি। এবার তিনি বিদায় নিতে চলেছেন।

Related Articles

Related image1
Lionel Messi: স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কিনছেন, ভবিষ্যতের জন্য বিনিয়োগ মেসির
Related image2
Lionel Messi-Cristiano Ronaldo: প্রথমবার একই দলে মেসি-রোনাল্ডো? বিশ্বজুড়ে বাড়ছে আগ্রহ
310
২ দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলেছেন লিওনেল মেসি
Image Credit : Asianet News

২ দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলেছেন লিওনেল মেসি

২১ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন মেসি

২০০৫ সালে আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক হয় লিওনেল মেসির। ২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে ২০৭টি ম্যাচে ১২৫টি গোল এবং ৬৮টি অ্যাসিস্ট করেছেন ৩৯ বছর বয়সি এই কিংবদন্তি ফুটবলার। এবার তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিচ্ছেন।

410
আর্জেন্টিনাকে বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা জিতিয়েছেন লিওনেল মেসি
Image Credit : Getty

আর্জেন্টিনাকে বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা জিতিয়েছেন লিওনেল মেসি

বিশ্বকাপ জিতেছেন মেসি

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে দীর্ঘদিন সাফল্য পাননি লিওনেল মেসি। তবে কেরিয়ারের শেষদিকে তিনি জাতীয় দলকে সাফল্য এনে দিয়েছে। তাঁর নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এছাড়াও দু’বার কোপা আমেরিকা এবং ২০২২ সালে ফিনালিসিমা জিতেছে আর্জেন্টিনা।

510
৬ অক্টোবর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলে বিদায় নিতে চলেছেন লিওনেল মেসি
Image Credit : Getty

৬ অক্টোবর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলে বিদায় নিতে চলেছেন লিওনেল মেসি

বিদায়ী ম্যাচ মেসি

চলতি বছরের অগাস্টের শেষদিকে লিওনেল মেসি জানিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই হিসেবে ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে ম্যাচটিই হতে চলেছে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। এই ম্যাচ ঘিরে আর্জেন্টিনার ফুটবল মহলে আবেগ তৈরি হয়েছে।

610
জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের জন্য বিশেষ জার্সি প্রকাশ করা হয়েছে
Image Credit : Getty

জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের জন্য বিশেষ জার্সি প্রকাশ করা হয়েছে

আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে অনুরাগীদের সঙ্গে বিশেষ আবেগঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন লিওনেল মেসি। ২১ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও পোস্ট করেন আর্জেন্টাইন মহাতারকা। তাঁর বিদায়ী ম্যাচের জন্য আর্জেন্টিনার জাতীয় দলের চেনা জার্সির বদলে বিশেষ জার্সি দেখা গিয়েছে।

710
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের জন্য বিশেষ স্মারক জার্সি তৈরি করা হয়েছে
Image Credit : Getty

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের জন্য বিশেষ স্মারক জার্সি তৈরি করা হয়েছে

বিশেষ স্মারক জার্সি

ইনস্টাগ্রামে লিওনেল মেসির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, হ্যাঙারে ঝোলানো পুরনো জার্সি সরিয়ে তার জায়গায় রাখা হচ্ছে নতুন স্মারক জার্সি। নতুন জার্সিতে মেসির নাম এবং তাঁর বিখ্যাত ১০ নম্বর সোনালি অক্ষরে লেখা রয়েছে। ভিডিওটির সঙ্গে দেওয়া ক্যাপশন হিসেবে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, 'Last game… A shirt for a lifetime.'

810
জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচে আকাশী-সাদা জার্সি পরেই খেলবে আর্জেন্টিনা
Image Credit : Getty

জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচে আকাশী-সাদা জার্সি পরেই খেলবে আর্জেন্টিনা

আর্জেন্টিনার জার্সির রং বদলাচ্ছে না

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের জার্সির মূল নকশায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা রং বজায় রাখা হয়েছে। তবে এই বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে তুলতে যুক্ত হয়েছে বিশেষ সোনালি নকশা। হালকা নীল রঙের জার্সির মাঝখানে রয়েছে সাদা উল্লম্ব স্ট্রাইপ।

910
কিংবদন্তি লিওনেল মেসির বিদায়ী ম্যাচের জন্য বিশেষ স্মারক জার্সি তৈরি করা হয়েছে
Image Credit : Getty

কিংবদন্তি লিওনেল মেসির বিদায়ী ম্যাচের জন্য বিশেষ স্মারক জার্সি তৈরি করা হয়েছে

মেসির বিদায়ী ম্যাচের জন্য স্মারক জার্সি

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের জন্যই তৈরি করা হয়েছে এই বিশেষ জার্সি। আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যের সঙ্গে সোনালি স্মারক নকশার মেলবন্ধনে জার্সিটিকে দেওয়া হয়েছে আলাদা মর্যাদা। জার্সির ভিডিও প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন প্রতিক্রিয়ার ঢেউ ওঠে। এক সমর্থক মন্তব্য করেন, এমন সোনালি জার্সি ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়েরই প্রাপ্য। অন্য এক সমর্থকের অনুমান, ভবিষ্যতে এই জার্সির মূল্য বিপুল হয়ে উঠতে পারে।

1010
ভবিষ্যতে স্মারক হিসেবে বিক্রি করা হতে পারে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের জার্সি
Image Credit : Getty

ভবিষ্যতে স্মারক হিসেবে বিক্রি করা হতে পারে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের জার্সি

বিক্রি করা হবে স্মারক জার্সি?

আর্জেন্টিনার অনেক ফুটবলপ্রেমী মনে করছেন, লিওনেল মেসির বিদায়ী ম্যাচের জার্সিটি হয়তো ভবিষ্যতে সাধারণ স্মারক হিসেবে বিক্রি হওয়ার বদলে ফুটবল ইতিহাসের অমূল্য নিদর্শন হয়ে উঠবে। তাঁদের ধারণা, জার্সিটি ফ্রেমবন্দি করে সংরক্ষণ করা হতে পারে।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Robin Das: ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশী বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার
Recommended image2
Asian Games 2026: প্রথম রাউন্ডেই হার, এশিয়ান গেমসে হতাশা সাত্ত্বিক-চিরাগের
Recommended image3
Asian Games 2026: জাপানের বিরুদ্ধে সহজ জয়, এশিয়ান গেমসের সেমি-ফাইনালে মহিলা হকি দল
Recommended image4
BCCI Title Sponsor: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই বড় চমক দিল বিসিসিআই, টাইটেল স্পনসর মুথুট ফিনকর্প
Recommended image5
UCI Road World Championships 2032: সাইক্লিংয়ের বিশ্ব আসর এবার ভারতে, আয়োজক পুনে
Related Stories
Recommended image1
Lionel Messi: স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কিনছেন, ভবিষ্যতের জন্য বিনিয়োগ মেসির
Recommended image2
Lionel Messi-Cristiano Ronaldo: প্রথমবার একই দলে মেসি-রোনাল্ডো? বিশ্বজুড়ে বাড়ছে আগ্রহ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved