India vs Bhutan Football: শনিবার বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায় (Dhaka) সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship 2026) সেমি-ফাইনালে ভুটানের বিরুদ্ধে জয় পেয়ে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। সাফ চ্যাম্পিয়নশিপে সফলতম দল ভারত। এবার আরও এক খেতাব জেতাই ভারতীয় দলের লক্ষ্য।

DID YOU
KNOW
?
ভারতের প্রতিপক্ষ কে?
শনিবার সন্ধেবেলা সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমি-ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যে দল জয় পাবে তারা ভারতের মুখোমুখি হবে।

Indian Football Team: ভুটানকে (India vs Bhutan) ২-১ হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship 2026) ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। শনিবার বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায় (Dhaka) ভুটানের বিরুদ্ধে লড়াই করে জয় পেল ভারত। প্রথমার্ধে ২-০ এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে চাপে পড়ে গেলেও, বাকি সময় লড়াই করে জয় পায় ভারত। এদিন ম্যাচের নবম মিনিটে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন বিষ্ণু পি ভি (Vishnu PV)। এরপর ২৭ মিনিটে দ্বিতীয় গোল করে ভারতের ব্যবধান দ্বিগুন করেন চিংলেসানা সিং (Chinglensana Singh)। ৪৭ মিনিটে ভুটানের হয়ে গোল করে ব্যবধান কমান কিনজাং তাশি তোবডেন (Kinzang Tashi Tobden)। এরপর বাকি সময়ে আর গোল হয়নি। তার ফলে জয় পায় ভারত।

লড়াই করে জয় ভারতের

এদিন ম্যাচের শুরুতে ভারতের খেলা দানা বাঁধছিল না। নিজেদের মধ্যে পরপর পাস খেলতে পারছিলেন না ভারতীয় ফুটবলাররা। তবে বিষ্ণুর গোলে ম্যাচের পরিস্থিতি বদলে যায়। বক্সের বাঁ দিকে হাংডিমের (Lhungdim) কাছ থেকে বল পেয়ে ভুটানের গোলকিপারকে হার মানিয়ে ভারতকে এগিয়ে দেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) তারকা উইঙ্গার। এরপর ম্যাংলেনথাং কিপগেনের (Manglenthang Kipgen) কর্নার-কিক থেকে গোল করে ভারতকে ২-০ এগিয়ে দেন চিংলেসানা। প্রথমার্ধের শেষে হাসিমুখে মাঠ ছাড়লেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় দল। ৪৭ মিনিটে ফ্রি-কিক পায় ভুটান। ভারতের ডিফেন্ডাররা সেই বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন। সেই বল যায় বক্সের বাঁ দিকে থাকা গিলৎশেনের কাছে। তিনি তোবডেনের দিকে বল বাড়ান। তোবডেন হেডে গোল করেন।

ভারতের বিরুদ্ধে গেল ভিএআর

চলতি সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর (VAR) ব্যবহার করা হচ্ছে। শনিবারের ম্যাচেও ভিএআর ব্যবহার করা হল। এই ম্যাচে দু'বার ভারতের বিরুদ্ধে গেল সিদ্ধান্ত। ভুটানের গোলের সময় অফসাইডের জন্য পতাকা তুলেছিলেন সহকারী রেফারি। তবে ভিডিও দেখে গোল দেন রেফারি। এরপর ৬৫ মিনিটে পেনাল্টি পেয়েছিল ভারত। পরিবর্ত হিসেবে মাঠে নেমেই ক্রস করেন ইরফান ইয়ারওয়াড় (Irfan Yadwad)। তাঁর ক্রস বক্সের মধ্যে নিমা ওয়াংদির হাতে লাগে। পেনাল্টি দেন রেফারি। কিন্তু এরপর তিনি ভিডিও দেখে জানান, পেনাল্টি নয়। তবে এই দুই সিদ্ধান্ত বিপক্ষে গেলেও, জয় পেল ভারত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।