রবিবার রাতেই ফিফা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। পশ্চিমবঙ্গ সরকার কলকাতার ‘নন্দন’-এ একটি বিশাল পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে। নন্দনে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে একাধিক ক্রীড়াপ্রেমী মন্ত্রী, প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও থাকতে পারেন।

রবিবার রাতেই ফিফা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। পশ্চিমবঙ্গ সরকার কলকাতার ‘নন্দন’-এ একটি বিশাল পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে। নন্দনে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে একাধিক ক্রীড়াপ্রেমী মন্ত্রী, প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও থাকতে পারেন। পাশাপাশি, ফাইনালের রাতে নন্দনে উপস্থিত থাকতে পারেন প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের একাংশ এবং টলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখও।

এছাড়াও রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলিতেও ফুটবলপ্রেমীদের জন্য বড় পর্দায় খেলা দেখানোর অনুরূপ ব্যবস্থা করা হবে। সমস্ত জেলা প্রশাসনকে খেলা দেখানোর ব্যবস্থা করতে বলা হয়েছে এবং এই কাজের জন্য প্রতিটি জেলাকে ১ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। জায়ান্ট স্ক্রিনে লাইভ স্ট্রিমিংয়ের ব‌্যবস্থা করা হচ্ছে। নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ এবং জেলা পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শকদের নিরাপদে খেলা উপভোগ করার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন, যানবাহন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবাও প্রস্তুত রাখা হবে।

এদিকে, কলকাতার একাধিক সিনেমা হলে ফুটবল বিশ্বকাপের লাইভ সম্প্রচার করা হবে। সিনেমা দেখার মতোই টিকিট কেটে খেলা দেখা যাবে। শহরের একাধিক পিভিআর এবং আইনক্সে রাত সাড়ে ১২টা থেকে লাইভ স্ক্রিমিং হবে ম্যাচের। অনলাইনেই কাটা যাচ্ছে এই টিকিট।

কোন কোন বিগ স্ক্রিনে টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল?

  • পিভিআর অভনি কলকাতা
  • আইনক্স মেট্রো, জওহরলাল নেহেরু রোড, কলকাতা
  • আইনক্স ফোরাম মল, এলগিন রোড, কলকাতা
  • আইনক্স কোয়েস্ট মল, কলকাতা
  • আইনক্স স্বভূমি মৌলানা আবুল কালাম আজাদ সরণী, কলকাতা
  • আইনক্স সাউথ সিটি মল কলকাতা
  • পিভিআর মানিস্কোয়্যার কলকাতা
  • আইনক্স সিটি সেন্টার, সল্টলেক কলকাতা
  • পিভিআর ডায়মন্ড প্লাজা, যশোর রোড, কলকাতা
  • আইনক্স সিটি সেন্টার ২, রাজারহাট কলকাতা
  • আইনক্স স্টার মল, মধ্যমগ্রাম, কলকাতা

টিকিটের দাম কেমন?

যেহেতু মূলত আইনক্স বা পিভিআরের মতো একাধিক প্রেক্ষাগৃহে সর্বনিম্ন টিকিটের দামই ২০০ ছুঁইছুঁই। সর্বোচ্চ টিকিটের মূল্য প্রায় ৭০০ টাকা, কিছু কিছু জায়গায় আবার তার থেকেও বেশি! তবে সিনেমা দেখার মতোই, যাবতীয় সুযোগসুবিধা পাওয়া যাবে। দুপুরের মধ্যেই অধিকাংশ হলের সিটই বুকিং হয়ে গিয়েছে।