Incorrect map of India: গ্লাসগোয় কমনওয়েলথ গেমস (Glasgow Commonwealth Games 2026) চলাকালীন এক রেস্তোরাঁয় খেতে গিয়ে ভারতের ত্রুটিপূর্ণ মানচিত্র দেখে প্রতিবাদে সরব হন অসমের (Assam) বক্সার লাভলিনা বর্গোহাঁই (Lovlina Borgohain)। তাঁর এই প্রতিবাদকে কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।
KNOW
Glasgow Commonwealth Games 2026: গ্লাসগোয় এবারের কমনওয়েলথ গেমসে রুপো জিতেছেন অসমের (Assam) বক্সার লাভলিনা বর্গোহাঁই। তবে বক্সিং রিংয়ের বাইরের একটি ঘটনায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) প্রশংসা কুড়ালেন এই ভারতীয় বক্সার। গ্লাসগোর একটি রেস্তোরাঁয় ভারতের বিকৃত জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছিল। তা দেখে প্রতিবাদ করেন লাভলিনা। রবিবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Sports Minister Mansukh Mandaviya), ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাডসে (Minister of State for Sports Raksha Khadse) এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা (Indian Olympic Association president PT Usha)।
রেস্তোরাঁর ঘটনার কথা জিজ্ঞাসা করলেন প্রধানমন্ত্রী
কমনওয়েলথ গেমসে পদকজয়ী অ্যাথলিটদের সঙ্গে আলাপচারিতার সময় লাভলিনার প্রতিবাদের সেই ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি রসিকতার ছলে জিজ্ঞাসা করেন, ‘কী হয়েছিল? ওই রেস্তোরাঁর লোকজনের সঙ্গে ঝগড়া হল কেন?’ হেসে লাভলিনা বলেন, 'আমাদের পারফরম্যান্স এত ভালো হয়েছিল এবং সেটি ছিল গেমসের শেষ দিন। সবাই আনন্দ করছিলাম, উদ্যাপন করছিলাম। তখন ওই বিকৃত পতাকাটি দেখে আমার ভালো লাগেনি। আমি তাঁদের বিষয়টি ভদ্রভাবে জানিয়েছিলাম এবং পরে তাঁরা সেটি ঠিকও করে দিয়েছেন।' সাফল্য উদ্যাপনের মধ্যেও জাতীয় পতাকার বিষয়টি নজরে আনার জন্য লাভলিনার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারত মোট ৩৯টি পদক জিতে চতুর্থ স্থানে শেষ করে। এর মধ্যে ছিল ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ।
লাভলিনার দায়িত্ববোধের প্রশংসায় প্রধানমন্ত্রী
লাভলিনার ওই প্রতিবাদ পুরো আলাপচারিতার অন্যতম তাৎপর্যপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। ভারতের ক্রীড়াবিদরা সফল অভিযান শেষ করে আনন্দে মেতে ছিলেন। সেই সময়ও জাতীয় পতাকা সঠিকভাবে প্রদর্শিত হচ্ছে কি না, তা নজরে রেখেছিলেন লাভলিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘গেমস শেষ হয়ে গিয়েছে, তুমি সাফল্য উদ্যাপন করছিলে। সেই সময়ও ওই মানচিত্রের গুরুত্ব বুঝতে পেরেছিলে। সত্যি বলছি, ওই ভিডিও সাধারণ কোনও ভিডিও ছিল না। বহুদিন ধরে মানুষ সেটি মনে রাখবে।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


