Manoj Tiwari: ২০২১ সালে ব্যাটিং প্র্যাকটিশ করার সময় ১৩ তেকে ১৪টা মিসড কল দেখে পরে ফোন করেছিলেন।এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা শুনে চমকে গিয়েছিলেন।তারপরই রাজনীতিতে আচমকা যোগদান, এরপর বিধায়ক, আর ভোট জিতে অপ্রত্যাশিতভাবে রাজ্যের ক্রীড়ামন্ত্রীও হয়ে যান।

Manoj Tiwari: ২০২১ সালে ব্যাটিং প্র্যাকটিশ করার সময় ১৩ তেকে ১৪টা মিসড কল দেখে পরে ফোন করেছিলেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা শুনে চমকে গিয়েছিলেন। তারপরই রাজনীতিতে আচমকা যোগদান, এরপর বিধায়ক, আর ভোট জিতে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীও হয়ে যান। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আশীর্বাদে তৃণমূলে ধূমকেতুর মত উত্থানের পর আচমকা নিভে গিয়েছেন মনোজ তিওয়ারি। এবার আর তাঁকে প্রার্থী করেনি তৃণমূল। টিম ইন্ডিয়ার জার্সিতে খেলা মনোজ তিওয়ারিকে বিধায়ক হয়েই একেবারে মন্ত্রী করে ফেলেছিলেন মমতা। কিন্তু বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি-কে এবার আর টিকিটই দেয়নি তৃণমূল। 

বালিতে মনোজের বদলে তৃণমূলের প্রার্থী রানা চ্যাটার্জি

হাওড়ার শিবপুর থেকে মনোজের পরিবর্তে এবার বালির বিধায়ক রানা চ্যাটার্জিকে প্রার্থী করেছে দিদির দল। এ বার প্রার্থী না হতে পারে নিয়ে অভিমান থেকে ক্ষোভ ঝরে পড়ল মনোজের গলায়। তৃণমূল প্রার্থী না করায় অন্য দলগুলির কাছে তার কাছে যোগ দেওয়ার প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন মনোজ তিওয়ারি। এমনকি বিজেপিও তাকে দলে যোগদানের প্রস্তাব দিয়েছে কি না, সেই প্রশ্নের জবাবও কার্যত স্বীকার করে নিয়েছেন।

এবার কি তাহলে বিজেপির পথে মনোজ

শিবপুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ স্পষ্ট জানিয়েছেন, "অন্য দল থেকে অফার আছে। তবে এখনও কিছু ঠিক করিনি। পরিবারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"গত বিধানভা ভোটে শিবপুর থেকে ৩২ হাজারের বেশি ভোটে বিজেপির রথীন চক্রবর্তীকে হারিয়ে রাজনীতিতে যোগ দিয়েই বিধায়ক হয়েছিলেন বঙ্গ ক্রিকেটের বড় মুখ।

টিকিট না পেয়ে কী বলছেন মনোজ

দলের টিকিট না পেয়ে তিনি কি হতাশ? মনোজের কথায় সেই ইঙ্গিতই মিলছে। টিম ইন্ডিয়ার হয়ে ১২টি ওয়ানডে ও ৩টি আন্তর্জাতিক টি-২০ খেলা বাংলার তারকা ক্রিকেটার জানান, "খারাপ তো লাগবেই। পাঁচ বছর আগে একদিন প্র্যাকটিসের সময় অনেক মিসড কল দেখি। পরে ফোন করলে জানানো হয়, দিদি কথা বলতে চান। তখন যেভাবে বিরোধী নেতারা দিদিকে আক্রমণ করছিলেন, তা আমাকে আরও জেদি করে তোলে।"মনোজের গলায় অভিমানের সুরও স্পষ্ট। তাঁর কথায়, "আমি খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। রাজনীতিতে এসে মানুষের পাশে থাকতে চেয়েছিলাম। আমার এলাকার মানুষ জানেন, আমি কী কাজ করেছি।"

কেন টিকিট পেলেন না

তৃণমূলের অন্দরের একাংশের দাবি, মনোজের কাজে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। সেভাবে বিধানসভা কেন্দ্রে সময় দেননি। তাঁকে দাঁড় করালে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হত। পাশাপাশি দলের খারাপ সময়ে সেভাবে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়নি তাঁকে। তবে মনোজের দাবি, তিনি শিবপুরের জন্য অনেক কাজ করেছেন। স্থানীয় মানুষরাও সেই কথা বলবে। শিবপুরে কোনও ঝুঁকি না নিয়ে তাই মনোজকে সরিয়ে বালির রানা চ্যাটার্জিকে প্রার্থী করেন দিদি। শিবপুরে এবার বিজেপির প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ।