Mohun Bagan CFL 2026: চলতি কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে এবং নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামে মোহনবাগান। নিজেদের মাঠে সবুজ মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ ছিল মামনি গ্রুপ পাঠচক্র। নিজেদের প্রথম ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নিল মোহনবাগান। মামনি গ্রুপ পাঠচক্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল বাগান শিবির।

Mohun Bagan CFL 2026: মোহনবাগান মানেই জয়। আর জয় মানেই সবুজ মেরুন ব্রিগেড। যেন জিততেই মাঠে নামে মোহনবাগান (Mohun Bagan CFL 2026)। কলকাতা লিগের প্রথন ম্যাচেই গোটা দলের অসাধারণ পারফরম্যান্স। কলকাতা ময়দানের সেই চেনা ফ্লেভার, কলকাতা লিগ। নষ্টালজিক বাঙালির ফুটবল প্রেম এবং মোহনবাগানের জয়। প্রসঙ্গত, রবিবার দিন ঐতিহ্যবাহী কলকাতা লিগের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী ডঃ ইন্দ্রনীল খান। আর সোমবার, চলতি কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে এবং নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামে মোহনবাগান। নিজেদের মাঠে সবুজ মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ ছিল মামনি গ্রুপ পাঠচক্র (Mohun Bagan Calcutta Football League 2026)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কলকাতা লিগের প্রথম ম্যাচেই বিধ্বংসী ফুটবল

নিজেদের প্রথম ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নিল মোহনবাগান। মামনি গ্রুপ পাঠচক্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল বাগান শিবির। ম্যাচের ২১ মিনিটে, দুরন্ত গতিতে বক্সের ভিতরে ঢুকে পড়েন সায়ন এবং ক্রস রাখেন। সেই বল পেয়ে গোল করে যান কিয়ান নাসিরি। খেলায় ১-০ ব্যবধানে লিড নেয় মোহনবাগান। এরপর দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে, থ্রু বল বাড়ান রাজ বাসফোরে। সেই বল থেকে ক্রস তোলেন রোহিত এবং সুযোগসন্ধানী স্ট্রাইকারের মতো পিছন থেকে এসে গোল করেন সুহেইল ভাট। একটি শট আবার গোললাইন সেভ হয়। 

Scroll to load tweet…

৪-০ গোলে জিতে অভিযান শুরু সবুজ মেরুন ব্রিগেডের

অন্যদিকে, ম্যাচের একেবারে শেষদিকে আবার দুই গোল। এবার গোল করলেন সায়ন। বিভানের ঠিকানা লেখা মাইনাস থেকে অসাধারণ দক্ষতায় গোল করেন ইস্টবেঙ্গল থেকে আসা নবাগত সায়ন ব্যানার্জি। তবে সেখানেই শেষ নয়। এরপর বাঁ-প্রান্ত দিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে দ্রুত উঠে আসেন সায়ন এবং পাস বাড়ান বিভানের দিকে। সেই বল পেয়েই অনবদ্য গোল করেন বিভান। আক্ষরিক অর্থেই, অপরাজেয় পালতোলা নৌকা। কার্যত, গোটা ম্যাচেই দাপুটে ফুটবল খেলল মোহনবাগান। বিপক্ষের ত্রাস! শেষপর্যন্ত, ৪-০ গোলে জিতে দারুণভাবেই কলকাতা লিগ অভিযান শুরু করল মোহনবাগান। 

কলকাতা লিগের সব খবর সবার আগে একমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।